আনন্দ আড্ডা (প্রতি শুক্রবার রাত ০৮:১০)
সংস্কৃতি আর বিনোদন জগতের জানা-অজানা বিষয় নিয়ে সময় সংবাদের সাপ্তাহিক আয়োজন, আনন্দ আড্ডা। জনপ্রিয় উপস'াপক দেবাশীষ বিশ্বাসের সঞ্চালনায় এই আড্ডায় অংশ নেন দেশের খ্যাতিমান শিল্পী-নির্মাতা-সংগঠক-সমালোচকসহ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরা। আর আড্ডার আলোচনায় উঠে আসে সমসাময়িক নানান বিষয়। প্রতি শুক্রবার রাত ০৮:১০ মিনিটে সময় সংবাদের স্টুডিও থেকে সরাসরি সমপ্রচারিত অনুষ্ঠানটিতে টেলিফোন করে দর্শকও সরাসরি অংশগ্রহন করতে পারে এই আড্ডায়। পুনঃপ্রচার শনিবার সকাল ১০:১০ মিনিট।