ওকলাহোমায় টর্নেডোর আঘাতে ৯১ জনের মৃত্যু
ওকলাহোমা অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ জনে। এর মধ্যে ২০ জনই শিশু। ওকলাহোমার ইতিহাসে একে অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওকলাহোমার শহরতলী মুরেতে সোমবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে ঘণ্টায় ৩২০ কিলোমিটার বেগে ধেয়ে আসা টর্নেডোটি আঘাত হানে। প্রায় ৪৫ মিনিট ধরে চলে ঝড়ের তাণ্ডব। যুক্তরাষ্ট্রের আবহওয়া বিভাগের তথ্য অনুসারে, টর্নেডোটির ব্যাপ্তি ছিল প্রায় ২ কিলোমিটার।
প্রলয়ঙ্করী এ ঝড়ে অসংখ্য প্রাণহাণী ছাড়াও স্কুল, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপণা ধসে পড়ে, কিছু কিছু ভবনে আগুন ধরে যায়। সৃষ্ট ধ্বংসস্তুপের নিচে অনেক মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ঝড় থেমে গেলও ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা ভেবে শিউরে উঠছেন দুর্যোগ থেকে বেঁচে যাওয়া মানুষ।
সোমবার বিকেলে টর্নেডো আঘাত হানার পর সারারাত চলে উদ্ধার অভিযান। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে ওকলাহোমার প্রধান চিকিৎসা পরিদর্শকের দফতর।
এদিকে, সংবাদ সম্মেলনে ওকলাহোমার গভর্নর ম্যারি ফিলিন এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
ম্যারি ফিলিন বলেন, 'আজ আমাদের শোকের দিন । বাবা মায়েরা ধ্বংসস্তুপের নিচে তাদের সন্তানদের খুঁজছেন। এটা খুবই হৃদয় বিদারক দৃশ্য।'
এরই মধ্যে দুর্গতদের পুনর্বাসন ও উদ্ধার কাজে প্রয়োজনীয় সহায়তা দিতে কেন্দ্রীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার ওকলাহোমার গভর্নর ম্যারি ফিলিনের সঙ্গে এক টেলিফোন আলাপে একে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলে অভিহিত করেন ওবামা।
গত রোববারও ওকলাহোমার শওনি এলাকায় আরেকটি টর্নেডোর আঘাতে দুই জনের মৃত্যু হয়।
ওকলাহোমায় টর্নেডোর আঘাতে ৯১ জনের মৃত্যু
ওকলাহোমা অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ জনে। এর মধ্যে ২০ জনই শিশু। ওকলাহোমার ইতিহাসে একে অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওকলাহোমার শহরতলী ....
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
থাইল্যান্ডে দু'দিনব্যাপি প্রশান্ত মহাসাগরীয় ওয়াটার সামিটে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের বিশেষ একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও তিন বাহিনীর প্রধান এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
২০ মে থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উভয় প্রধানমন্ত্রী দু'দেশের পানি সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
থাইল্যান্ডে দু'দিনব্যাপি প্রশান্ত মহাসাগরীয় ওয়াটার সামিটে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের বিশেষ একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। এসময় বিমানবন্দরে উপস্থিত ....
দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে: শামসুজ্জামান দুদু
দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, যেহেতু বিএনপি সংবিধান মেনে চলে তাই স্বরাষ্ট্রমন্ত্রীর সভা সমাবেশ নিষিদ্ধের অসাংবিধানিক ঘোষণা মানবে না।
তিনি আরো বলেন, যতই জুলুম-নির্যাতন হোক তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপিসহ ১৮ দল নির্বাচনে যাবে না।
মঙ্গলবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, " সরকার ঘোষণা বাকি রেখে জরুরি আইন দেশ, জাতি ও মানুষের ওপর প্রয়োগ করছে। বিএনপি আইন মানে বলেই স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সভা সমাবেশ বিষয়ক এক মাসের নিষেধাজ্ঞা মানার কোনো কারণ নেই। যতোই প্রতিবন্ধকতা, জুলুম করা হোক না কেন, সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতেই হবে এর বিকল্প মানা হবে না"
দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে: শামসুজ্জামান দুদু
দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, যেহেতু বিএনপি সংবিধান মেনে চলে তাই স্বরাষ্ট্রমন্ত্রীর সভা সমাবেশ নিষিদ্ধের অসাংবিধানিক ঘোষণা মানবে না।
তিনি আরো ....
কায়সারকে জেল হাজতে পাঠানোর নির্দেশ
এরশাদ সরকারের সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল-১ এর আদেশ অনুযায়ি মঙ্গলবার বিকেলে পুলিশ কায়সারকে ট্রাইব্যুনালে হাজির করে। প্রসিকিউশনের পক্ষ থেকে এর আগে কায়সারকে গ্রেপ্তারের আবেদন করা হয়।
ট্রাইব্যুনাল শুনানি শেষে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ট্রাইব্যুনালে আনার পূর্বে কায়সার অ্যাপেলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এখন পর্যন্ত কায়সারের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা হবিগঞ্জ ও এর আশপাশ এলাকায় একাত্তরে হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী ১০ ঘটনার অভিযোগ পেয়েছে। তিনি একাত্তরে পাক বাহিনীকে সহযোগীতা করার জন্য নিজ নামে কায়সার বাহিনী গঠন করেছিলেন।
কায়সারকে জেল হাজতে পাঠানোর নির্দেশ
এরশাদ সরকারের সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল-১ এর আদেশ অনুযায়ি মঙ্গলবার বিকেলে পুলিশ কায়সারকে ট্রাইব্যুনালে হাজির করে। প্রসিকিউশনের পক্ষ থেকে এর ....
রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিনটি অনুমোদনহীন প্রতিষ্ঠান সীলগালা
মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও অনুমোদনহীন ওষুধ তৈরি এবং বিক্রি করায় রাজধানীতে তিনটি প্রতিষ্ঠানকে সীলগালাসহ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় মালিবাগ ও খিলগাঁওয়ে অভিযান চালায় র্যাব-১০ এর একটি দল।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মালিবাগের বেঙ্গল ইউনানী, প্রফেসরস হোমিও হল এবং খিলগাঁওয়ের ফেনী দাওয়াখানা অনেকদিন ধরে চিকিৎসার নামে জনগণের সাথে প্রতারণা করে আসছিল।
অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিকদের পাওয়া না গেলেও কর্মচারীরা তাদের অপরাধ স্বীকার করেন। স্বীকারোক্তি ও তথ্য-প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানগুলোকে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে কর্মচারীদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
এছাড়া প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে জানান তারা।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, "কোন প্রতিষ্ঠানের লাইসেন্স নাই, একটির ছিল সেটি নবায়ন করেনি। ঔষধগুলো আছে বিক্রির জন্য এর বেশীর ভাগ ঔষধ অনুমোদনবিহীন এবং মেয়াদ উত্তীর্ণ, মালিকের বিরূদ্ধে যথা নিয়মে মামলা হবে।"
রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিনটি অনুমোদনহীন প্রতিষ্ঠান সীলগালা
মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও অনুমোদনহীন ওষুধ তৈরি এবং বিক্রি করায় রাজধানীতে তিনটি প্রতিষ্ঠানকে সীলগালাসহ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় মালিবাগ ও খিলগাঁওয়ে অভিযান চালায় র্যাব-১০ এর একটি দল।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ....
সাধারণ মানুষের অধিকারকে গুরুত্ব দিয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণের পরামর্শ
২০১৫ সালে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মেয়াদ শেষ হবার পর সাধারণ মানুষের অধিকারকে গুরুত্ব দিয়ে পরবর্তী লক্ষ্যমাত্রা ঠিক করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।
মঙ্গলবার সকালে অর্থনীতি সমিতির অডিটোরিয়ামে বাংলাদেশ উন্নয়ন পরিষদ আয়োজিত ২০১৫ পরবর্তী উন্নয়ন কাঠামো শীর্ষক পরামর্শ সভায় এসব পরামর্শ দেন।
পিকেএসএফ চেয়ারম্যান ড. খলীকুজ্জমান বলেন, বর্তমান এমডিজি ছিল অনুন্নত ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য, যা বাস্তবায়নে উন্নত দেশগুলোর অর্থায়নের কথা থাকলেও তা হয়নি। তবে ২০১৫ সালের পর, জাতিসংঘ যে নীতি নেয়া হবে, তা বিশ্বের সব দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি সুনির্দিষ্ট কৌশল নির্ধারণ করবে। তিনি চলমান প্রক্রিয়ার সমন্বয়ের কথাও উল্লেখ করেছেন ।
সাধারণ মানুষের অধিকারকে গুরুত্ব দিয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণের পরামর্শ
২০১৫ সালে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মেয়াদ শেষ হবার পর সাধারণ মানুষের অধিকারকে গুরুত্ব দিয়ে পরবর্তী লক্ষ্যমাত্রা ঠিক করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।
মঙ্গলবার সকালে অর্থনীতি সমিতির অডিটোরিয়ামে বাংলাদেশ উন্নয়ন পরিষদ আয়োজিত ....
রানা প্লাজা ধসে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি
সাভারের রানা প্লাজা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে শিল্প শ্রমিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ।
মঙ্গলবার সকালে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ৫ দফা দাবি তোলা হয় সংগঠনটির পক্ষ থেকে।
সম্মেলনে তারা বলেন, ভবিষ্যতে রানা প্লাজার মতো ঘটনা যেন আর ঘটে, সেজন্য সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে, এখনই বিল্ডিং কোড এর বিষয়ে আইনি ব্যবস্থা জোরদার করতে হবে। তারা আরো বলেন, 'আমরা মৃত্যুকূপ নয়, নিরাপদ কর্মস্থল চাই'। পরে শ্রমিকদের নিরাপত্তা ও এই ঘটনায় দোষী ব্যক্তিদের দ্রুত শাস্তি দাবি করে ৫ দফা পেশ করে সংগঠনটি।
দাবী বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারী জানান তারা।
রানা প্লাজা ধসে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি
সাভারের রানা প্লাজা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে শিল্প শ্রমিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ।
মঙ্গলবার সকালে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার ....
নেশার টাকা না পেয়ে স্ত্রীর গায়ে আগুন
রাজধানীর খিলগাঁও এলাকায় নেশার টাকা না পেয়ে স্ত্রীর শরীরে আগুন দিয়ে ঝলসে দিয়েছে এক স্বামী। গুরুতর আহত অবস্থায় অগ্নিদগ্ধ ওই গৃহবধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
অগ্নিদগ্ধ রণি বেগমের বড় বোন আয়েশা বেগম জানান, রোববার বিকেলে খিলগাঁও রেলক্রসিং-এর পাশের বস্তির বাসিন্দা লেগুনা চালক হযরত আলী তার স্ত্রী রণি বেগমের কাছে ৫ হাজার টাকা চান। টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান তিনি।
এরপর প্রতিবেশীরা রনি বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসে।
তার শরীরের ৯ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন, চিকিৎসকরা।
সোমবার দিবাগত রাতে এ ঘটনা জানাজানি হলে গণমাধ্যমকর্মীরা তার বাসায় ছুটে যান।
অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে আবারো হাসপাতালে ভর্তি করিয়ে দেন তারা।
নেশার টাকা না পেয়ে স্ত্রীর গায়ে আগুন
রাজধানীর খিলগাঁও এলাকায় নেশার টাকা না পেয়ে স্ত্রীর শরীরে আগুন দিয়ে ঝলসে দিয়েছে এক স্বামী। গুরুতর আহত অবস্থায় অগ্নিদগ্ধ ওই গৃহবধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
অগ্নিদগ্ধ রণি ....
কুবিতে প্রশাসনিক ভবনে তালা দিলো ছাত্রলীগ নেতাকর্মীরা
পরীক্ষার অংশ না নিলেও এক ছাত্রকে অন্যায়ভাবে পাস করিয়ে দেয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
ছাত্রলীগ নেতারা জানায়, রেল নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্র বিশ্ববিদ্যালয়ে উপস্থিত না থাকার পরও ওই বিভাগের শিক্ষক ইনকোর্স পরীক্ষায় তাকে পাস করিয়ে দেন। ওই ছাত্র একজন শিবিরকর্মী বলে দাবি করে তারা। এটি নিয়ম বহির্ভূত জেনেও উপাচার্য এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন।
বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। এসময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে।
কুবিতে প্রশাসনিক ভবনে তালা দিলো ছাত্রলীগ নেতাকর্মীরা
পরীক্ষার অংশ না নিলেও এক ছাত্রকে অন্যায়ভাবে পাস করিয়ে দেয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
ছাত্রলীগ নেতারা জানায়, রেল নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক বিশ্ববিদ্যালয়ের ....
বামনডাঙ্গা তাণ্ডব : আগের রাতেই জানতেন আওয়ামী লীগ সভাপতি!
গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের গাইবান্ধার বামনডাঙ্গা তাণ্ডবের পরিকল্পনা আগের রাতেই জানতে পেরেছিলেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। যে কারণে বামনডাঙ্গা স্টেশনে তার ব্যক্তিগত অফিস থেকে সব সরঞ্জাম ও প্রয়োজনীয় নথিপত্র সরিয়ে ফেলেনও তিনি। আরফিন হোসেনের ক্যামেরায় রতন সরকারের প্রতিবেদন।
সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে এবারের অভিযোগ আগের রাতেই আক্রমনের খবর জানতেন। যে কারণে তিনি বামনডাঙ্গা স্টেশনে ব্যক্তিগত অফিস থেকে কম্পিউটার, প্রয়োজনীয় নথি ও আসবাবপত্র সরিয়ে ফেলেন। স্থানীয়দের অভিযোগ, কিন্তু তারপরও বামনডাঙ্গা রক্ষায় কোনো পদক্ষেপ নেননি তিনি।
জামায়াত-শিবিরের এই পরিকল্পনা আগেই জেনে যাবার কথা অবশ্য স্বীকার করলেন আওয়ামী লীগের এই নেতা।
সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম লিটন বলেন, 'শিবরাম এলাকায় দুপুর ২টায় ভাংচুর হচ্ছিল। সেসময় ওসি এবং টিএনও থানার ভিতর ছিলেন। তাদেরকে জানানোর পর তারা জেলার পক্ষ থেকে সাহয্য কামনা করেন।'
ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িতদের রক্ষায় পুলিশের কাছে দেন-দরবার, মূল হোতাদের আসামি না করার অপচেষ্টাসহ বেশকিছু অভিযোগ উঠেছে সরকার দলীয় স্থানীয় এই নেতার বিরুদ্ধে। তবে গাইবান্ধা পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম বলেছেন, শিগগিরই ঘটনার মূলহোতাদের আইনের আওতায় আনা হবে।
মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামির নায়েবে আমীর দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার দিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বামনডাঙ্গা রেলস্টেশন ও আশেপাশের এলাকায় ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে জামায়াত-শিবিরের কয়েক হাজার সশস্ত্র ক্যাডার। এসময় পুলিশ ফাঁড়িতে আক্রমণ করে চার পুলিশকে নির্মমভাবে হত্যা করে তারা।
বামনডাঙ্গা তাণ্ডব : আগের রাতেই জানতেন আওয়ামী লীগ সভাপতি!
গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের গাইবান্ধার বামনডাঙ্গা তাণ্ডবের পরিকল্পনা আগের রাতেই জানতে পেরেছিলেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। যে কারণে বামনডাঙ্গা স্টেশনে তার ব্যক্তিগত অফিস থেকে সব সরঞ্জাম ও প্রয়োজনীয় নথিপত্র সরিয়ে ....
সাভার ভবন ধস: হাসপাতালের সামনে এখনো স্বজনদের ভিড়
রানা প্লাজার ভয়াবহ দুর্ঘটনায় হাজারের বেশি শ্রমিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অসংখ্য মানুষ। যারা এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সেইসব আহত মানুষের স্বজনদের অনেককে পোহাতে হচ্ছে নানা ঝক্কি-ঝামেলা। জ্ঞান হারিয়ে আইসিইউতে শুয়ে থাকা আহত শ্রমিকের জন্য অপেক্ষার প্রহর গুনছেন অসহায় স্বজনরা।
রানা প্লাজা ধসে হাজার হাজার মানুষের হতাহত হবার ঘটনা ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে। ধসের কারণে স্বজনহারা হয়েছে বহু মানুষ, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে অনেককে। এসবের সাথে সাথে নানান জটিলতাও তৈরি হয়েছে এসব শ্রমিকের পরিবারে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন আহত এই যুবক ধসের ঘটনার পর থেকেই সংজ্ঞাহীন। মাথায় ব্যান্ডেজ থাকায় তার পরিচয় এখনো নিশ্চিত হয়নি। তার স্বজন বলে নিজেকে দাবি করছেন অনেকেই। রোগী সংজ্ঞাহীন হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষও দিতে পারছেন না কোনো সিদ্ধান্ত।
যুবকের পাশে বসে অপেক্ষা করছেন মুনজেলা বেগম। এসেছেন রংপুরের মিঠাপুকুর থেকে। দাবি করছেন, আহত এই যুবক তার সন্তান মনোয়ার।
এমন অনেকেই আসছেন ছবি নিয়ে। দুটি পরিবারের ছবির সঙ্গে মিলছে মনোয়ারের চেহারা। তবে, চিকিৎসক বলছেন, জ্ঞান না ফেরা পর্যন্ত তাদের তত্ত্বাবধানেই থাকবেন এই যুবক।
কর্তব্যরত চিকিৎসক জানান, মনোয়ারের মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে গেছে। মাথার মগজও বেরিয়ে এসেছিলো। এছাড়া তার দুই পায়ের হাড় মারাত্মকভাবে ভেঙে গেছে।
কর্তৃপক্ষ আশা করছেন, দ্রুত সুস্থ হয়ে ওঠার পাশাপাশি নিজের পরিবারে ফিরে গিয়ে নতুন জীবন শুরু করবেন আইসিইউ'র বিছানায় পড়ে থাকা মনোয়ার।
সাভার ভবন ধস: হাসপাতালের সামনে এখনো স্বজনদের ভিড়
রানা প্লাজার ভয়াবহ দুর্ঘটনায় হাজারের বেশি শ্রমিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অসংখ্য মানুষ। যারা এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সেইসব আহত মানুষের স্বজনদের অনেককে পোহাতে হচ্ছে নানা ঝক্কি-ঝামেলা। জ্ঞান হারিয়ে আইসিইউতে ....
মহাসেনের আঘাতে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি নষ্ট
ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে বরগুনা, পটুয়াখালীসহ বেশকটি জেলার বিস্তীর্ণ এলাকার ফসলি জমি নষ্ট হয়ে গেছে। সব হারিয়ে এখন প্রায় নিঃস্ব শত শত কৃষক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে কেবল চারা গাছই নয়, মাটির সঙ্গে মিশে গেছে বরগুনার বহু কৃষকের স্বপ্ন। ঝড়ে উপড়ে গেছে বিস্তীর্ণ এলাকার বাদাম, মুগ, মিষ্টিআলু, মরিচসহ বিভিন্ন ফসলের ক্ষেত। পানি জমে নষ্ট হয়ে গেছে অসংখ্য পানের বরজ। ঝড়ে শত শত একর জমির ফসল এভাবে নষ্ট হওয়ায় দিশেহারা খেপুপাড়া উপজেলার।
পটুয়াখালির জেলা প্রশাসক অমিতাভ সরকার বলেন, এখনো কৃষি বিভাগ থেকে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির তালিকা পাওয়া যায়নি। এই হিসাব পাওয়ার পর তাদের পুনর্বাসন করা হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাবে, বরগুনায়, ৬শ' ৮০ হেক্টর মিষ্টি আলু, ৩ হাজার হেক্টর মুগডাল, তিল, চিনাবাদামসহ নষ্ট হয়েছে বহু মরিচ ও শাকসবজির ক্ষেত। বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. লুৎফুর রহমান বলেন, ১৭ হাজার ৪শ' ৭০ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে।
একই ভাবে ভোলা, ঝালকাঠি ও পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার শত শত একর জমির ফসল নষ্ট হয়ে গেছে মহাসেনের আঘাতে।
মহাসেনের আঘাতে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি নষ্ট
ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে বরগুনা, পটুয়াখালীসহ বেশকটি জেলার বিস্তীর্ণ এলাকার ফসলি জমি নষ্ট হয়ে গেছে। সব হারিয়ে এখন প্রায় নিঃস্ব শত শত কৃষক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
ঘূর্ণিঝড় ....
আশুলিয়ায় আবারো শ্রমিক বিক্ষোভ
সরকারি মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছে শ্রমিকরা।
সোমবার সকালে কাজে যোগ না দিয়ে তারা রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করে।
সোমবার সকাল থেকে ওই এলাকার পোশাক কারখানা গুলোতে শ্রমিকেরা কাজে যোগ দিলেও বেলা বাড়ার সাথে সাথে তারা কাজ বন্ধ রেখে রাস্তায় নেমে আসে এবং বিক্ষোভ করতে থাকে। এ সময় আশপাশের কয়েকটি কারখানার শত শত শ্রমিক বিক্ষোভে যোগ দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘঠে। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
বিভিন্ন কারখানার শ্রমিকরা বলেন, "মালিক পক্ষরা আমাদের শুধু সান্ত্বনা দেয়। আমরা এইখানে কষ্ট করে টাকা উপার্জন করি কিন্তু তারা আমাদের মূল্যায়ন করে না। আমাদের বোনাস ও বেতন বাড়ায় না"
আশুলিয়ায় আবারো শ্রমিক বিক্ষোভ
সরকারি মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছে শ্রমিকরা।
সোমবার সকালে কাজে যোগ না দিয়ে তারা রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করে।
সোমবার সকাল থেকে ওই এলাকার পোশাক কারখানা গুলোতে ....
রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। বিকেলে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির সাথে প্রথমবারের মতো সাক্ষাত করেন ড্যান মজিনা।
এসময় মার্কিন রাষ্ট্রদূত আব্দুল হামিদকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার জন্য শুভেচ্ছা জানান। বৈঠকে তারা দু'দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। বিকেলে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির সাথে প্রথমবারের মতো সাক্ষাত করেন ড্যান মজিনা।
এসময় মার্কিন রাষ্ট্রদূত আব্দুল হামিদকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার ....
'সরকার সংবিধান লঙ্ঘন করছে'
সরকার এক মাসের জন্য সভা, সমাবেশ মিছিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সংবিধান লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে দলটির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুর মুক্তির দাবীতে আয়োজিত এক প্রতিবাদ সভায় এমন মন্তব্য করেন তিনি।
তিন বলেন, সরকার কথায় কথায় গণতন্ত্রের জন্য মায়া কান্না কাঁদেন, অথচ আগামী এক মাসের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারা সংবিধান লঙ্ঘন করেছেন।
'সরকার সংবিধান লঙ্ঘন করছে'
সরকার এক মাসের জন্য সভা, সমাবেশ মিছিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সংবিধান লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে দলটির ....
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী ডেমু ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু
চট্টগ্রাম থেকে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী ডেমু ট্রেন।
৬০০ যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রেনটিতে ৭টি স্টপেজ থেকে যাত্রী ওঠানো হবে। তবে যাত্রী ওঠানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হবে ছাত্রছাত্রীদের।
চট্টগ্রাম রেলস্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেতে ৫০ মিনিট সময় লাগবে। বিশ্ববিদ্যালয় রুটে ট্রেনটির এখনো ভাড়া নির্ধারণ করা হয়নি। বিশ্ববিদ্যালয় ও রেল কর্তৃপক্ষ বৈঠকে বসে পরবর্তীতে ভাড়া নির্ধারণ করবেন বলে জানিয়েছেন।
রেল মন্ত্রণালয়ের আগের সিদ্ধান্ত ছিলো, শুধুমাত্র চট্টগ্রামকে ঘিরেই একটি সার্কুলার ট্রেন দু’বার ঘুরবে। পরবর্তীতে এর বাইরে নতুন করে চট্টগ্রাম-লাকসাম এবং চট্টগ্রাম-বিশ্ববিদ্যালয় রুটে আরো দু’টি করে মোট চারটি কমিউটার ট্রেন চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চীন থেকে আনা ডেমো ট্রেনগুলো এসব রুটে ব্যবহার করা হবে। চলতি মাসের শেষের দিকে এ তিনটি রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ডেমো ট্রেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী ডেমু ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু
চট্টগ্রাম থেকে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী ডেমু ট্রেন।
৬০০ যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রেনটিতে ৭টি স্টপেজ থেকে যাত্রী ওঠানো হবে। তবে যাত্রী ওঠানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া ....
পাটকলের আধুনিকায়নে ১৫শ' কোটি টাকা বরাদ্দ আবেদন
সরকারি পাটকলগুলো যন্ত্রপাতি আধুনিকায়নের জন্য আগামী অর্থবছরের বাজেটে প্রায় ১৫শ' কোটি টাকা বরাদ্দ চেয়েছে পাটকল কর্পোরেশন। তবে শুধুমাত্র যন্ত্রপাতির জন্য থোক বরাদ্দ না দিয়ে দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়নে বাজেটে সমন্বিত দিকনির্দেশনা আশা করছেন পাট খাতের গবেষকরা। আরিফুর রহমানের রিপোর্ট।
সিরাজগঞ্জের জাতীয় পাটকলে ব্যবহৃত এ যন্ত্রপাতিগুলোর সবই ৬০'র দশকের। একই অবস্থা দেশের বাকি ১৭টি চালু সরকারি পাটকলের। মান্ধাতা আমলের যন্ত্র ব্যবহারের কারণে উৎপাদন বাড়ছে না। তবে এবার অর্ধশত বছরের পুরনো এসব যন্ত্রপাতি আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকারি পাটকলের অভিভাবক সংস্থা -বিজেএমসি। চেয়েছে বাজেট সহায়তা।
বিজেএমসি'র চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) হুমায়ুন খালেদ বলেন, 'আমরা সরকারের কাছে প্রায় ১ হাজার ৮৪ কোটি টাকার বাজেট দিয়েছি। এর মাধ্যমে আমাদের পুরানো যেসব যন্ত্র আছে তা পরিবর্তন করা সম্ভব হবে।'
পাটশিল্প গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, 'যদি শুধু যন্ত্র পরিবর্তন করা হয় আর পাটের মান একই থাকে তাহলে সম্পূর্ণ উন্নয়ন সম্ভব নয়। তাই একটি সমন্নিত প্রচেষ্টায় পাট শিল্প এগিয়ে যেতে পারে।
সরকারি পাটকলগুলোর ক্রয়ক্ষমতা বাড়াতে আরও ৪শ' কোটি টাকা অর্থবরাদ্দ চায় বিজেএমসি। তবে গবেষকরা বলছেন, সরকারি পাটকলগুলো বাজেটে বাড়তি সুবিধা পেলে বেসরকারি পাটকল অসম প্রতিযোগীতায় পড়বে।
হুমায়ুন খালেদ বলেন, 'আমরা যাতে আরো বেশি পাট কিনতে পারি তাই সরকারের কাছে ৪শ' কোটি টাকার একটি বাজেট দিয়েছি।'
খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, 'একটি থোক বরাদ্দের পরিবর্তে যদি স্বল্প সুদে ঋণ দেয়া যায় তাহলে, সরকারি ও বেসরকারি খাতের মিল সমাবস্থানে আসতে পারে।'
পাটখাতকে কৃষিজাত শিল্প হিসেবে বিবেচনা করে, অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে এ খাতের উদ্যোক্তাদের ৭ শতাংশ সুদে ঋণ দেয়ার ঘোষণা থাকবে বলে আশা করা হচ্ছে।
পাটকলের আধুনিকায়নে ১৫শ' কোটি টাকা বরাদ্দ আবেদন
সরকারি পাটকলগুলো যন্ত্রপাতি আধুনিকায়নের জন্য আগামী অর্থবছরের বাজেটে প্রায় ১৫শ' কোটি টাকা বরাদ্দ চেয়েছে পাটকল কর্পোরেশন। তবে শুধুমাত্র যন্ত্রপাতির জন্য থোক বরাদ্দ না দিয়ে দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়নে বাজেটে সমন্বিত দিকনির্দেশনা ....
শান্তি আলোচনায় তালেবানদের আমন্ত্রণ জানালেন নওয়াজ!
পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তালেবানদের শান্তি আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন। তালেবানকে সরকারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার পথ পরিহার করে শান্তির পথে ফিরে আসারও পরামর্শ দেন সদ্য নির্বাচনে জয়ী পাকিস্তান মুসলিম লিগ প্রধান।
সোমবার এক অনুষ্ঠানে তালেবানের সাথে শান্তি আলোচনার বিষয়টিকে গুরুত্বের সাথে নেয়া উচিত বলে মন্তব্য করেন নওয়াজ শরীফ। এছাড়া সম্প্রতি পাকিস্তানজুড়ে সহিংসতা ও করাচিতে ছড়িয়ে পড়া উত্তেজনা বন্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
শান্তি আলোচনায় তালেবানদের আমন্ত্রণ জানালেন নওয়াজ!
পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তালেবানদের শান্তি আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন। তালেবানকে সরকারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার পথ পরিহার করে শান্তির পথে ফিরে আসারও পরামর্শ দেন সদ্য নির্বাচনে জয়ী পাকিস্তান মুসলিম লিগ ....
১ জুলাই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট
আগামী ১ জুলাই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট। মঙ্গলবার ক্লাব প্রতিনিধিদের সাথে দীর্ঘ সময়ের বৈঠক শেষে বিসিবি জানিয়েছে, ২০ জুন হবে খেলোয়াড়দের দলবদল।
প্রিমিয়ার লিগের ১২টি ক্লাব রোটেশন পদ্বতিতে ক্রিকেটারদের দলে রাখতে পারবে। আর এ জন্য এবারই প্রথম ৬ জন আইকন খেলোয়াড় ছাড়াও 'A, B ও C' এই তিন ক্যাটাগরিতে খেলোয়াড়দের প্রাথমিক তালিকা করা হয়েছে। যে তালিকাটি চূড়ান্ত ভাবে দুই-তিন দিনের মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিকের তালিকা প্রকাশের করবে বিসিবি। বর্ষা মৌসুমের কারণে খেলা কবে শেষ এ বিষয়ে নিদিষ্ট কোন সময় নির্ধারণ করে নি বিসিবি।
১ জুলাই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট
আগামী ১ জুলাই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট। মঙ্গলবার ক্লাব প্রতিনিধিদের সাথে দীর্ঘ সময়ের বৈঠক শেষে বিসিবি জানিয়েছে, ২০ জুন হবে খেলোয়াড়দের দলবদল।
প্রিমিয়ার লিগের ১২টি ক্লাব রোটেশন পদ্বতিতে ক্রিকেটারদের ....
এফসি চ্যালেঞ্জ কাপ বাছাই পর্বে বাংলাদেশের হার, ফিলিপাইন্সের জয়
থাইল্যান্ডের কাছে পরাজিত হলো বাংলাদেশের মেয়েরা। এফসি চ্যালেঞ্জ কাপ বাছাই পর্বের "বি" গ্রুপে এক তরফা ম্যাচে ০-৯ গোলে বিধ্বস্ত হয়েছে স্বাগতিক বাংলাদেশ। থাইদের হয়ে গোল উৎসবে নেতৃত্ব দেন নিসা রোমায়েন। তিনি একাই করেছেন চার গোল। এটিই ‘বি’ গ্রুপের প্রথম হ্যাটট্রিক। দিনের প্রথম ম্যাচে ইরানকে ৬-০ গোলে হারিয়েছে ফিলিপাইন।
সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬ মিনিটের সময় লিড পায় থাইল্যান্ড। থাইল্যান্ড লিড পায় থংসম্বাটের গোলে। এ মিডফিল্ডারের ঠেলে দেয়া বল বাংলাদেশ গোলরক্ষক সাবিনা খতুনের গ্লাভস্ ফসকে জালে জড়ায়। পরের মিনিটে অধিনায়ক নাফাত সিসরাম ব্যবধান দ্বিগুন করেন। হ্যাটট্রিক করা নিসা ব্যবধান ৩-০ করেন ২৮ মিনিটে। ৪৪ মিনিটে দ্বিতীয় গোল করে প্রথমার্ধেই স্বাগতিকদের বড় পরাজয়ের পথে ঠেলে দেন নিসা। ৫২ মিনিটে বদলি বুনটান, ৬৪ মিনিটে সানিসা, ৭৯ মিনিটে বুনটান, ৮৭ ও অতিরিক্ত সময়ে নিসা গোল করলে অসহায়ত্ব ফুটে ওঠে বাংলাদেশের। লড়াইয়ের ঘোষনা দিয়ে আসর শুরু করা সৈয়দ গোলাম জিলানীর দল প্রথম ম্যাচেই বিধ্বস্ত।
বাকি দুই ম্যাচ খেলতে হবে ভঙ্গুর আত্নবিশ্বাস নিয়ে। ‘বি’ গ্রুপের লড়াইয়ে বুধবার ইরানের বিপক্ষে খেলবে স্বাগতিকরা। শেষ গ্রুপ ম্যাচের প্রতিপক্ষ ফিলিপাইন। তিন গ্রম্নপের বাছাই পরীক্ষা শেষে সরাসরি মূল পর্বের টিকিট পাবে সেরা দলগুলো। উদ্বোধনী দিনে বড় জয়ে ‘বি’ গ্রম্নপ থেকে সম্ভাবনা উজ্জ্বল করেছে ফিলিপাইন ও থাইল্যান্ড। বড় পরাজয়ে স্বাগতিক বাংলাদেশ ও ইরান ব্যাকফুটে।
র্যাংকিংয়ের গানিতিক হিসেব পাত্তা না দিয়ে জয়ের প্রত্যয় ছিল ফিলিপাইন কর্মকর্তাদের কণ্ঠে। গানিতিক এ হিসেবে ফিলিপাইনের চেয়ে ৩০ ধাপ ওপরে ইরানের অবস্থান। বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অবশ্য গানিতিক হিসেব পাত্তা পায়নি। এএফসি মহিলা এশিয়া কাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপের লড়াইয়ে উদ্বোধনী ম্যাচে ইরনাকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ফিলিপাইন। আন্নে সাগের জোড়া গোল বড় জয়ের ভীত গড়ে দেয়। দ্বিতীয় মিনিটেই গোল উৎসব শুরু। নাতাশা কুলদিনের কর্ণার থেকে লক্ষভেদ করেন হেদার কুক (১-০)। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী ফুটবল খেলুড়ে দেশ ইরান ০-২ গোলে পিছিয়ে যায় পরের মিনিটেই। মেগান মারি জুরাডো ব্যবধান দ্বিগুন করেন (২-০)। পঞ্চম মিনিটে জেসি আন্নে সাগ ফিলিপাইনকে ৩-০ গোলে এগিয়ে নেন। ডিফেন্ডার শারসিন কামাঙ্গারের আত্নঘাতী গোলে প্রথমার্ধেই ০-৪ গোলে পিছিয়ে যায় ইরান। জুয়ান্না হপলিন ও আন্নে সাগ গোল করলে অসহায়ত্ব ফুঁটে ওঠে ইরানী মেয়েদের।
এফসি চ্যালেঞ্জ কাপ বাছাই পর্বে বাংলাদেশের হার, ফিলিপাইন্সের জয়
থাইল্যান্ডের কাছে পরাজিত হলো বাংলাদেশের মেয়েরা। এফসি চ্যালেঞ্জ কাপ বাছাই পর্বের "বি" গ্রুপে এক তরফা ম্যাচে ০-৯ গোলে বিধ্বস্ত হয়েছে স্বাগতিক বাংলাদেশ। থাইদের হয়ে গোল উৎসবে নেতৃত্ব দেন নিসা রোমায়েন। তিনি ....
রানা প্লাজা ধসের ভিডিও চিত্র
বুধবার সকালে সাভারে রানা প্লাজা ধসের সময়ের কিছু ছবি সময় টেলিভিশনে হাতে এসে পৌঁছেছে। মোবাইলে ধারণকৃত এই ভয়াবহ দৃশ্য দেখতে সংযুক্ত ভিডিওটি দেখুন।
রানা প্লাজা ধসের ভিডিও চিত্র
বুধবার সকালে সাভারে রানা প্লাজা ধসের সময়ের কিছু ছবি সময় টেলিভিশনে হাতে এসে পৌঁছেছে। মোবাইলে ধারণকৃত এই ভয়াবহ দৃশ্য দেখতে সংযুক্ত ভিডিওটি দেখুন। ----
পিএসসিতে শীর্ষে মনিপুর, জেএসসিতে রাজউক
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পিএসসি এবং অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল পেয়ে আনন্দে ভাসছে রাজধানীর স্কুলগুলো।
পিএসসি পরীক্ষার ফলে রাজধানীতে এবারও শীর্ষে মনিপুর উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় ন্যাশনাল আইডিয়াল স্কুল এবং তৃতীয় স্থানে রয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
জেএসসি পরীক্ষার ফলে সবচেয়ে ভালো অবস্থানে আছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। রাজউক থেকে ৩৮৯ জন পরীক্ষা দিয়ে ৩২৭ জন জিপিএ-৫ পেয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। সেখান থেকে এক হাজার ৫২৯ জন পরীক্ষা দিয়ে এক হাজার ৭২ জন জিপিএ-৫ পেয়েছে।
তৃতীয় অবস্থানে রয়েছে ময়মনসিংহ জিলা স্কুল। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৭৫ জন পরীক্ষা দিয়ে ২২১ জন জিপিএ-৫ পেয়েছে।
ভালো ফল করায় আনন্দে মেতেছিলেন এই সব ক্ষুদে শিক্ষার্থীরা। শিক্ষাজীবনের শুরুর গুরুত্বপূর্ণ ধাপ সাফল্যের সঙ্গে পাড়ি দেয়ার পর আগামিতেও আরো ভাল করার প্রত্যয় তাদের চোখে মুখে। সন্তানদের সাফল্যে গর্বিত অভিভাবরাও।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দ্বিতীয় বারের মত শীর্ষে থাকা মনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানালেন শিক্ষক ও অভিভাবদের সহযোগিতা বয়ে এনেছে এ সাফল্য।
পিএসসিতে শীর্ষে মনিপুর, জেএসসিতে রাজউক
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পিএসসি এবং অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল পেয়ে আনন্দে ভাসছে রাজধানীর স্কুলগুলো।
পিএসসি পরীক্ষার ফলে রাজধানীতে এবারও শীর্ষে মনিপুর উচ্চ বিদ্যালয়, ----
কোরআন শরীফও পুড়িয়ে দিলো ওরা
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে জামায়াত-শিবির কর্মীদের দেয়া আগুনে কেবল পল্লী বিদ্যুৎ সমিতির সম্পদই পুড়েনি। পুড়েছে সেখানকার ৩৫ টি পরিবারের ভাগ্যও। পল্লী বিদ্যুৎতের আবাসিক এলাকায় দেয়া আগুনে নিঃস্ব হয়ে গেছে এসব পরিবারের সবাই। তাণ্ডব শেষে বাড়িতে ঢুকে ছাই-ভস্ম ছাড়া কিছুই পাননি তারা। সেদিনের আগুন থেকে রক্ষা পায়নি পবিত্র কোরআন শরীফও। কানসাট ঘুরে এসে হাবিবুর রহমান পাপ্পুর ছবি নিয়ে মেহেরুল সুজনের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব।
বাইরে থেকে সাজানো- গোছানো মনে হলেও এই আবাসিক ভবনগুলোর ভেতর এখন ছাই আর বর্বরতার চিহ্ন ছাড়া কিছুই নেই। জামায়াত-শিবিরের দেয়া আগুনে তছনছ হয়ে গেছে পল্লী বিদ্যুৎ কর্মচারিদের তিলে তিলে গড়া সবকিছু। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে শিশুদের বই-খেলনা-সার্টিফিকেট সবই পুড়েছে আগুনে।
ক্ষতিগ্রস্থ এক বাসিন্দা জানান, তার দশ বছরের চাকির জীবনে তিনি তিল তিল করে যা সঞ্চয় করেছিলেন দুর্বৃত্তরা তা দশ মিনিটে ধ্বংস করে দিয়েছে।
আগুন দেয়ার আগে কোয়ার্টারে থাকা মানুষগুলোর টাকা-সোনাসহ বহনযোগ্য সবকিছু ছিনিয়ে নেয় হামলাকারী জামায়াত-শিবির কর্মীরা। তাদের আগুনে পুড়েছে বাসিন্দাদের কোরআন শরীফ, জায়নামাজ, ধর্মীয় গ্রন্থও।
ধর্মের নামে এমন নৃশংসতা মেনে নিতে পারছেন না ক্ষতিগ্রস্থ মানুষেরা। আর স্থানীয় জনপ্রতিনিধি এই ভয়াবহতাকে তুলনা করলেন ১৯৭১ সালে হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞের সঙ্গে।
শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন আলী মিয়া ক্ষোভ নিয়ে বলেন, এমন ধর্ম আপনারা কোথায় পেলেন যেখানে পবিত্র কোরআন শরীফটিও পুড়িয়ে দিলেন।
ঘটনার পর থেকেই আবাসিক এলাকার ৩৫টি পরিবারের নারী-শিশুদের নিরাপদ স্থানে রেখে এই ধ্বংসস্তুপেই দুঃসহ দিনরাত কাটাচ্ছেন পরিবারের পুরুষ সদস্যরা।
কোরআন শরীফও পুড়িয়ে দিলো ওরা
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে জামায়াত-শিবির কর্মীদের দেয়া আগুনে কেবল পল্লী বিদ্যুৎ সমিতির সম্পদই পুড়েনি। পুড়েছে সেখানকার ৩৫ টি পরিবারের ভাগ্যও। পল্লী বিদ্যুৎতের আবাসিক এলাকায় দেয়া আগুনে নিঃস্ব হয়ে গেছে এসব পরিবারের সবাই। তাণ্ডব ----
সাভারে ১৭ দিন পর রেশমাকে জীবিত উদ্ধার
১৭ দিন পরে সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত রেশমা নামের এক পোশাক শ্রমিককে। রেশমার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাটে। রেশমা অক্ষত রয়েছেন বলে উদ্ধারকাজে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা জানিয়েছেন। জীবিত রেশমাকে উদ্ধার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ধারকর্মীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি এ ঘটনাকে অভূতপূর্ব বলেও উল্লেখ করেন।
শুক্রবার বিকেলে ভবন ধসের ৪০৮ ঘণ্টা পর রানা প্লাজার বেসমেন্টের মসজিদের ভিতরে তার অস্তিত্ব জানতে পারে উদ্ধারকর্মীরা। বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে উদ্ধার করে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উদ্ধারকর্মীরা জানান, রেশমা ভিতর থেকে একটি রড দিয়ে আওয়াজ করে জানান দেন তার অস্তিত্ব।
সেনাসদস্য মোয়াজ্জেম সংবাদ মাধ্যমকে জানান, 'ভিতরে কিছু খাবার ও পানীয় ছিল যা খেয়ে তিনি জীবন ধারণ করেন। সেখানে কিছু হাটবারমত জায়গা ছিল।'
প্রায় একঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর তাকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
তার সন্ধান পাওয়া উদ্ধারকারী স্বেচ্ছাসেবক রফিক বলেন, 'আমি ওই স্থানটি দিয়ে যাতায়াত করছিলাম। এসময় একটি পাইপ নড়ে ওঠে। আমি পাইপটির কাছে যায়, এরপর গোঙানির আওয়াজ শুনি। একটি ফুটো দিয়ে কান পাতলে ভেতর থেকে এক নারী কণ্ঠ বলে ওঠে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তিনি তার নাম বলেন রেশমা। উদ্ধারকাজে নিয়োজিত অনেকেই তার সঙ্গে কথা বলেছেন।ধ্বংসস্তূপের ভেতরে রেশমা অক্ষত অবস্থায় বসে আছেন।'
সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জানান, সাভারের ভবন ধসের সময় রেশমা রানা প্লাজার তৃতীয় তলার পোশাক কারখানায় কর্মরত ছিলেন। ধসের সময় তার সঙ্গে আরো তিন পোশাক শ্রমিক ছিলেন, যাদেরকে পরে মৃত উদ্ধার করা হয়েছে।
এসময় উপস্থিত সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকেন এই অলৌকিক ঘটনায় এবং রেশমাকে জীবিত উদ্ধারের জন্য।
সেনাবাহিনীর নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ এপ্রিল সকাল পৌনে ৯ টার দিকে রানা প্লাজা ধসে পড়ে। এতে এ পর্যন্ত এক হাজার ৪১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সাভারে ১৭ দিন পর রেশমাকে জীবিত উদ্ধার
১৭ দিন পরে সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত রেশমা নামের এক পোশাক শ্রমিককে। রেশমার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাটে। রেশমা অক্ষত রয়েছেন বলে উদ্ধারকাজে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা জানিয়েছেন। জীবিত রেশমাকে উদ্ধার ----
সাভারের 'রানা প্লাজা' ধসে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে, আহত হাজার
সাভার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজা নামে আটতলা ভবন ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা ১০০ জনে দাঁড়িয়েছে। এ কথা নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার। এ ঘটনায় আহত হয়েছে অন্তত হাজার খানেক মানুষ। সকাল ৯টার দিকে ভবন ধসের পরপরই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। পরে প্রথমে ফায়ার সার্ভিস এবং তারপর সেনাবাহিনী, সবশেষে বিজিবি উদ্ধার কাজে যোগ দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এরই মধ্যে সেখানে সেনাবাহিনী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কয়েকটি টিম উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
সাভার মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, বুধবার সকালে নয়তলা ভবনটি পেছনের দিক থেকে হঠাৎ ধসে পড়তে শুরু করে। মঙ্গলবার সকালে ফাটল দেখা দেয়ার পরপরই ওই ভবনে থাকা চারটি গার্মেন্টস ও ব্যাংক বন্ধ করে দেয়া হয়েছিল। তবে বুধবার সকালে শ্রমিকরা আবারো কারখানায় গিয়েছিলেন। তাই ধারণা করা হচ্ছে অনেক মানুষ ভিতরে আটকা পড়ে আছে। অনেক আটকা পড়া মানুষ মোবাইলে তাদের আত্মীয়দের জানাচ্ছেন তারা ভিতরে আটকা পড়ে আছেন, দ্রুত তাদের উদ্ধার করার আকুতি জানানো হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনীর ৪টি টিম কাজ করছে। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মী, বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব উদ্ধার অভিযানে কাজ করে যাচ্ছেন। পরে তদের সঙ্গে বিজিবিও উদ্ধারকাজে যোগ দেয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১০ টি টিম কাজ করছে।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
আহত অবস্থায় বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়। তবে ভেতরে অনেকেই আটকা পড়ে আছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এই ঘটনায় ১৮ দলের ডাকা ৩৬ ঘন্টার হরতালের দ্বিতীয় দিন সাভারে হরতাল শিথিল করা হয়েছে।
ভবন ধসের ঘটনায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা শোক প্রকাশ করেছেন।
সাভারের 'রানা প্লাজা' ধসে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে, আহত হাজার
সাভার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজা নামে আটতলা ভবন ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা ১০০ জনে দাঁড়িয়েছে। এ কথা নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার। এ ঘটনায় আহত হয়েছে অন্তত হাজার খানেক ----
শিবির ইট দিয়ে পুলিশের মাথা থেঁতলে কেড়ে নিলো অস্ত্র
রাজশাহীতে আবারো জামায়াত শিবিরের হামলার শিকার হয়েছে পুলিশ বাহিনী। কব্জি বিছিন্ন করার পর এবার আর্মড পুলিশের এক উপ-পরিদর্শককে নির্মমভাবে পিটিয়ে ইট দিয়ে মাথা থেঁতলে দিয়েছে তারা। এ সময় ওই পুলিশ কর্মকর্তার অস্ত্র, মাথার টুপি এবং হেলমেট কেড়ে নেয় শিবিরকর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই পুলিশ।
সোমবার সকালে নগরীর শালবাগান এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসময় রাস্তার পাশে কর্তব্যরত পুলিশ সদস্যদের দেখে তারা ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। ঘটনার এক পর্যায়ে সেখানে থাকা আর্মড পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমের ওপর হামলা করে শিবিরের নেতাকর্মীরা। এসময় জাহাঙ্গীরকে তারা ইট দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।
একই সময়ে ইট পাটকেলের আঘাতে সেখানে থাকা আরো দুই পুলিশ সদস্য আহত হন।
শিবির ইট দিয়ে পুলিশের মাথা থেঁতলে কেড়ে নিলো অস্ত্র
রাজশাহীতে আবারো জামায়াত শিবিরের হামলার শিকার হয়েছে পুলিশ বাহিনী। কব্জি বিছিন্ন করার পর এবার আর্মড পুলিশের এক উপ-পরিদর্শককে নির্মমভাবে পিটিয়ে ইট দিয়ে মাথা থেঁতলে দিয়েছে তারা। এ সময় ওই পুলিশ কর্মকর্তার ----
বাবুনগরীর উত্থানের বিস্ময়কর গল্প
হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরীর অতিদ্রুত উত্থানে হতবাক বন্দরনগরী চট্টগ্রামের আলেম-ওলামারা। সামান্য একজন মাদ্রাসা শিক্ষক থেকে এক বছরের ব্যবধানে সংগঠনটির মহাসচিবের পাশাপাশি বিপুল অর্থ সম্পদের মালিক বনে যাওয়া বিস্মিত করেছে তাদের। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকা পালনের ব্যাপারে জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন এসব আলেম।
চট্টগ্রামের কয়েকজন আলেম ওলামা জানান, হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর মহীবুল্লাহ বাবুনগরীর তত্ত্বাবধানে পরিচালিত ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার শিক্ষক হলেন এই জুনায়েদ বাবুনগরী। হাটহাজারি মাদ্রাসা থেকে দাওরা পাশ করার পর এই বাবুনগরী এই মাদ্রাসায় যোগ দেন। এরমধ্যে চট্টগ্রামের বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তব্য দিতেন তিনি। বিভিন্ন মাহফিলে সুন্নী বিরোধী উগ্র বক্তব্য দিয়ে পুরস্কার হিসেবে তাকে এই পদে বসানো হয়েছে বলে জানিয়েছেন, গহিরা কামিল মাদ্রাসার প্রধান মোহাদ্দেস আল্লামা মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদেরী।
তিনি বলেন, সুন্নী বিরোধী বক্তব্য দিয়ে বিভিন্ন মহলে জনপ্রিয়তা লাভের মধ্য দিয়ে তিনি এই মহাসচিবের পদ লাভ করেছেন।
বাবুনগরীর উত্থানের বিস্ময়কর গল্প
হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরীর অতিদ্রুত উত্থানে হতবাক বন্দরনগরী চট্টগ্রামের আলেম-ওলামারা। সামান্য একজন মাদ্রাসা শিক্ষক থেকে এক বছরের ব্যবধানে সংগঠনটির মহাসচিবের পাশাপাশি বিপুল অর্থ সম্পদের মালিক বনে যাওয়া বিস্মিত করেছে তাদের। ----
হামলাকারীরাই ক্ষতিগ্রস্তের তালিকায়!
২৮ ফেব্রুয়ারি বামনডাঙ্গায় সহিংসতার ঘটনায় বন্ধ হওয়া জামায়াত-শিবিরের অর্থদাতা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার পর এবার ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত দেখিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্ষতিপূরণ পাচ্ছে "জামায়াতের ঘাঁটি" বলে পরিচিত আল-হিকমা মাদ্রাসা! এ মাদ্রাসা থেকেই সংগঠিত হয়ে সেদিন পুলিশ ফাঁড়িতে হামলা করা হয়।
ওই হামলায় ৪ পুলিশ সদস্য নিহত হওয়া ছাড়াও রেল স্টেশন, সাধারণ মানুষের বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে জামায়াত-শিবিরের সশস্ত্র নেতাকর্মীরা।
এদিকে জামায়াত-শিবির কর্মীদের প্রকাশ্য সহিংসতা নৃশংসতার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থার পরিবর্তে উল্টো পুরস্কৃত করার পদক্ষেপ নেয়া হচ্ছে। অপরদিকে সেদিনের ঘটনায় আহত এক পুলিশ সদস্যকে দ্রুত চিকিৎসা সেবা দিতে হাসপাতালে নিয়ে যাওয়ার অপরাধে স্থানীয় একটি ক্লিনিকের এক আয়াকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ।
বামনডাঙ্গা ফাঁড়ি হামলায় যে ৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন তাদের মধ্যে ৩ জনকে প্রথমে আনা হয়েছিলো সূর্যের হাসি ক্লিনিকটিতে। অ্যাম্বুলেন্স জোগাড় করার পর তাদের নেয়া হয় রংপুরে। মুমূর্ষু ওই মানুষগুলোর সঙ্গে যাওয়ার অপরাধে চাকরি গেছে আয়া রাবেয়ার।
বামনডাঙ্গা আক্রমণের আগে বিভিন্ন এলাকা থেকে আসা জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতাকর্মী একত্রিত হয়েছিলো জামায়াত নেতা জাহাঙ্গীর আলম খোশবাগি পরিচালিত আল-হিকমা মাদ্রাসাটিতে। চার পুলিশ খুনসহ ২৮ ফেব্রুয়ারির সহিংসতায় ব্যবহৃত দেশীয় অস্ত্র, বাঁশ-লাঠি সরবরাহ করা হয়েছিলো এই মাদ্রাসা থেকে। নারকীয় তান্ডবের ঘোর কাটতেই তাই জনরোষে পড়ে প্রতিষ্ঠানটি।
জামায়াত-শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত হিসেবে তালিকাভূক্তি শুধু নয়, রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্ষতিপূরণ হিসেবে ৪৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে মাদ্রাসাটিকে। বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার জানান, রাজনৈতিকভাবে কেউ এই তালিকায় নেই। যারা ক্ষতিগ্রস্ত তারাই এই তালিকায় স্থান পেয়েছেন।
জামায়াত নেতা দেলাওয়ার হোসের সাঈদীর ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের সহিংসতায় সুন্দরগঞ্জ উপজেলার ২৫৮টি প্রতিষ্ঠান, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত চিহ্নিত করে দুই কোটি ৬৯ লাখ ৩২ হাজার পাঁচ শো টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
হামলাকারীরাই ক্ষতিগ্রস্তের তালিকায়!
২৮ ফেব্রুয়ারি বামনডাঙ্গায় সহিংসতার ঘটনায় বন্ধ হওয়া জামায়াত-শিবিরের অর্থদাতা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার পর এবার ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত দেখিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্ষতিপূরণ পাচ্ছে "জামায়াতের ঘাঁটি" বলে পরিচিত আল-হিকমা মাদ্রাসা! এ মাদ্রাসা ----
চীনে প্রবল বন্যায় মারা গেছে ৫৫ জন
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং-এ ভারী বৃষ্টিপাত ও প্রবল বন্যায় মারা গেছে কমপক্ষে ৫৫ জন।
এছাড়া, এ পর্যন্ত সেখানে ১০ জনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।
গেল বুধবার থেকে প্রদেশের পাঁচটি শহরে বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। স্থানীয় বেইজিয়াং নদীর পানি বিপদসীমা ৫ দশমিক ২২ মিটার থেকে বেড়ে ৩১ দশমিক ২২ এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বন্যায় ধ্বংস হয়ে গেছে আড়াই হাজারের ও বেশি ঘড়বাড়ি।
ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত সাড়ে ৬ লাখ মানুষ। আশপাশের এলাকার সাথে গুয়াংডং এর যোগাযোগ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে। দুর্যোগে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৪২ কোটি মার্কিন ডলার বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
চীনে প্রবল বন্যায় মারা গেছে ৫৫ জন
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং-এ ভারী বৃষ্টিপাত ও প্রবল বন্যায় মারা গেছে কমপক্ষে ৫৫ জন।
এছাড়া, এ পর্যন্ত সেখানে ১০ জনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।
গেল বুধবার থেকে প্রদেশের পাঁচটি
চীনে প্রবল বন্যায় মারা গেছে ৫৫ জন
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং-এ ভারী বৃষ্টিপাত ও প্রবল বন্যায় মারা গেছে কমপক্ষে ৫৫ জন।
এছাড়া, এ পর্যন্ত সেখানে ১০ জনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।
গেল বুধবার থেকে প্রদেশের পাঁচটি শহরে বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। স্থানীয় বেইজিয়াং নদীর পানি বিপদসীমা ৫ দশমিক ২২ মিটার থেকে বেড়ে ৩১ দশমিক ২২ এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বন্যায় ধ্বংস হয়ে গেছে আড়াই হাজারের ও বেশি ঘড়বাড়ি।
ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত সাড়ে ৬ লাখ মানুষ। আশপাশের এলাকার সাথে গুয়াংডং এর যোগাযোগ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে। দুর্যোগে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৪২ কোটি মার্কিন ডলার বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
চীনে প্রবল বন্যায় মারা গেছে ৫৫ জন
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং-এ ভারী বৃষ্টিপাত ও প্রবল বন্যায় মারা গেছে কমপক্ষে ৫৫ জন।
এছাড়া, এ পর্যন্ত সেখানে ১০ জনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।
গেল বুধবার থেকে প্রদেশের
চীনে প্রবল বন্যায় মারা গেছে ৫৫ জন
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং-এ ভারী বৃষ্টিপাত ও প্রবল বন্যায় মারা গেছে কমপক্ষে ৫৫ জন।
এছাড়া, এ পর্যন্ত সেখানে ১০ জনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।
গেল বুধবার থেকে প্রদেশের পাঁচটি শহরে বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। স্থানীয় বেইজিয়াং নদীর পানি বিপদসীমা ৫ দশমিক ২২ মিটার থেকে বেড়ে ৩১ দশমিক ২২ এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বন্যায় ধ্বংস হয়ে গেছে আড়াই হাজারের ও বেশি ঘড়বাড়ি।
ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত সাড়ে ৬ লাখ মানুষ। আশপাশের এলাকার সাথে গুয়াংডং এর যোগাযোগ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে। দুর্যোগে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৪২ কোটি মার্কিন ডলার বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
চীনে প্রবল বন্যায় মারা গেছে ৫৫ জন
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং-এ ভারী বৃষ্টিপাত ও প্রবল বন্যায় মারা গেছে কমপক্ষে ৫৫ জন।
এছাড়া, এ পর্যন্ত সেখানে ১০ জনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।
গেল বুধবার থেকে প্রদেশের
গৌরনদীতে অপহরণের ৫ দিন পর পুকুর থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার
বরিশালের গৌরনদীতে অপহরণের ৫ দিন পর পুকুর থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারীদের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার রাতে গৌরনদী উপজেলার টরকি বন্দরের স্থানীয় একটি পুকুর থেকে কচুরিপানায় ঢাকা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।
গত ১৩ জানুয়ারী খেলা শেষে বাড়ি ফেরার পথে অপহৃত হয় ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রানা দাস। এ ঘটনায় রানার বাবা বাদী ৩ জনকে আসামি করে গৌরনদী থানায় মামলা করেন। ১৪ জানুয়ারি পুলিশ তাদের গ্রেফতার করে রিমান্ডের আবেদন করলে আদালত ২ জনের রিমান্ড মঞ্জুর করে।
গৌরনদীতে অপহরণের ৫ দিন পর পুকুর থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার
বরিশালের গৌরনদীতে অপহরণের ৫ দিন পর পুকুর থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারীদের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার রাতে গৌরনদী উপজেলার টরকি বন্দরের স্থানীয় একটি পুকুর থেকে কচুরিপানায় ঢাকা অবস্থায়
শেষ হলো দুদিনব্যাপী ঘুড়ি উৎসব!
দু'দিনব্যাপী ঘুড়ি উৎসব হয়ে গেলো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সৈকতের লাবণী পয়েন্টে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন এ উৎসবের আয়োজন করে। তীব্র শীতের মাঝেও উৎসবে প্রাণ সঞ্চার করেন হাজার হাজার পর্যটক।
শেষ হলো দুদিনব্যাপী ঘুড়ি উৎসব!
দু'দিনব্যাপী ঘুড়ি উৎসব হয়ে গেলো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সৈকতের লাবণী পয়েন্টে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন এ উৎসবের আয়োজন করে। তীব্র শীতের মাঝেও উৎসবে প্রাণ সঞ্চার করেন হাজার হাজার পর্যটক।
নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলা
ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর বর্ণিল আয়োজনে নড়াইলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী সুলতান মেলা।
কিংবদন্তি শিল্পী এস এম সুলতানের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এ মেলার আয়োজন করা হয়। ৮৮তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন সুলতান মঞ্চ চত্বরে রোববার এ মেলার উদ্বোধন করা হয়। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন পণ্যের স্টল দেয়া হয়েছে। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।
নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলা
ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর বর্ণিল আয়োজনে নড়াইলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী সুলতান মেলা।
কিংবদন্তি শিল্পী এস এম সুলতানের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এ মেলার আয়োজন করা হয়। ৮৮তম জন্ম জয়ন্তী উদযাপন
নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জেলা নাগরিক ফোরাম।
রোববার সকালে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেনী-পেশার মানুষ রংবেরংয়ের প্ল্যাকার্ড, ফেস্টুন ও পোষ্টার নিয়ে এতে অংশ নেয়।
নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জেলা নাগরিক ফোরাম।
রোববার সকালে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেনী-পেশার মানুষ রংবেরংয়ের প্ল্যাকার্ড, ফেস্টুন ও পোষ্টার নিয়ে
১০ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক!
দীর্ঘ ১০ ঘণ্টা পর শনিবার বিকেল পাঁচটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকালে এক ট্রাক দুর্ঘটনায় কুমিল্লার দাউদকান্দি থেকে ময়নামতি পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে চান্দিনার ছয়ঘড়িয়ায় ঢাকাগামী একটি মালবাহী ট্রাক উল্টে গেলে এ যানজট শুরু হয়। একই সাথে ঘন কুয়াশায় যানবাহন স্বাভাবিক গতিতে চলতে না পারায় ক্রমেই যানজট বাড়তে থাকে।
১০ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক!
দীর্ঘ ১০ ঘণ্টা পর শনিবার বিকেল পাঁচটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকালে এক ট্রাক দুর্ঘটনায় কুমিল্লার দাউদকান্দি থেকে ময়নামতি পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
হাইওয়ে