৪ হাজার ৫শ' ৭ কোটি টাকার ৬টি প্রকল্প অনুমোদন করেছে একনেক

উত্তরাঞ্চলের ১৪টি জেলার অবকাঠামো উন্নয়ন ও সেবা সম্প্রসারণে, নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রকল্পসহ ৬টি প্রকল্প গ্রহণ করেছে সরকার। মঙ্গলবার দুপুরে ৪ হাজার ৫শ' ৭ কোটি টাকার অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যনির্বাহী কমিটি-একনেক। এর মধ্যে সরকার নিজস্ব তহবিল থেকে সরবরাহ করবে ১ হাজার ৪৩১ কোটি টাকা। বাকি ৩ হাজার ৭৬ কোটি টাকা প্রকল্প সহায়তা হিসেবে পাওয়া যাবে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। একনেক বৈঠক শেষে পরিকল্পনা বিভাগের সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম জানান, "৬টি প্রকল্পের মোট ব্যায় ধরা হয়েছে ৪ হাজার ৫শ' ৭ কোটি টাকা। যার মধ্যে ১ হাজার ৪শ' ৩৪ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল, এবং বাকি ৩ হাজার ৭৬ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।" সচিব আরো বলেন, নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রকল্পটির আওতায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রায় ১ হাজার কিলোমিটার সড়ক উন্নয়ন, উপজেলা পর্যায়ে ৩০০ কিলোমিটার সড়ক পুনর্বাসন এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রায় ৩ হাজার মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হবে। এছাড়া ৭০টি গ্রোথ সেন্টার উন্নয়ন, ৭৪টি হাট-বাজার উন্নয়ন এবং প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ করা হবে।
সময়নিউজ.টিভি: ২০১৩-০৩-০৫
Advertise with us
মওদুদের দাবি, তার বইয়ের উদ্ধৃতি সঠিকভাবে উপস্থাপিত হয়নি
মওদুদের দাবি, তার বইয়ের উদ্ধৃতি সঠিকভাবে উপস্থাপিত হয়নি
গত ২০ মে কর্নেল তাহের হত্যা মামলার রায়ে তার বইয়ের যে উদ্ধৃতি বিভিন্ন পত্রিকায় দেয়া হয়েছে তা সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলে দাবি করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ
খুবির জীববিজ্ঞান অনুষদের শির্ক্ষাথীদের অবস্থান ধর্মঘট শুরু
খুবির জীববিজ্ঞান অনুষদের শির্ক্ষাথীদের অবস্থান ধর্মঘট শুরু
টার্ম ফাইনাল পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা একাডেমিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছে
সকারের পদক্ষেপ হলুদ সাংবাদিকার বিরুদ্ধে : তথ্যমন্ত্রী
সকারের পদক্ষেপ হলুদ সাংবাদিকার বিরুদ্ধে : তথ্যমন্ত্রী
গণতন্ত্র আর গণমাধ্যমের স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাবেন বলে অঙ্গীকার করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু