যাত্রাবাড়ি সমাবেশে জামায়াত-শিবিরকে প্রত্যাখান করার আহ্বান জানালেন ডা. ইমরান

জামায়াত-শিবিরের রাজনীতিকে প্রত্যাখান করার আহ্বান জানানো হলো রাজধানীর যাত্রাবাড়িতে প্রজন্ম চত্বরের আন্দোলনকারী আয়োজিত সমাবেশ থেকে। এ সময় রাজনীতিবিদদের জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা নেয়ারও আহ্বান জানান তারা। শাহবাগ প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চ থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী যাত্রাবাড়ির গণজাগরণ সমাবেশ মঙ্গলবার দুপুর থেকেই জাগরণী গান, কবিতা আর যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে। সমাবেশে স্বাধীনতাবিরোধীদের সংগঠন আখ্যা দিয়ে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধের দাবি উঠেছে সব শ্রেণীর মানুষের কাছ থেকে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান বলেন, “স্বাধীনতাবিরোধীরা যখনই বিপদে পড়েছে, তখনই সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর চেষ্টা করেছে। আমরা মুসলমান ভাইদের বলছি, আপনারা মসজিদে নামাজ পড়ে মন্দির পাহারা দেবেন। হিন্দু ভাইয়েরা মসজিদের নিরাপত্তা দেবেন। যাতে কেউ ধর্মীয় দাঙ্গা বাধাতে না পারে।” সমাবেশে ডা. ইমরান পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন সমাবেশ এবং ৮ মার্চ নারী দিবসে শাহবাগে নারী জাগরণ সমাবেশে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানান। এদিকে, যে কোন ধরনের নাশকতা এড়াতে সমাবেশে ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও র‌্যাবের টহলের পাশাপাশি উচু ভবনগুলো থেকে কড়া নজরদারী চালানো হয়।
সময়নিউজ.টিভি: ২০১৩-০৩-০৫
Advertise with us
চট্টগ্রামে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের তাবুতে আনার প্রক্রিয়া শুরু
চট্টগ্রামে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের তাবুতে আনার প্রক্রিয়া শুরু
বন্দরনগরী চট্টগ্রামে চলতি বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রানহানি ঠেকাতে প্রথম বারের মতো পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের তাবুতে আনার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন
যথাসময়ে সংসদ নির্বাচন শেষ করতে কমিশন প্রস্তুত: নির্বাচন কমিশনার
যথাসময়ে সংসদ নির্বাচন শেষ করতে কমিশন প্রস্তুত: নির্বাচন কমিশনার
যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন শেষ করতে কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসর প্রাপ্ত মোহাম্মদ জাবেদ আলী
বন্দর উন্নয়নে একটি সরকারের ৫ বছর মেয়াদ যথেষ্ট নয় : নৌ পরিবহন মন্ত্রী
বন্দর উন্নয়নে একটি সরকারের ৫ বছর মেয়াদ যথেষ্ট নয় : নৌ পরিবহন মন্ত্রী
এ বছরের মধ্যেই ২টি কাটার ড্রেজার সংগ্রহ এবং পশুর চ্যানেলের ড্রেজিং কাজ শুরু করা সম্ভব হবে বলে জানালেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান