তিতো ভিলানোভাই বার্সেলনার প্রধান কোচ: বার্সা প্রেসিডেন্ট

চিকিৎসা শেষে তিতো ভিলানোভাই থাকছেন বার্সার প্রধান কোচ। বর্তমানে জর্ডি রোরা যেভাবে দলকে পরিচালনা করছেন, তাতে তাকে হিরো হিসেবেই অ্যাখ্যা দিচ্ছেন ক্লাব বার্সেলোনার প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল। সোমবার তিনি ভিলানোভার সাম্প্রতিক অবস্থা সম্পর্কেও সাংবাদিকদের অবহিত করেন। গত কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছেন বার্সার প্রধান কোচ তিতো ভিলানোভা কিন্তু এর মাঝে বার্সাকে কোচিং করাচ্ছিলেন তিনি। তবে, গত বছর অবস্থার অবনতি ঘটলে ভিলানোভাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ৪৪ বছর বয়সি এই কোচের গত ডিসেম্বরে অপারেশন করা হয় এবং এই জানুয়ারিতে লালা গ্রন্থি'র টিউমার অপসারন করা হয়। এরপর থেকেই হাসপাতালে আছেন তিতো। এখন তার অবস্থা মোটামুটি স্বাভাবিকের দিকে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। কেমো এবং রেডিও থেরাপির চিকিৎসার মাঝপথে আছেন তিনি। সেই সাথে জর্ডি রোরা'র প্রশংসাও করেন বার্সা প্রেসিডেন্ট। বার্সেলোনার প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল বলেন, "তিতো মোটামুটি ঠিক আছেন। আর,জর্ডি রোরা-কেও ধন্যবাদ জানাই। আমরা তিতো এবং রোরা-কে পুরোপুরি বিশ্বাস করি। এছাড়া, তিতো'র ফিরে আসা পর্যন্ত দলের সবাই তাদের কাজ ঠিকমত করছে। এটাতে অবিশ্বাস নেই যে নেতা না থাকলে কিছুটা সমস্যা হয়। কিন্তু জর্ডি আমাদেরই কোচ। সে তার কাজ খুব ভালভাবে করছে। তাকে আমি হিরোই বলবো।"
সময়নিউজ.টিভি: ২০১৩-০৩-০৫
Advertise with us
করাচির ৪৩টি আসনে তেহরিক-ই-ইনসাফ জয়ী
করাচির ৪৩টি আসনে তেহরিক-ই-ইনসাফ জয়ী
পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে করাচি আসনের ৪৩টি ভোটকেন্দ্রের পুনর্নির্বাচনে জয়ী হয়েছেন তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ড. আরিফ আলভি
জাহরা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
জাহরা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
তেহরিক-ই-ইনসাফের সিন্ধু প্রদেশের ভাইস প্রেসিডেন্ট জাহরা শহিদ হুসাইন হত্যাকাণ্ডের প্রতিবাদে করাচিতে সোমবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলের নেতা ইমরান খান
দ্বিতীয় এশিয়া প্যাসিফিক ওয়াটার সামিট চলছে থাইল্যান্ডে, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দ্বিতীয় এশিয়া প্যাসিফিক ওয়াটার সামিট চলছে থাইল্যান্ডে, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পানির সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে থাইল্যান্ডের চিয়াং মাইয়ে শুরু হয়েছে শীর্ষ পর্যায়ে দ্বিতীয় এশিয়া প্যাসিফিক ওয়াটার সামিট