চট্টগ্রামে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ সময় ২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় ছাত্রদল কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে নগর সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী নেতৃত্বে হরতাল বিরোধী একটি মোটরসাইকেল র‌্যালী বের করে জেলা আওয়ালীগ। র‌্যালীটি বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আসলে উভয় পক্ষের মধ্য সংঘর্ষ বাধে।
এসময় ছাত্রদল কর্মীরা ছাত্রলীগের দুটি মোটরসাইকেলে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
প্রায় ১৫ মিনিট ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়।
পরে পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
সময়নিউজ.টিভি: ২০১৩-০৩-০৫
Advertise with us
আন্দোলনের নতুন কর্মসূচির বিষয়ে বিএনপি'র স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
আন্দোলনের নতুন কর্মসূচির বিষয়ে বিএনপি'র স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
আন্দোলনের নতুন কর্মসূচি এবং দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া
চট্টগ্রামে পরীক্ষামূলকভাবে সার্কুলার ট্রেনের যাত্রা শুরু
চট্টগ্রামে পরীক্ষামূলকভাবে সার্কুলার ট্রেনের যাত্রা শুরু
বন্দরনগরী চট্টগ্রামে পরীক্ষামূলক যাত্রা শুরু করলো দেশের প্রথম সার্কুলার ট্রেন
রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে: শিক্ষামন্ত্রী
রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে: শিক্ষামন্ত্রী
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ