শ্বশুরবাড়ী ঘুরে এলেন প্রণব

বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিন মঙ্গলবার নিজ শ্বশুরবাড়ী নড়াইলে গেলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী শুভ্রা মূখার্জী ও সফর সঙ্গীরা।
মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে বিশেষ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে নড়াইল সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন ভারতের রাষ্ট্রপতি। এসময় তাকে সেখানে স্বাগত জানান নড়াইল-২ আসনের এমপি আবু বাকের ও সংরক্ষিত মহিলা আসনের এমপি ফরিদা রহমান।
সেখান থেকে সড়কপথে চিত্রাপাড়ের ভদ্রবিলা গ্রামে যান রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী। পরে কুষ্টিয়ার শিলাইদহের উদ্দেশ্য তারা নড়াইল ত্যাগ করেন।
তাদের সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল এসএসএফ, বিজিবিসহ সরকারের বিভিন্ন নিরাপত্তা বাহিনী।
সময়নিউজ.টিভি: ২০১৩-০৩-০৫
One Stop BD
টিকফা চুক্তি : যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়, না সময়ের দাবি
টিকফা চুক্তি : যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়, না সময়ের দাবি
পাঁচ বছর মেয়াদের শেষ পর্যায়ে এসে টিকফা চুক্তির খসড়া অনুমোদন করেছে সরকার
রাজস্ব আদায় এবং ব্যাংক ব্যবস্থার মাধ্যমে বাজেটে ঘাটতি মেটানোই বড় চ্যালেঞ্জ
রাজস্ব আদায় এবং ব্যাংক ব্যবস্থার মাধ্যমে বাজেটে ঘাটতি মেটানোই বড় চ্যালেঞ্জ
২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কাঙ্খিত রাজস্ব আদায় এবং ব্যাংক ব্যবস্থার মাধ্যমে বাজেট ঘাটতি মেটানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করছে বাংলাদেশ অর্থনীতি সমিতি
যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে বাজেট ঘাটতি কমানোর পরিকল্পনা!
যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে বাজেট ঘাটতি কমানোর পরিকল্পনা!
চলতি বছরের বাজেট ঘাটতি কমানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের আর্থিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টিন লাগার্দে