আত্মরক্ষার খাতিরেই গুলি চালিয়েছে পুলিশ : দীপু মণি

রোববার থেকে শুরু হওয়া হরতালে পুলিশ শুধুমাত্র আত্মরক্ষার খাতিরেই গুলি চালিয়েছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি। তবে কোথাও বাড়াবাড়ির অভিযোগ থাকলে তা সরকার খতিয়ে দেখবে বলেও আশ্বাস দিলেন পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী হরতালে জামায়াত-শিবিরের নাশকতাকে মুক্তিযুদ্ধকালীন অপতৎপরতার সঙ্গে তুলনা করেন।
তিনি বলেন, 'তারা একটি পদ্ধতিই জানে সেটি হচ্ছে সহিংসতা। সেটি অবশ্যই বন্ধ করতে হবে। আমরা ঢিলের বদলে পাটকেলে বিশ্বাসী নই। কোথাও কোথাও জনগণের ও নিজের প্রাণ বাঁচাতে গুলি করেছে পুলিশ। এরপরও বাড়াবাড়ির অভিযোগ পেলে খতিয়ে দেখবে সরকার।'
সংবাদ সম্মেলনে দিপুমনি আরো জানান, ভারতের সফররত রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে স্থলসীমা চুক্তি এবং তিস্তা নদীর পানি বন্টন চুক্তি'র বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
এ সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রণব মুখার্জি'র সঙ্গে বৈঠক বাতিল করে প্রধান বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক রীতি বহির্ভূত কাজ করেছেন।
সময়নিউজ.টিভি: ২০১৩-০৩-০৫
One Stop BD
বিশ্বের গণমাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে নানামুখী সমালোচনা
বিশ্বের গণমাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে নানামুখী সমালোচনা
বাংলাদেশের পোশাক শিল্পের সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ, অগ্নিকাণ্ড ও ভবন ধসের ঘটনায় বিশ্বের গণমাধ্যমে চলছে নানামুখী আলোচনা সমালোচনা
শিল্পকারখানায় উন্নয়নমূলক কাজে সরকার আন্তরিক : শিল্পমন্ত্রী
শিল্পকারখানায় উন্নয়নমূলক কাজে সরকার আন্তরিক : শিল্পমন্ত্রী
শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, শিল্প কারখানা ও এরসঙ্গে সংশ্লিষ্ট যে কোনো উন্নয়নমূলক কাজে বাংলাদেশ সরকার আন্তরিক
নারী উদ্যোক্তাদের পুরস্কার দিচ্ছে বিডব্লিউসিসিআই
নারী উদ্যোক্তাদের পুরস্কার দিচ্ছে বিডব্লিউসিসিআই
নারী উদ্যোক্তা উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে অবদান রাখার ধারাবাহিকতায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এ বছরও প্রগ্রেসিভ এওয়ার্ড দিতে যাচ্ছে