রাজধানীতে নাশকতা ঠেকাতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ঢাকায় বড় ধরনের নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ লক্ষ্যে ডিএমপি সদর দপ্তরে "সিটিজেন সেফটি সেন্টার" স্থাপন করা হয়েছে বলেও জানান।
পুলিশ কমিশনার এসময় জনগণকে গুজবে কান দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, 'আমি নগরবাসীকে অনুরোধ করবো আপনারা কোনো রকম গুজবে কান দেবেন না। কোনো গুজব ছড়ালে আমাদের ফোন করবেন এবং আমাদের কাছ থেকে সঠিক তথ্য জেনে নেবেন।'
বেনজীর আহমেদ আরো বলেন, 'কে গাড়ি ভাঙ্গছে, কে রাস্তায় বোম মারছে, কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এটি সবাই দেখতে পাচ্ছে। যদি কাউকে চিনতে পারেন, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের সিটিজেন সেফটি সেন্টারে (সিএফসি) ফোন করে জানাবেন, যাতে তাদের আমরা আইনের আওতায় আনতে পারি।'
সময়নিউজ.টিভি: ২০১৩-০৩-০৫
Advertise with us
সংসদে যোগ দেবার বিষয়ে বিরোধী দল আন্তরিক নয়: ১৪ দল
সংসদে যোগ দেবার বিষয়ে বিরোধী দল আন্তরিক নয়: ১৪ দল
জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরুর আগেই বিরোধী দলের সংসদ বর্জনের হুমকির প্রতিক্রিয়ায় ১৪ দলের নেতারা জানিয়েছেন এ হুমকির মাধ্যমে প্রমাণিত হয়েছে তারা সংসদে যোগ দেবার বিষয়ে আন্তরিক নয়
ক্ষমতায় থেকে বর্তমান সরকার আগামীতে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে: আনোয়ার
ক্ষমতায় থেকে বর্তমান সরকার আগামীতে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে: আনোয়ার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করে আবারো ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে
সাংবাদিক আহত ঘটনায় ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নেতৃবৃন্দদের আশ্বাস
সাংবাদিক আহত ঘটনায় ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নেতৃবৃন্দদের আশ্বাস
সিলেটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় সংবাদের রিপোর্টার ও চিত্র সাংবাদিক আহত হওয়ার ঘটনায় জড়িত ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ