ট্রেন উদ্বোধন করলেন হাসিনা ও প্রণব

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রেন যৌথভাবে উদ্বোধন করলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে মঙ্গলবার সকালে ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশনে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর করা চুক্তি অনুযায়ী এটির বাস্তবায়ন করা হলো।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভারতে পণ্য আনা-নেয়ার জন্য দু'টি ব্রডগেজ লোকোমোটিভ ও ২০ টি ট্যাংক ওয়াগনের উদ্বোধন করা হয়। ১০টি লোকোমোটিভের চুক্তি হয়েছিল ভারতের সঙ্গে। চুক্তি অনুযায়ী লোকোমোটিভগুলো এ বছরের এপ্রিল মাস থেকে আসার কথা কিন্তু ভারতের রাষ্ট্রপতির সফর উপলক্ষে নির্ধারিত সময়ের আগেই গত বুধবার ২টি লোকোমোটিভ আসে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের রাষ্ট্রপতি প্রণব মূখার্জি সবুজ পতাকা উড়িয়ে ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, রেলমন্ত্রী মো: মুজিবুল হক, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুনসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সময়নিউজ.টিভি: ২০১৩-০৩-০৫
Advertise with us
সংসদে যোগ দেবার বিষয়ে বিরোধী দল আন্তরিক নয়: ১৪ দল
সংসদে যোগ দেবার বিষয়ে বিরোধী দল আন্তরিক নয়: ১৪ দল
জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরুর আগেই বিরোধী দলের সংসদ বর্জনের হুমকির প্রতিক্রিয়ায় ১৪ দলের নেতারা জানিয়েছেন এ হুমকির মাধ্যমে প্রমাণিত হয়েছে তারা সংসদে যোগ দেবার বিষয়ে আন্তরিক নয়
ক্ষমতায় থেকে বর্তমান সরকার আগামীতে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে: আনোয়ার
ক্ষমতায় থেকে বর্তমান সরকার আগামীতে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে: আনোয়ার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করে আবারো ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে
সাংবাদিক আহত ঘটনায় ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নেতৃবৃন্দদের আশ্বাস
সাংবাদিক আহত ঘটনায় ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নেতৃবৃন্দদের আশ্বাস
সিলেটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় সংবাদের রিপোর্টার ও চিত্র সাংবাদিক আহত হওয়ার ঘটনায় জড়িত ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ