পুঁজিবাজারে টানা দরপতনের কারণ রাজনৈতিক অস্থিরতা!

পুঁজিবাজারে গত কয়েকদিনের টানা দরপতনের জন্য চলমান রাজনৈতিক অস্থিরতাকেই দায়ী করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই। সেইসঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারিদের শেয়ার বিক্রির চাপকেও কারণ হিসেবে তুলে ধরছে প্রতিষ্ঠানটি। কিন্তু, পুঁজিবাজারের এমন অবস্থার জন্য হরতালকে বড় কারণ বলতে নারাজ বাজার বিশ্লেষকরা। তাদের মতে বর্তমানে বাজারে যে পরিমাণ লেনদেন হয় তাতে হরতাল প্রভাব ফেলতে পারে না। হরিপদ সাহার রিপোর্ট।
গত তিন চার মাস ধরে দেশের পুঁজিবাজার কিছুটা স্থিতিশীল অবস্থার দিকেই যাচ্ছিল বলে মনে করছিলেন পর্যবেক্ষকরা, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ডিএসইসহ বাজার সংশ্লিষ্টদের নেয়া বেশ কিছু সংস্কার ও উন্নয়ন কর্মসূচী এর পেছনে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছিল। তবে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আন্দোলন, হরতাল। যা গত সপ্তাহ থেকে আরো ভয়াবহ রুপ নিয়ে বড় ধরণের সংঘর্ষে পরিণত হয়।
ডিএসই বলছে বিনিয়োগকারিদের মধ্যে অস্থিরতা কাজ করছে, ফলে শেয়ার বিক্রির চাপেই সূচকের এত পতন।
ডিএসই'র সিনিয়র সহ-সভাপতি আহমেদ রশিদ লালী বলেন, 'বিনিয়োগকারীদের মধ্যেও এক ধরণের অস্থিরতা কাজ করে। রাজনৈতিক অস্থিরতার কারণেরই শেয়ার বাজারের এই অস্থিতিশীলতা বলে আমি মনে করি।'
তবে পুঁজিবাজার বিশেষজ্ঞ মজিব উদ্দিন বলছেন বাজারের এমন অস্বাভাবিক অবস্থার জন্য হরতালের ভূমিকা খুব বড় নয়।
দফায় দফায় এমন দরপতন কিংবা অস্বাভাবিকভাবে সূচকের ওঠানামা ঠেকাতে বাজরকে নিজস্ব গতিতে চলতে দেয়াই উচিৎ বলে মনে করছেন পুঁজিবাজার পর্যবক্ষেকরা।
সময়নিউজ.টিভি: ২০১৩-০৩-০৫
Advertise with us
সংসদে যোগ দেবার বিষয়ে বিরোধী দল আন্তরিক নয়: ১৪ দল
সংসদে যোগ দেবার বিষয়ে বিরোধী দল আন্তরিক নয়: ১৪ দল
জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরুর আগেই বিরোধী দলের সংসদ বর্জনের হুমকির প্রতিক্রিয়ায় ১৪ দলের নেতারা জানিয়েছেন এ হুমকির মাধ্যমে প্রমাণিত হয়েছে তারা সংসদে যোগ দেবার বিষয়ে আন্তরিক নয়
ক্ষমতায় থেকে বর্তমান সরকার আগামীতে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে: আনোয়ার
ক্ষমতায় থেকে বর্তমান সরকার আগামীতে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে: আনোয়ার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করে আবারো ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে
সাংবাদিক আহত ঘটনায় ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নেতৃবৃন্দদের আশ্বাস
সাংবাদিক আহত ঘটনায় ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নেতৃবৃন্দদের আশ্বাস
সিলেটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় সংবাদের রিপোর্টার ও চিত্র সাংবাদিক আহত হওয়ার ঘটনায় জড়িত ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ