বিএনপি কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

বিএনপির ডাকা হরতালে রাজধানীতে বিএনপির দলীয় কার্যালয় নয়াপল্টন থেকে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে পুলিশ। নেতারা অভিযোগ করেছেন, হরতালকে ব্যর্থ করতে সোমবার রাত থেকেই নির্বিচারে তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে সরকার। সেইসঙ্গে অবরুদ্ধ করে রাখা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে।
মঙ্গলবার সকাল ৭টা নাগাদ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে স্লোগান দিতে থাকে। সেখান থেকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রহমান মানিককে আটক করে পুলিশের সদস্যরা। এ সময় সেখানে পুলিশের সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন বিএনপি নেতারা।
এদিকে সারাদেশে হরতাল সফল করার জন্য বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে তিনি এ আহ্বান জানান।
রুহুল কবির রিজভী বলেন, 'এটি সরকারের অগণতান্ত্রিক আচরণ। এটি এখন চরম রূপ ধারণ করেছে। ফ্যাসিবাদের নগ্ন রূপ তারা প্রকাশ করেছে। গত কয়েক দিনে তারা নির্বিচারে মানুষকে গুলি করছে। অসংখ্য সাধারণ মানুষকেও তারা হত্যা করেছে। তারই প্রতিবাদে আজকের এই হরতাল। এই হরতালে দলীয় নেতা কর্মীরা উঠে আসবেন এবং হরতালের সমর্থনে তারা রাজপথে থাকবেন।'
সময়নিউজ.টিভি: ২০১৩-০৩-০৫
Advertise with us
দ্বিতীয় এশিয়া প্যাসিফিক ওয়াটার সামিট চলছে থাইল্যান্ডে, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দ্বিতীয় এশিয়া প্যাসিফিক ওয়াটার সামিট চলছে থাইল্যান্ডে, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পানির সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে থাইল্যান্ডের চিয়াং মাইয়ে শুরু হয়েছে শীর্ষ পর্যায়ে দ্বিতীয় এশিয়া প্যাসিফিক ওয়াটার সামিট
লন্ডনে তামিলদের বিক্ষোভ সমাবেশ
লন্ডনে তামিলদের বিক্ষোভ সমাবেশ
লন্ডনে শনিবার শ্রীলঙ্কার তামিল জনগোষ্ঠীর উপর নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছিল তামিলরা
তামিল টাইগারদের বিরুদ্ধে জয়ের চতুর্থ বছর উদযাপন
তামিল টাইগারদের বিরুদ্ধে জয়ের চতুর্থ বছর উদযাপন
শ্রীলঙ্কা রাজধানী কলম্বোয় শনিবার প্রেসিডেন্ট মাহিন্দা রাজা পাকশে তামিল টাইগারদের বিরুদ্ধে জয়ের চতুর্থ বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন