বিচারের দাবিতে প্রজন্ম চত্বরে কাদের মোল্লার নাতি!


একাত্তরে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত কাদের মোল্লাসহ সব রাজাকার ও যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে চলমান কর্মসূচিতে সংহতি জানাতে এসেছেন স্বয়ং কাদের মোল্লার নাতি!

শাহবাগ প্রজন্ম চত্বরে ১০ ফেব্রুয়ারি রোববার ছিলো তারুণ্যের প্রতিবাদের ষষ্ঠ দিন। রোববার রাত আটটার সংবাদে সরাসরি সম্প্রচারের সময় সময় সংবাদের সঙ্গে কথা বলেন কাদের মোল্লার দূর সম্পর্কের নাতি মনির হোসেন। তিনি তাঁর প্রতিক্রিয়ায় জানান, কাদের মোল্লা আমার নানা। এটা কোনো বিষয় নয়, পরিচয় নয়, আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাংলাদেশি। আমি বাংলাদেশের সব যুদ্ধাপরাধীর ফাঁসি চাচ্ছি।

মনির সময় সংবাদকে আরও জানান, তিনি প্রথম দিন থেকেই প্রজন্ম চত্বরের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। প্রতিদিনই এখানে আসছেন। যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত তিনি এখানে আসা অব্যাহত রাখবেন বলে জানান।

মনির আরও জানান, আমি আত্মীয় হিসেবে নয়, নতুন প্রজন্মের মানুষ হিসেবেই এখানে শরিক হয়েছি। আমি বায়ান্ন দেখিনি, একাত্তর দেখিনি, নব্বই দেখিনি, কিন্তু ২০১৩ দেখেছি এবং অংশগ্রহণ করেছি। এই ২০১৩র এই প্রজন্ম চত্বর থেকে আমার দাবি, কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক।

সময়নিউজ.টিভি: ২০১৩-০২-১০
Advertise with us
সংসদে যোগ দেবার বিষয়ে বিরোধী দল আন্তরিক নয়: ১৪ দল
সংসদে যোগ দেবার বিষয়ে বিরোধী দল আন্তরিক নয়: ১৪ দল
জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরুর আগেই বিরোধী দলের সংসদ বর্জনের হুমকির প্রতিক্রিয়ায় ১৪ দলের নেতারা জানিয়েছেন এ হুমকির মাধ্যমে প্রমাণিত হয়েছে তারা সংসদে যোগ দেবার বিষয়ে আন্তরিক নয়
ক্ষমতায় থেকে বর্তমান সরকার আগামীতে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে: আনোয়ার
ক্ষমতায় থেকে বর্তমান সরকার আগামীতে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে: আনোয়ার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করে আবারো ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে
সাংবাদিক আহত ঘটনায় ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নেতৃবৃন্দদের আশ্বাস
সাংবাদিক আহত ঘটনায় ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নেতৃবৃন্দদের আশ্বাস
সিলেটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় সংবাদের রিপোর্টার ও চিত্র সাংবাদিক আহত হওয়ার ঘটনায় জড়িত ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ