স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে এ আগুনের সূত্রপাত হয়। এসময় ঘরে ঘুমিয়ে থাকা ২জন ও আগুন নেভাতে গিয়ে আরো ৩ জন আহত হয়। পরে দমকল বাহিনীর ২টি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আগুন লাগার কারণ নিশ্চিত করা যায়নি।