পিএসসিতে শীর্ষে মনিপুর, জেএসসিতে রাজউক


প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পিএসসি এবং অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল পেয়ে আনন্দে ভাসছে রাজধানীর স্কুলগুলো।
পিএসসি পরীক্ষার ফলে রাজধানীতে এবারও শীর্ষে মনিপুর উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় ন্যাশনাল আইডিয়াল স্কুল এবং তৃতীয় স্থানে রয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
জেএসসি পরীক্ষার ফলে সবচেয়ে ভালো অবস্থানে আছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। রাজউক থেকে ৩৮৯ জন পরীক্ষা দিয়ে ৩২৭ জন জিপিএ-৫ পেয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। সেখান থেকে এক হাজার ৫২৯ জন পরীক্ষা দিয়ে এক হাজার ৭২ জন জিপিএ-৫ পেয়েছে।
তৃতীয় অবস্থানে রয়েছে ময়মনসিংহ জিলা স্কুল। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৭৫ জন পরীক্ষা দিয়ে ২২১ জন জিপিএ-৫ পেয়েছে।
ভালো ফল করায়  আনন্দে মেতেছিলেন এই সব ক্ষুদে শিক্ষার্থীরা। শিক্ষাজীবনের শুরুর গুরুত্বপূর্ণ ধাপ সাফল্যের সঙ্গে পাড়ি দেয়ার পর আগামিতেও আরো ভাল করার প্রত্যয় তাদের চোখে মুখে। সন্তানদের সাফল্যে গর্বিত অভিভাবরাও।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দ্বিতীয় বারের মত শীর্ষে থাকা মনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানালেন শিক্ষক ও অভিভাবদের সহযোগিতা বয়ে এনেছে এ সাফল্য।
সময়নিউজ.টিভি: ২০১২-১২-২৭
One Stop BD
অর্থনৈতিক অগ্রগতিকে সচল রাখতে সঠিক তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করুন: গভনর্র ড. আতিউর
অর্থনৈতিক অগ্রগতিকে সচল রাখতে সঠিক তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করুন: গভনর্র ড. আতিউর
ন্যায্য সমাজ প্রতিষ্ঠা ও অর্থনৈতিক অগ্রগতিকে সচল রাখতে সঠিক তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভনর্র ড. আতিউর রহমান
জিএসপি সুবিধা তুলে নিতে যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করছে: অর্থমন্ত্রী
জিএসপি সুবিধা তুলে নিতে যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করছে: অর্থমন্ত্রী
জিএসপি সুবিধা তুলে নেয়ার কথা বলে যুক্তরাষ্ট্র যেভাবে চাপ প্রয়োগ করে চলেছে তাতে বাংলাদেশের উপর অবিচার করা হচ্ছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত
বেকারত্ব দূর করতে ভারতে কারিগরী প্রশিক্ষণের উদ্যোগ
বেকারত্ব দূর করতে ভারতে কারিগরী প্রশিক্ষণের উদ্যোগ
ভারতের প্রতি জেলায় বাঁশের তৈরি পণ্য কেনা বেচার জন্য আলাদা বাজার খোলা হবে