জিন্দাবাজারে পুলিশের ওপর জামায়াত-শিবিরের অতর্কিত হামলা, আহত ২০
সিলেটের জিন্দাবাজারে পুলিশের ওপর জামায়াত-শিবির কর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। এতে ওসিসহ আহত হয়েছেন ২০ জন। জামায়াতের মিছিল থেকে ৪০ জনকে আটক করা হয়। এ ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বুধবার দুপুর ২টার দিকে জামায়াত ঝটিকা মিছিল বের করে। জিন্দাবাজারের সোনালী ব্যাংকের সামনে এলে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করা হয়।
এসময় পুলিশের সাথে জামায়াত-শিবির কর্মীদের ব্যাপক সংঘর্ষ শুরু হয় এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ জানায়, পরিস্থতি নিয়ন্ত্রনে আনতে তারা গ্যাস গান ও শট গান ফায়ার করে।
সংঘর্ষে সাংবাদিক ও পুলিশের ওসিসহ অন্তত ২০ জন আহত হবার খবর পাওয়া গেছে।
এঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ও র্যাব ঘটনাস্থল থেকে এবং বিভিন্ন মার্কেটে তল্লাশি চালিয়ে ৪০ জনকে আটক করেছে।