২০ হাজার টাকার বিনিময়ে আগুন!


টাকার বিনিময়ে আশুলিয়ায় অন্য একটি পোশাক কারখানায় আগুন দেয়ার ঘটনা ফাঁস হয়েছে। মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে আশুলিয়ার ডেবনএয়ার নামের পোশাক কারখানায় আগুন লাগানোর কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ওই কারখানারই এক নারী শ্রমিক।
সোমবার বিকেলে ঢাকার সিএমএম কোর্টে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াসিম শেখের কাছে সুমি এ জবানবন্দি দেন। এর আগে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ডেবনএয়ার পোশাক কারখানায় আগুনের মামলায় আটক দু'জনের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার আশুলিয়ার ডেবনএয়ার পোশাক কারখানায় এ আগুন লাগানো হয়। তবে বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই সঙ্গে সঙ্গেই আগুন নেভানো হয়েছিল। সুমিকে আগুন লাগানোর কাজে বাধ্য করেছিলো কারখানারই ফ্লোর ইনচার্জ জাকির হোসেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আশুলিয়া থানার ওসি বদরুল আলম বলেন, সুমি আক্তার ম্যাচের কাঠি দিয়ে টেবিলে থাকা প্যান্টের কাপড়ে আগুন দেন। ওই রুমে সিসি ক্যামেরা লাগানো থাকায় সেখানে ওই দৃশ্য দেখে দ্রুত লোকজন এসে আগুন নেভায়।
**কিভাবে আগুন দেয় সুমি সেটি ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ে। এই দৃশ্যটি দেখতে এই প্রতিবেদনের ভিডিওটি দেখুন।
সময়নিউজ.টিভি: ২০১২-১১-২৬
Advertise with us
দ্বিতীয় এশিয়া প্যাসিফিক ওয়াটার সামিট চলছে থাইল্যান্ডে, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দ্বিতীয় এশিয়া প্যাসিফিক ওয়াটার সামিট চলছে থাইল্যান্ডে, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পানির সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে থাইল্যান্ডের চিয়াং মাইয়ে শুরু হয়েছে শীর্ষ পর্যায়ে দ্বিতীয় এশিয়া প্যাসিফিক ওয়াটার সামিট
লন্ডনে তামিলদের বিক্ষোভ সমাবেশ
লন্ডনে তামিলদের বিক্ষোভ সমাবেশ
লন্ডনে শনিবার শ্রীলঙ্কার তামিল জনগোষ্ঠীর উপর নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছিল তামিলরা
তামিল টাইগারদের বিরুদ্ধে জয়ের চতুর্থ বছর উদযাপন
তামিল টাইগারদের বিরুদ্ধে জয়ের চতুর্থ বছর উদযাপন
শ্রীলঙ্কা রাজধানী কলম্বোয় শনিবার প্রেসিডেন্ট মাহিন্দা রাজা পাকশে তামিল টাইগারদের বিরুদ্ধে জয়ের চতুর্থ বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন