এশিয়ান উইমেন্স কাপের ১৮ তম আসরের চূড়ান্ত পর্বে উঠতে চায় ইরান ও ফিলিপিন্স। গ্রুপ "বি"এর প্রথম ম্যাচে সেই লক্ষ্যে প্রস্তুতও দল দুটি। তবে, শক্তির বিচারে ইরান এগিয়ে থাকলেও ছেড়ে কথা বলবে >>
Advertise with Somoy Television

পাকিস্তানে আবারও হতে যাচ্ছে আন্তর্জাতিক ম্যাচ

বাংলাদেশকে নিতে না পারলেও শেষ পর্যন্ত আয়ারল্যান্ডকে নিয়ে দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের স্বপ্ন দেখছে পাকিস্তান। দু'দেশের গণমাধ্যমে এর খবর প্রকাশিত হয়েছে। ২০০৯ সালের পর আইরিশরাই হবে প্রথম দল যারা পাকিস্তান সফর করবে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি ম্যাচ খেলতে পাকিস্তান দল এখন আয়ারল্যান্ডে। আর এমন সময় আসলো সুখবরটা। ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডেওড্রম জানান, "কয়েক বছর ধরেই আইরিশ ক্রিকেটকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে পাকিস্তান। এবার তারাও পাকিস্তানকে সাহায্য করতে প্রস্তুত। তিনি আরও জানান, এর আগে এ বছরের প্রথম দিকে পাকিস্তান সফরে যাবার পরিকল্পনা থাকলেও নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়ায় সফরটি হয়নি।"
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে এখন পর্যন্ত কোন আন্তর্জাতিক ম্যাচ হয়নি।
পাকিস্তানে আবারও হতে যাচ্ছে আন্তর্জাতিক ম্যাচ
বাংলাদেশকে নিতে না পারলেও শেষ পর্যন্ত আয়ারল্যান্ডকে নিয়ে দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের স্বপ্ন দেখছে পাকিস্তান। দু'দেশের গণমাধ্যমে এর >>

সব সংশয় উড়িয়ে দিয়ে বিদায় নিচ্ছেন মরিনহো

চলতি মৌসুমের মাঝামাঝি সময় থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিলো রিয়াল মাদ্রিদের কোচের পদ ছেড়ে দিচ্ছেন হোসে মরিনহো। গুঞ্জনটা আরও জোড়ালো হয় যখন রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়। তবে, কোপা ডেল রে'র ফাইনালে রিয়ালের হার সেই গুঞ্জনকে বাস্তবে রূপ দিল। ২০১৬ সাল পর্যন্ত চুক্তি থাকলেও, চলতি মৌসুম শেষেই রিয়ালের কোচ হিসেবে আর দেখা যাবে না দ্য স্পেশাল ওয়ান হোসে মরিনহো'কে।

কোপা ডেল রে'র ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারের পরই রিয়ালে মরিনহো অধ্যায়ের শেষ দেখেছিলেন অনেকেই। কারণ চলতি মৌসুমের শুরুতে, দলকে স্প্যানিশ সুপার কাপ ছাড়া তেমন বড় কোনো শিরোপা এনে দিতে পারেননি মরিনহো।

গত তিন বছরে তার দায়িত্বে রিয়ালে ১৭৬টি ম্যাচ খেলে জয় পায় ১২৭টিতে। সেইসঙ্গে দলকে জিতিয়েছেন ৩টি শিরোপা। তবে, রিয়ালেরই ঘরের ছেলে ও অধিনায়ক ইকার ক্যাসিয়াসের সঙ্গে তার দ্বন্দ্বটাও অনেক দিন ধরেই চলছিলো। আর সব মিলিয়েই ক্লাব ও কোচ দুই পক্ষ সমঝোতায় এসেই সিদ্ধান্ত নিয়েছে সম্পর্ক ইতি টানার। মঙ্গলবার রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, "কোচ হোসে মরিনহোর সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি চলতি মৌসুম শেষেই রিয়ালের সাথে তার চুক্তি শেষ হয়ে যাবে। দু'পক্ষ মনে করে সম্পর্কের ইতি টেনে দেওয়ার এটাই উপযুক্ত সময়। নতুন কোচ নিয়োগ দেওয়ার ব্যাপারে আমাদের কোনো তাড়া নেই। সময় নিয়েই আমরা পরবর্তী কোচ নিয়োগ দিতে চাই।"
সব সংশয় উড়িয়ে দিয়ে বিদায় নিচ্ছেন মরিনহো
চলতি মৌসুমের মাঝামাঝি সময় থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিলো রিয়াল মাদ্রিদের কোচের পদ ছেড়ে দিচ্ছেন হোসে মরিনহো। গুঞ্জনটা আরও জোড়ালো >>

প্রায় ১০ মাস পর মাঠে ফিরছেন ভেট্টোরি

সবকিছু ঠিক থাকলে শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছেন ড্যানিয়েল ভেট্টোরি।

প্রথম টেস্টে হারের পর ইনজুরির ধাক্কায় বিপর্যস্ত এখন নিউজিল্যান্ড। ইনজুরির কারণে পরের টেস্টে নিশ্চিত নন- বাঁহাতি স্পিনার ব্রুস মার্টিন ও উইকেটরক্ষক ব্র্যাডলি ওয়াটলিং। তাই ওয়ানডের জন্য বিবেচনায় থাকা ভেট্টোরি, আইপিএল শেষ করেই আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন।

এর আগে গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলার পর থেকেই ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন ১১২ টেস্ট খেলা এই বাঁহাতি স্পিনার। কোচ জানিয়েছেন অফস্পিনার জিতান প্যাটেলকে বিবেচনায় রাখলেও ফিট থাকলে খেলবেন ভেট্টোরি।

এদিকে প্রথম টেস্ট চলাকালিন ইনজুরিতে পড়া ওয়াটলিং পরের টেস্ট খেলতে না পারলে, তার জায়গা নিবেন টম ল্যাথাম কিংবা অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
প্রায় ১০ মাস পর মাঠে ফিরছেন ভেট্টোরি
সবকিছু ঠিক থাকলে শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছেন ড্যানিয়েল ভেট্টোরি।

প্রথম টেস্টে হারের >>

বার্সেলোনা ছাড়ার ইচ্ছা নেই মেসির

অনেক ফুটবলারই যখন মৌসূম শেষে ক্লাব বদল করছেন, সেখানে একেবারেই ব্যতিক্রম আর্জেন্টাইন লিওনেল মেসি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বার্সেলোনা ক্লাব ছাড়ার কোনো ইচ্ছাই নেই তার। সেইসঙ্গে লা লিগা শিরোপা জিতলেও, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে না পারায় কিছুটা হতাশও হয়েছেন ২০০৪ সাল হতে কাতালানদের হয়ে খেলা মেসি।

মেসি বলেন, 'এটা সত্যিই আমি কখনো বার্সেলোনা পরিবর্তন করার কথা ভাবি না। এটা সত্যিই আমি কখনো বার্সেলোনা পরিবর্তন করার কথা ভাবি না। আমি এ কথা আগেও বলেছি। তবে, ভবিষৎতে কি হবে জানি না। কিন্তু এখন আমি বার্সার ফুটবলার। এ মৌসুমে আমরা ভাল খেলেছি। লা লিগার শিরোপা জিতেছি। কিন্তু চ্যাম্পিয়ন্স লীগি হতে বাদ পড়ায় কিছু হতাশও হয়েছি।'
বার্সেলোনা ছাড়ার ইচ্ছা নেই মেসির
অনেক ফুটবলারই যখন মৌসূম শেষে ক্লাব বদল করছেন, সেখানে একেবারেই ব্যতিক্রম আর্জেন্টাইন লিওনেল মেসি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বার্সেলোনা >>
জনপ্রিয় সংবাদ

ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয় পেলো বাংলাদেশ

বাংলাদেশি স্পিনারদের বোলিং তোপের মুখে খুলনায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৬০ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। রাংলাদেশে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে রানের ব্যবধান বিবেচনায় এর চেয়ে বড় কোনো জয় নেই বাংলাদেশের।
রোববার সকালে টস হেরে, ব্যাট করতে নেমে আনামুলের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরীর সুবাদে ৬ উইকেট ২৯২ রান করে বাংলাদেশ। জবাবে ৩১ ওভার ১ বলে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। ৩ টি করে উইকেট তুলে নেনে আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজী।
শেখ আবু নাসের স্টেডিয়ামে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ২১ রান তুলতেই ২ উইকেট হারায় বাংলাদেশ। তামিম ৫ ও নাইম আউট হন ৬ রান করে।
তবে তৃতীয় উইকেট জুটিতে রেকর্ড ১৭৪ রান যোগ করেন আনামুল ও অধিনায়ক মুশফিক। ক্যারিয়ারের একাদশ হাফ সেঞ্চুরি করা মুশফিক আউট হন ৭৯ রানে। এরপর নাসির ৪ ও মমিনুল করেন ৩১ রান।
শেষ ব্যাটসম্যান হিসেবে আনামুল আউট হন ১২০ রান করে। ৬০ বলে ৯টি চারের সৌজন্যে অর্ধশতকে পৌঁছান তিনি। দ্বিতীয় অর্ধশতকে পৌঁছাতে তাকে খেলতে হয়েছে ৭৮ বল।
৬ বলে অপরাজিত ১৮ রান করে ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সর্বোচ্চ স্কোর গড়ায় বড় ভূমিকা রাখেন মাশরাফি।
জবাবে ব্যাট করতে নেমেই, বাংলাদেশি স্পিনারদের সামনে দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৩১ ওভার ১ বলে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় তারা। কোনো উইকেটেই বড় কোনো জুটি গড়ে তুলতে পারেননি ক্যারিবীয়রা। ২৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিমন্স ৯ রান করে পঞ্চম ওভারে সোহাগ গাজীর বলে তামিমের ক্যাচে আউট হন। আর প্রথম থেকেই অসহায় অবস্থায় ছিলেন গেইল। অসহায়ত্বের সুযোগ শতভাগ কাজে লাগিয়ে গেইলের ১৫ রানের মাথায় অষ্টম ওভারে সাজ ঘরে পাঠিয়ে দেনে মাশরাফি বিন মর্তুজা। স্যামুয়েলস ও ব্রাভো জুটি ৩১ রান করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন। স্যামুয়েলসকে ১৬ রান দিয়ে সাজ ঘরে ফেরান সোহাগ গাজী। আর পরের ওভারেই কোনো রান ছাড়াই স্মিথকে এলবিডব্লিউতে আউট করে দেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। এরপর ব্যাভো ২৮ রানের মাথায় ও থমাসকে শূন্য রানে আউট করেন রাজ্জাক। আর ক্যারিবীয় অধিনায়ক স্যামিকে ১২ রান সহ আউট করে দেন মাহমুদউল্লাহ। ক্যারিবীয়দের শেষ আশাকে টুকরো টুকরো করে দেন নাঈম ইসলাম। পোলার্ডকে ২৫ রানের মাথায় আউট করে সহজেই বাংলাদেশে জয় নিশ্চিত করে দেন নাঈম ইসলাম।

ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয় পেলো বাংলাদেশ

মুশফিকুরের ইতিহাস রচনা

সবাই ভেবেছিলো মোহাম্মদ আশরাফুলের ব্যাটেই লেখা হবে বাংলাদেশের এক নতুন অধ্যায়ের গল্প। কিন্তু হলো ভিন্ন কিছু। আগের দিনই দুর্ধর্ষ ব্যাটিংয়ে ১৫২ রান করে ফেলা অধিনায়ক মুশফিকুর রহীমের ব্যাটেই লেখা হলো বাংলাদেশের নতুন ইতিহাস। এই দেশের ১৩ বছরের টেস্ট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরির মুকুটটা উঠলো সামনে থেকে নেতৃত্ব দেয়া "ক্যাপ্টেনেরই" মাথায়। একেই বলে ক্যাপ্টেন্স নক! দরকার ছিলো মাত্র একটি রান। এই দিনেই ১০ রান না পাবার কষ্ট কাঁদিয়েছে আশরাফুলকে। অনেকের মনে শঙ্কা জেগে ওঠে! নার্ভাসনেসের সর্বোচ্চ চূড়ার এই নাইনটিনাইনে আবার বিয়োগান্তক কোনো গল্প লেখা হবে না তো?
শেষ পর্যন্ত অদিনায়ক মুশফিকুরের এই সফট হ্যান্ডের একটি রানই বাংলাদেশের টেস্ট ইতিহাসে যোগ করলো গৌরবময় এক অধ্যায় ৩২০ বল খেলে ডাবল সেঞ্চুরি করলেন মুশফিক। লিখলেন নতুন এক ইতিহাস, হয়ে গেলেন আজ থেকে শত শত বছর পরই ক্রিকেট শিক্ষার্থীর পড়াশুনার ও সাধারণজ্ঞানের এক অধ্যায়। উদযাপন তো করতেই হয়। আমিনুল ইসলাম বুলবুল ২০০০ সালের নভেম্বরে করেছিলেন দেশের ইতিহাসের প্রথম টেস্ট সেঞ্চুরি। তাও দেশের প্রথম ম্যাচেই। সেই সময়ের একযুগেরও বেশি সময় পর মুশফিকুরের ব্যাটে লেখা হলো দেশের প্রথম ডাবল সেঞ্চুরির গল্প।
এই উৎসব পরিবেশ থেকে বেরিয়ে হয়তো ঘোরের কোনো জগতে চলে গিয়ে থাকবেন বাংলাদেশ অধিনায়ক। মনোযোগের ঘাটতি সে কারণেই বুঝি এলো। আর তাতে কুলাসেকারা শোধ নিলেন। আউটটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। হতে পারে অনেক কথাই।
কিন্তু মুশফিকুরের এমন দিনে, বাংলাদেশের এমন দিনে সেসব না হয় ভুলেই থাকা যাক। কারণ, এ শুধু স্বপ্নের দিনই নয়, তারো বেশি কিছু। একটি ইনিংস দিয়েই মুশফিকের বিশ্ব টেস্ট ইতিহাসের নতুন উচ্চতায় উঠে যাওয়ার দিন। তাই অন্য সব বাদ দিয়ে মুশফিকের ইনিংসের গুনকির্তনেই না হয় কাটুক সময়।

মুশফিকুরের ইতিহাস রচনা

সর্বোচ্চ দামে সাকিবকে কিনলো ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল-এর নিলাম চলছে ঢাকার একটি হোটেলে। এরই মধ্যে বাংলাদেশের গোল্ডেন ক্যাটাগরির খেলোয়াড়দের নিলাম হয়ে গেছে। দল পেয়ে গেছেন তারা। মজার ব্যাপার হলো প্রত্যেক খেলোয়াড়কে কেনার জন্য দাম হাকানোয় একাধিক খেলোয়াড়ের টাকার অঙ্ক এক হয়ে যায়। শেষ পর্যন্ত টাইব্রেকে তাদের দল নির্ধারণ হয়েছে।
দেশি ও বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ দাম উঠেছে সাকিব আল হাসানের। ৩ লাখ ৬৫ হাজার ডলারে তাকে পেয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
বিদেশি ‘গোল্ড’ শ্রেণির ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম উঠে পাকিস্তানি ক্রিকেটার ইমরান নাজিরের। তাকে দুই লাখ ৮০ হাজার ডলারে কিনে নেয় চিটাগাং কিংস। আরেক পাকিস্তানি শহীদ আফ্রিদিকে দুই লাখ ৭৫ হাজার ডলারে কিনে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটরস।
জাতীয় অধিনায়ক মুশফিকুর রহীমকে ২ লাখ ৫ হাজার ডলারে কিনেছে সিলেট র‌য়্যালস। তামিম ইকবাল ১ লাখ ৬৫ হাজার ডলারে হয়েছেন রাজশাহীর।
এবারের বিপিএলে দল গড়ার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে ব্যয়ের সীমা নির্ধারণ করে দিয়েছে বিপিএল গর্ভনিং কাউন্সিল। এবার নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১৫ লক্ষ ডলার ব্যয় করতে পারবে।
প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১০ জন বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে। এবং প্রত্যেক ম্যাচে সর্বোচ্চ ৫ জন বিদেশি খেলানো যাবে।
নিলামের জন্য চারটি শ্রেণীতে স্থানীয় ১১৩ ও বিদেশি ১৩৪ জনসহ মোট ২৪৭ জন ক্রিকেটারের নামের তালিকা প্রকাশ করে বিসিবি।
১৭ জানুয়ারি বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। খেলা শুরু হবে তার পর দিন থেকে।
সর্বোচ্চ দামে সাকিবকে কিনলো ঢাকা

প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে টাইগারদের জয়

খুলনায় টাইগারের গর্জনে শুনলো ক্যারিবীয়রা। প্রথম ওয়ানডে'তে সফরকারি ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ। শুক্রবার সকালে টস জিতে ব্যাট করতে নেমে, টাইগারদের স্পিন জাদুতে ১৯৯ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।
জবাবে ৪০ ওভার ২ বলে ৭ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষে পৌছে বাংলাদেশ। শেখ আবু নাসের স্টেডিয়ামে, এদিন অভিষেক হয় বাংলাদেশের চার ক্রিকেটার- আনামুল, মমিনুল, সোহাগ গাজী ও আবুল হাসানের। প্রথমে ব্যাট করতে নেমে ৪৮ রান যোগ করেন, ক্যারিবীয় উদ্বোধনী ব্যাটসম্যানরা।
সিমন্স ১৩ ও গেইল আউট হন ৩৫ রান করে। এরপর থেকে বাংলাদেশি স্পিনারদের আঁটোসাঁটো বোলিং-এ, আর সুবিধা করতে পারেনি সফরকারিরা। স্যামুয়েলস ও রাসেল শুন্য, পোলার্ড ১৫, থমাস ১৬, আর অধিনায়ক স্যামি আউট হন ১০ রান করে।
তবে নবম উইকেট জুটিতে ৫৯ রান যোগ করে, ক্যারিবীয় লড়াই করবার পুঁজি দেন, নারাইন ও রামপল। নারাইন ৩৬ ও রামপল করেন ২৫ রান। সোহাগ ৪ ও রাজ্জাক নেন ৩ উইকেট।জবাবে উদ্বোধনী জুটিতে ৮৮ রান যোগ করেন তামিম ও আনামুল।
ক্যারিয়ারের ২৪তম হাফ সেঞ্চুরি তুলে নিয়ে তামিম আউট হয়েছেন, ৫৮ রান করে। এরপর  আনামুল ৪১ ও নাসির আউট হন ২৮ রানে। তবে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি করে নাসির ৫০ ও অধিনায়ক মুশফিক অপরাজিত ছিলেন ১৬ রানে।
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে টাইগারদের জয়

প্রথম টেস্টেই চমক দেখালেন আবুল হাসান রাজু!

খুলনার আবু নাসের স্টেডিয়ামে প্রথম টেস্টেই দারুণ চমক দেখালেন টেস্ট ক্রিকেটে জাতীয় দলে অভিষেক ঘটা আবুল হাসান রাজু। দশ নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি উপহার দিলেন এই পেসার।
২১ নভেম্বর বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারপর একে একে প্রথম সারির ব্যাটসম্যানরা ব্যাট করতে নেমে দ্রুত আউট হয়ে যান। কিন্তু ঘুরে দাঁড়ান মাহমুদুল্লাহ ও আবুল হাসান রাজুর জুটি। অবিচ্ছিন্ন জুটি হিসেবে ১৭২ রানের বিশ্ব রেকর্ড গড়েছেন আবুল হাসান রাজু। ৮ উইকেটে ৩৬৫ রান করে দিন শেষ করে বাংলাদেশ।
দেশের সপ্তম টেস্ট ভেন্যু খুলনায় সকালে দাপট ছিল ক্যারিবীয় পেস বোলারদের। দলীয় ৫ রানে এডওয়ার্ডস ফিরিয়ে দেন ওপেনার নাজিমুদ্দিনকে। এরপর, দ্বিতীয় উইকেটে নাফিস ও তামিম ৫৯ রানের জুটি গড়লেও ব্যক্তিগত ২৬ রানে স্যামির শিকার হন শাহারিয়ার নাফিস। পরে দলীয় ৯৮ রানের মধ্যেই তামিম ৩২, সাকিব ১৭ ও ১৬ রান করে আউট হন নাইম। তবে ৬ষ্ঠ উইকেট জুটিতে অধিনায়ক মুশফিক ও নাসির হোসেন ৮৭ রানের জুটি করে ভাল স্কোরের ভিত্তি দিলেও, নাসির আউট হন ৫২ রান করে। এরপর একই ওভারে মুশফিক ও সোহাগ গাজীকে আউট করে ৫ উইকেট তুলে নেন এডওয়ার্ডস। তবে এরপরই খেলার হাল ধরেন মাহমুদুল্লাহ ও আবুল হাসান। দ্বিতীয় দিন সেঞ্চুরিয়ান আবুলের সঙ্গে ক্রিজে নামবেন ৭২ রানে অপরাজিত থাকা মাহমুদুল্লাহ।
প্রথম টেস্টেই চমক দেখালেন আবুল হাসান রাজু!

ব্রাজিলের ফুটবল সমর্থকদের আবারো সংঘর্ষ

এক সপ্তাহের ব্যবধানে আবারো পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েলো ব্রাজিলের ফুটবল সমর্থকরা।

রোববার সাও পাওলোতে চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের আগে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় সাওপাওলো ও কোরিন্থিয়ান্সের সর্মথকরা।

ফাইনালের আগে সাও পাওলোর, ভিলা বেলমিরো স্টেডিয়ামের বাইরে দু'দলের সমর্থকরা উপস্থিত হয়। একপর্যায়ে কোরিন্থিয়ান্সের পতাকায় আগুন দিতে চায় সাও পাওলোর বেপোরোয়া সর্মথকরা। পুলিশের একটি ছোট দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সর্মথকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এরপর শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। শেষপর্যন্ত অশ্বারোহী দল সমর্থকদের ছত্রভঙ্গ করে।
ব্রাজিলের ফুটবল সমর্থকদের আবারো সংঘর্ষ
এক সপ্তাহের ব্যবধানে আবারো পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েলো ব্রাজিলের ফুটবল সমর্থকরা।

রোববার সাও পাওলোতে চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের আগে পুলিশের সঙ্গে >>

জয় পেল বার্সেলোনা

লা লিগার ২২তম শিরোপা নিশ্চিত করা বার্সেলোনা রোববার ঘরের মাঠে শিরোপা উদযাপনের আনন্দে মাতে। রিয়াল ভায়োদোলিদকে কাতালানরা হারায় ২-১ গোলে। তবে শিরোপা উল্লাসে মাতা বার্সার চোখ এখন লিগের বাকি দু'ম্যাচ জিতে ১০০ পয়েন্ট পূর্ণ করা।

নূ ক্যাম্পে গেলো ৫ মৌসুমে ৪ শিরোপা জয়ী কাতালানরা এদিন ভায়োদোলিদের বিপক্ষে নামে উষ্ণ অভ্যর্থনা নিয়ে। হ্যামস্ট্রিংয়ে থাকা মেসিকে ছাড়া এদিন মাঠে নামলেও বার্সা সমর্থকদের আনন্দে মাতাতে ভিলানোভা শিষ্যরা সময় নেন ম্যাচের ২১ মিনিট। গোল করেন পেদ্রো।

এরপর ম্যাচের ৪২ মিনিটে ভায়োদোলিদের ফুটবলার মার্ক ভেলিয়েন্তের আত্মঘাতী গোলে দু গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। পরে ৮৮ মিনিটে ভিক্টর পেরেজ পেনাল্টি থেকে গোল করলেও কেবল ব্যবধান কমিয়েছে তা। ম্যাচ শেষে লিগ শিরোপা জয়ের আনন্দে মাতে কাতালানরা। ক্যান্সার ফেরত এরিক আবিদাল ও কোচ ভিলানোভা'র হাতে পুয়েল তুলে দেন তাদের এই অর্জন।
জয় পেল বার্সেলোনা
লা লিগার ২২তম শিরোপা নিশ্চিত করা বার্সেলোনা রোববার ঘরের মাঠে শিরোপা উদযাপনের আনন্দে মাতে। রিয়াল ভায়োদোলিদকে কাতালানরা হারায় ২-১ গোলে। তবে >>

অনন্য একটি মৌসুম পার করছে ইংলিশ প্র্রিমিয়ার লিগ

গোল, কোচের অদল-বদল, রেলিগেশন আর স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায় সব মিলিয়ে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ পার করেছে অনন্য একটি মৌসুম। লিগ শিরোপা জেতার পাশাপাশি সর্বোচ্চ গোলদাতা'র সম্মানটাও ম্যানচেস্টার ইউনাইটেড রেখেছে নিজেদের ঘরে। তবে এবারের এফ এ কাপ জিতেও রেলিগেশন খরায় পুরতে হয়েছে উইগান অ্যাথলিটকে। সাথে অবনমন ঘটেছে কিউপিআর ও রিডিংয়েরও। রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ১০টি ম্যাচ দিয়ে শেষ হয় ২০১২-১৩ মৌসুম। শেষদিনে গোলের বন্যা বয়ে যায় ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবের মাঠে। এক ম্যানচেস্টার ইউনাইটেড ও ওয়েস্টহ্যামের ম্যাচেই হয় ১০ গোল। আর শেষদিনে ১০ ম্যাচে মোট গোল হয় ৩৬টি। তবে এবারের মৌসুমটি ইতিহাসে আলাদা জায়গা করে রাখবে অনন্য এক কারণে। এ মৌসুমেই যে কিংবদন্তী ম্যান ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন নিজের ১৫০০শ তম ম্যাচে, এই লিগকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন। তবে রেড ডেভিলদের সাথে প্রায় ২৭টি বসন্ত পার করা এবং ২০টি লিগ শিরোপা জেতানো ফার্গীকে পুরো ইউনাইটেড মনে রাখবে চিরকাল। এছাড়া সংখ্যা তত্ত্বেও এবারের লিগ ছিল অনন্য। লিগে শ্রেষ্ঠত্বের মুকুট পরা ম্যানচেস্টার ইউনাইটেড সর্বোচ্চ ৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষ দল। তার পরই আছে ৭৮ পয়েন্ট পাওয়া ম্যান সিটি। আর শেষদিনে জয় পেলেও ৭২ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে থাকা টটেনহ্যামের কপাল পুরেছে। কেননা ৭৫ পয়েন্ট নিয়ে চেলসি তৃতীয় ও ৭৩ পয়েন্ট নিয়ে আর্সেনাল চতুর্থ অবস্থানে থেকে লিগ শেষ করার পাশাপাশি নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগে খেলা। এ মৌসুমে গড়ে প্রতি ম্যাচে প্রায় মাঠে উপস্থিত ৩৬ হাজার দর্শককে, সবচেয়ে বেশি জয় উপহার দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মোট ২৮ ম্যাচ জিতেছে রেড ডেভিলরা। আর সবচেয়ে কম ৫ ম্যাচ হেরেছেও তারাই। আর ২২ হার ও মাত্র ৪ জয় পাওয়া রেলিগেটেড দল কুইন্স পার্ক রেঞ্জার্স। সবচেয়ে বেশি ৭ ম্যাচ জয়ের রেকর্ডের পাশাপাশি ১৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটিও ম্যান ইউনাইটেড পুরেছে নিজেদের ঝুলিতে। বিপরীতে টানা ৭ ম্যাচ হারের রেকর্ড রিডিংয়ের। আর টানা ১৬ ম্যাচ জয় ভুলে যাওয়া দল ছিল কুইন্স পার্ক রেঞ্জার্স। এবারের লিগে সবচেয়ে বেশি ২৬ গোল করেছেন আর্সেনাল থেকে এ মৌসুমে ম্যান ইউনাইটেডে যোগ দেয়া রবিন ভন পার্সী। আর লিভারপুলের সুয়ারেজ ২৩ গোল ও টটেনহাম হটস্পারের গ্যারেথ বেল ২১ গোল করে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছেন।
অনন্য একটি মৌসুম পার করছে ইংলিশ প্র্রিমিয়ার লিগ
গোল, কোচের অদল-বদল, রেলিগেশন আর স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায় সব মিলিয়ে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ পার করেছে অনন্য একটি মৌসুম। >>

সুদিনের বাতাস লেগেছে সেরেনা-নাদালের গায়ে

বছরটা দারুন কাটছে মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও স্প্যানিশ সেনসেশান রাফায়েল নাদালের। ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ৬-১, ৬-৩ গেমে হারিয়ে ইতালিয়ান ওপেনের শিরোপা ধরে রেখেছেন যুক্তরাষ্টের সেরেনা উইলিয়ামস। আর ইনজুরি থেকে ফিরে নাদাল তুলে নিয়েছেন তার পঞ্চম শিরোপা। ইতালিয়ান ওপেনের পুরুষদের এককের ফাইনালে সুইস তারকা রজার ফেদেরারকে তিনি হারিয়েছেন ৬-১, ৬-৩ গেমে।

ফেবারিট হিসেবেই রোমের ক্লে কোর্টে নামেন ক্যারিয়ারে ৫০টি একক শিরোপা জয় করা সেরেনা উইলিয়ামস। কারন আজারেঙ্কার সাথে আগের ১৪ দেখায় ১২টিতেই জয় পেয়েছিলেন স্টাইলিশ এ মার্কিন কন্যা। তবে, আজারেঙ্কারও আশার একটা জায়গা ছিলো। গেলো ফেব্রুয়ারীতে কাতারের দোহায় অভিজ্ঞ সেরেনাকে হারিয়েই শিরোপা উল্লাস করেছিলেন আজারেঙ্কা। তবে, সেরেনাও ফাইনালে নামেন ২৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে। কিন্তু কোর্টে নেমেই আজারেঙ্কা টের পান বয়স হলেও নুয়ে পড়েননি ৩১ বছরের সেরেনা। আসরের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা প্রথম সেট মাত্র ৪৫ মিনিটেই জিতে নেন ৬-১ গেমে।

দ্বিতীয় সেটও দুর্দান্ত ভাবে শুরু করেন সেরেনা। তবে, কিছুটা লড়াই এর ইঙ্গিত দেন বিশ্বের সাবেক এক নম্বর এই বেলারুশ কন্যা আজারেঙ্কার। কিন্তু দিনটি যে সেরেনারই। বেলারুশের আজারেঙ্কাকে কোনো সুযোগ না দিয়েই, মাত্র ৪৮ মিনিটে দ্বিতীয় সেট জিতে নেন ৬-৩ গেমে। আর সেই সঙ্গে মায়ামি ওপেন, ফ্যামিলি সার্কেল কাপ ও মাদ্রিদ ওপেনের পর ইতালিয়ান ওপেন জয় করে টানা চতুর্থ শিরোপা ঘরে তোলেন ১৫টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী বিশ্বের একনম্বর এ তারকা সেরেনা।

এদিকে, পুরুষদের এককের ফাইনালে ৩০তম বারের মত একে অপরের মুখোমুখি হন সুইস তারকা রজার ফেদেরার এবং স্প্যানিশ রাফায়েল নাদাল। তবে, ৩১ বছর বয়সী ফেদেরারকে হারাতে বেগ পেতে হয়নি ক্লে কোর্টের রাজা ২৬ বছরের রাফায়েল নাদালকে। মাত্র ৬৮ মিনিটের ম্যাচে ৬-১, ৬-৩ গেমে ফেদেরারকে হারিয়ে ইতালিয়ান ওপেনে নাদাল তুলে নেন নিজের সপ্তম শিরোপা।
সুদিনের বাতাস লেগেছে সেরেনা-নাদালের গায়ে
বছরটা দারুন কাটছে মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও স্প্যানিশ সেনসেশান রাফায়েল নাদালের। ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ৬-১, ৬-৩ গেমে হারিয়ে ইতালিয়ান ওপেনের >>

জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড

স্টুয়ার্ট ব্রডের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। রোববার নিউজিল্যান্ডকে ১৭০ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ইংলিশরা। স্টুয়ার্ট ব্রড একা কিউইদের দ্বিতীয় ইনিংসের ৭ উইকেট তুলে নিলে লর্ডসে নিজেদের দ্বিতীয় সর্বনিন্ম ৬৮ রানে অল আউট হয়ে যায় সফরকারীরা।

এর আগে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২১৩ রান করেছিলো, যাতে নিউজিল্যান্ড টার্গেট পায়২৩৯ রানের। আগের দিনের ৬ উইকেট হারিয়ে ২য় ইনিংসে ১৮০ রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামে ইংল্যান্ড। কিন্তু, শুরুতেই হোঁচট খায় তারা। দলের স্কোরে ২৩ রান যোগ হতে না হতেই বাকি চার উইকেট হারায় স্বাগতিকরা।

নিউজিল্যান্ডের টিম সাউদি নেন ৬ উইকেট। ২৩৯ রানের টার্গেটে নিজেদের ২য় ইনিংসে ব্যাট করতে নেমে, স্টুয়ার্ট ব্রডের বোলিং তোপে পড়ে কিউইরা একের পর উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্তু মাত্র ৬৮ রানে অল আউট হয়ে যায় তারা। টেস্ট জয়ের আনন্দে মাতে ইংলিশরা। নিউজিল্যান্ডের পক্ষে ওয়াগনার সর্বোচ্চ ১৭ রান করেন।  ইংল্যান্ডের ব্রড নেন ক্যারিয়ার সেরা ৭ উইকেট ও অ্যান্ডারসন পান ২ উইকেট।
জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড
স্টুয়ার্ট ব্রডের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। রোববার নিউজিল্যান্ডকে ১৭০ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ইংলিশরা। স্টুয়ার্ট >>

ওমেন্স এশিয়া কাপ ফুটবলের দল ঘোষণা

ঢাকায় অনুষ্ঠিত এএফসি ওমেন্স এশিয়া কাপ ফুটবলের বাছাইপর্বের জন্য ২২ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাফুফে। মাত্র ক'দিন আগেই ভারতে প্রীতি ম্যাচ খেলে এসেছেন নারীরা। সে দলের প্রায় সব সদস্যই আছেন এবারও। দলের অধিনায়ক করা হয়েছে সুইনু প্রু মারমাকে। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন জাতীয় দলের অন্যতম সেরা স্ট্রাইকার সাবিনা খাতুন। পারভিন আক্তারের রিপোর্ট।

এশিয়া কাপ ফুটবলের বাছাইপর্বে এবারই প্রথম খেলছে বাংলাদেশ নারী ফুটবল দল। চূড়ান্ত পর্বে খেলার জন্য দেশের মাটিতে বাংলার মেয়েদের লড়তে হবে থাইল্যান্ড, ইরান ও ফিলিপিন্সের মত শক্ত প্রতিপক্ষদের বিপক্ষে। সদ্যই বাছাইপর্বের জন্য ভারতীয় ফুটবল অ্যাসোসিয়শনের সঙ্গে ৩টি প্রীতি ম্যাচ খেলে এসেছে ফুটবলাররা। পাশাপাশি জাতীয় দলের অনুশীলন ক্যাম্পও চলেছে প্রায় একমাস। ভারতে প্রীতি ম্যাচ ও অনুশীলন ক্যাম্পে ফুটবলারদের পারফরমেন্সের বিচারেই গড়া হয়েছে এবারের দল।

প্রীতি ম্যাচে জাতীয় দলের দুই স্ট্রাইকার সাবিনা ও অম্রা ছিলেন দুর্দান্ত। হ্যাট্রিকসহ সাবিনা করেছিলেন ৫ গোল। আর অম্রা করেছেন ৪ গোল। দুজনেই আছেন এবারের দলে। এছাড়াও এবার অনুর্ধ্ব ১৪ দল থেকে প্রথমবারের মত ডাক পেয়েছেন মনিকা চাকমা। আর অনুর্ধ্ব ১৯ দল থেকে জাতীয় দলে এসেছেন টুম্পা মনি, সাজেদা, লাবনী ও ঝুমু। গোলরক্ষকের জায়গায় বরাবরের মত এবারো আছেন সাবিনা আকতার।

'বি' গ্রুপে বাংলাদেশের চেয়ে প্রতিপক্ষ এগিয়ে থাকলেও ভাল করতে চায় বাংলাদেশ ।

বাংলাদশ জাতীয় নারী ফুটবল দলের কোচ সৈয়দ গোলাম জিলানী বলেন, 'বাংলাদেশের মেয়েরা যে ফুটবল খেলতে পারে সেটি আমরা প্রমাণ করতে চাইছি।'

ফিফা র‌্যাঙ্কিয়ে থাইল্যান্ড যেখানে ২৯, সেখানে বাংলাদেশ ১০৮। বাকি ৩টি দলের সঙ্গেও দূরত্বটা যোজন যোজন। তবুও দেশের মাটিতে তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া এই দলটি প্রতিজ্ঞাবদ্ধ ভালো কিছু করার আশায়।
ওমেন্স এশিয়া কাপ ফুটবলের দল ঘোষণা
ঢাকায় অনুষ্ঠিত এএফসি ওমেন্স এশিয়া কাপ ফুটবলের বাছাইপর্বের জন্য ২২ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাফুফে। মাত্র ক'দিন আগেই ভারতে প্রীতি >>

শেষ চারে জায়গা করলো সানরাইজার্স হায়দ্রাবাদ

লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সক ৫ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে আসরের নতুন দল সানরাইজার্স হায়দ্রাবাদ। এই জয়ের ফলে শেষ চার নিশ্চিত করেছে সানরাইজার্স আর সপ্তম স্থান নিয়ে আসর শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
নিয়ম রক্ষার ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে ৩৮ রানে হারিয়ে অষ্টম স্থান নিয়ে আসর শেষ করেছে পুনে ওয়ারিয়র্স।
রোববারের প্রথম ম্যাচে টস জতে ব্যাটিংয়ে নামে স্বাগতিক পুনে। উথাপ্পা ২৪ রানে ফিরলেও ফিঞ্চ করেন ৫২ রান। যুবরাজ নামের সুবিচারে ব্যর্থ হলেও হোয়াইটের ২৩ বলে ৪৪ রানের ঝোড় ইনিংসের সুবাদে ১৭২ রানের বড় স্কোর পায় স্বাগতিক পুনে। জবাবে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে সফরকারী দিল্লির ইনিংস থামে ১৩৪ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন গৌতম।
শেষ চারে জায়গা করলো সানরাইজার্স হায়দ্রাবাদ
লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সক ৫ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে আসরের নতুন দল সানরাইজার্স হায়দ্রাবাদ। এই জয়ের >>

বেকহামের বিদায়ী ম্যাচে জয় পেল প্যারিস সেন্ট জার্মেই

বেকহামের বিদায়ী ম্যাচে জয় পেয়েছে ইউরোপের নতুন জায়ান্ট পিএসজি নামে পরিচিত-প্যারিস সেন্ট জার্মেই।
শনিবার রাতে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে তারা ৩-১ গোলে হারিয়েছে রেলিগেশনের খাড়ায় পড়া স্তাদ ব্রেঁস্তোয়াকে।
বিদায়ী খেলোয়াড় বেকহামকে এদিন অধিনায়কত্বের আর্মব্যান্ড দিয়ে মুল একাদশেই জায়গা দেন কোচ কার্লোস অ্যানচেলত্তি। খেলার শুরুতেই এগিয়ে যায় পিএসজি। ৩ মিনিটে গোল করেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এরপর ৩১ মিনিটে বেহকহামের কর্নার থেকে গোল করে লিড দ্বিগুন করেন ব্লেইস মাতৌদি। ৫ মিনিটের ব্যবধানে ফ্রি-কিক থেকে আসরে নিজের ২৮ তম গোল করে দলকে তিন গোলে এগিয়ে নেন ইব্রা।
এরপর খেলার শেষ মুহুর্তে চার্লিসন বেন্সচপ ব্রেঁস্তোয়ার হয়ে এক গোল শোধ করেন। এর ঠিক পরপরই মাঠ থেকে বিদায় নেন বেকহাম।
দর্শকসহ খেলোয়াড়েরা ঠায় দাঁড়িয়ে বিদায়ী সম্ভাষন জানায় বেকহামকে।
বেকহামের বিদায়ী ম্যাচে জয় পেল প্যারিস সেন্ট জার্মেই
বেকহামের বিদায়ী ম্যাচে জয় পেয়েছে ইউরোপের নতুন জায়ান্ট পিএসজি নামে পরিচিত-প্যারিস সেন্ট জার্মেই।
শনিবার রাতে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে তারা >>

দে প্রিন্সেসেই মাঠকে বিদায় জানালেন ডেভিড বেকহাম

ফ্রান্সের পার্ক দে প্রিন্সেসেই ফুটবলের মাঠকে বিদায় জানালেন, ডেভিড বেকহাম। শনিবার পাঁচ মাসের চুক্তিতে আসা প্যারিস সেন্ট জার্মেই- পিএসজি'র হয়ে শেষবারের মত মাঠে নামেন এই কিংবদন্তি ফুটবলার।
শেষ ম্যাচে জয় দিয়ে মাঠ ছাড়লেও চোখের পানি আড়াল করতে পারেননি তিনি। ক্যারিয়ারের শেষ ম্যাচটায় কোচ কার্লোস অ্যানচেলত্তি দলকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব দেন বেহকহামকে। বেশ অনেকটা সময় বিরতির পর আর্মব্যান্ড পড়া এই মিডফিল্ডার শুরু থেকেই পুরো মাঠ জুড়ে খেলার চেষ্টা করেছেন।
মাঠ ভর্তি সমর্থক আর টিভি ক্যামেরার চোখ এড়াতে পারেননি এই সেলিব্রেটি ফুটবলারের আবেগ। ক্যামেরার চোখে ঠিকই ধরা পড়েছেন বেকহামের চোখের কান্না। দলের জয়ে ভুমিকা রেখে একটি গোলের জন্য কর্ণার থেকে বলের জোগানও দিয়েছেন চারটি ভিন্ন দেশের ঘরোয়া লিগ জেতা এই ইংলিশ ফুটবলার।
ম্যাচ শেষে তাই ক্লাব ও সতীর্থদের কাছ থেকে পেয়েছেন অভাবনীয় বিদায়ী সংবর্ধনা।
দে প্রিন্সেসেই মাঠকে বিদায় জানালেন ডেভিড বেকহাম
ফ্রান্সের পার্ক দে প্রিন্সেসেই ফুটবলের মাঠকে বিদায় জানালেন, ডেভিড বেকহাম। শনিবার পাঁচ মাসের চুক্তিতে আসা প্যারিস সেন্ট জার্মেই- পিএসজি'র হয়ে শেষবারের >>

ফিফা উপলক্ষে নতুন স্টেডিয়াম উদ্বোধন ব্রাজিল

ফিফা কনফেডারেশন কাপকে সামনে রেখে আরো একটি স্টেডিয়ামের উদ্বোধন করল ব্রাজিল। গারিঞ্চা নামের এই স্টেডিয়ামটি অবস্থান ব্রাজিলের প্রাদেশিক রাজধানী ব্রাসিলিয়ায়।
শনিবার ৭২ হাজার ধারন ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামের উদ্বোধন করেন, দেশটির রাস্ট্রপতি দিলমা রুসেফ।
২০১৪ সালের বিশ্বকাপের আয়োজক ব্রাজিল এরই মধ্যে স্টেডিয়াম নির্মান কাজ সময় মত শেষ না করায় বেশ সমালোচনার মুখোমুখি হয়েছে।
ফিফা উপলক্ষে নতুন স্টেডিয়াম উদ্বোধন ব্রাজিল
ফিফা কনফেডারেশন কাপকে সামনে রেখে আরো একটি স্টেডিয়ামের উদ্বোধন করল ব্রাজিল। গারিঞ্চা নামের এই স্টেডিয়ামটি অবস্থান ব্রাজিলের প্রাদেশিক রাজধানী ব্রাসিলিয়ায়।
শনিবার >>

আইপিএল-কে বিদায় জানালেন অ্যাডাম গিলক্রিস্ট

জয় আর উইকেট দিয়ে আইপিএল-কে বিদায় জানালেন, অ্যাডাম গিলক্রিস্ট।
শনিবার আইপিএলের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫০ রানে হারিয়েছে তার দল কিংস ইলেভেন পাঞ্জাব। টস হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৮৩ রান করে পাঞ্জাব। জবাবে ৫ বল বাকি থাকতেই ১৩৩ রানে গুটিয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স।
ধর্মশালার হিমাচল প্রদেশ স্টেডিয়ামে দলীয় ৬ রানের মধ্যেই গিলক্রিস্ট ও মানদিপ সিং আউট হন। এরপর আজহার মেহমুদ ও শন মার্শের ১৫০ রানের জুটিতে বড় সংগ্রহ পায় পাঞ্জাব। মেহমুদ ৮০ ও মার্শ ৬৩ ও ভোহরা অপরাজিত ছিলেন ২০ রান করে।
ব্যাট করতে নামা মুম্বাই শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। দলের পক্ষে রাইডু ২৬, শর্মা ২৫, তারে ও পোলার্ড করেন ২২ রান করে।
আইপিএল-কে বিদায় জানালেন অ্যাডাম গিলক্রিস্ট
জয় আর উইকেট দিয়ে আইপিএল-কে বিদায় জানালেন, অ্যাডাম গিলক্রিস্ট।
শনিবার আইপিএলের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫০ রানে হারিয়েছে তার দল কিংস >>

স্পট ফিক্সিংকারীদের হুঁশিয়ার করলেন আইপিএল'র সভাপতি

ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি, স্পট ফিক্সিং-এর দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইপিএল-এর সভাপতি রাজিভ শুক্লা। এদিকে, শনিবার পঙ্কজ শাহ, যিনি মূলত লোটাস নামে পরিচিত, এমন আরও এক জুয়াড়িকে আটক করেছে পুলিশ। পাশাপাশি টাকার উৎস খুঁজতে কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও হায়দ্রাবাদসহ ভারতের বিভিন্ন স্থানে অভিযানে নেমেছে তারা। আর রোববার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার বৈঠকে বসছে, বিসিসিআই ওয়ার্কিং কমিটি।
স্পট ফিক্সিং-এর দায়ে অভিযুক্ত রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার এস শ্রীশান্ত, অজিত চান্ডিলা ও অঙ্কিত চাভানকে শনিবার দ্বিতীয়বারের মত জেরা করেছে ভারতীয় পুলিশ। সুত্র অনুযায়ী আটক করার পর প্রথমবারের মত তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আটক করা জুয়াড়িদেরও।
এবার বোমা ফাটিয়েছে মুম্বাই পুলিশ। আগের মতই ভারতীয় ডন দাউদ ইব্রাহিমের সাথে যোগসুত্র থাকার অভিযোগ এনে তারা জানিয়েছে আরো বেশ কিছু ফ্রাঞ্চাইজির ক্রিকেটারদের স্পট ফিক্সিং- এ জড়িত থাকার প্রমাণ পেয়েছে তারা। একইসঙ্গে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের একটি ম্যাচেও স্পট ফিক্সিং-এর পরিকল্পনা হয়েছিল বলে দাবি তাদের।
মুম্বাইয়ের জয়েন্ট পুলিশ কমিশনার হিমাংশু রায় বলেন, 'আটক করা জুয়াড়িদের সাথে আমরা দুবাইয়ের যোগসূত্র খুঁজে পেয়েছি। শ্রীশান্ত মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে, তার বন্ধু জিজুকে নিয়ে দু'টি রুম নিয়েছিলো, যেখান তল্লাশি করে আমরা আইপ্যাড, সেল ফোন, নগট টাকা, ডাটা কার্ড, ডায়েরিসহ আরো অনেক ব্যাক্তিগত জিনিসপত্র পেয়েছি। মালায়াম ভাষায় লেখালেখি উদ্ধার করেছি। সিসিটিভি ক্যামেরায় জুয়াড়িদের সাথে ক্রিকেটারদের আড্ডার ছবি পেয়েছি আমরা।'
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই এর সভাপতি নারায়ণ স্বামী শ্রীনিভাসন জানিয়েছেন প্রয়োজনে যেকোনো রকম আইনী পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না তারা। দুর্নীতি প্রমাণ হলে প্রয়োজনে আইনের সহায়তা নিয়ে জেলে পাঠানো হবে ক্রিকেটারদের। আর বিসিসিআইয়ের সঙ্গে সুর মিলিয়েছেন দুটি সংস্থারই উচ্চপদস্থ এই কর্মকর্তা।
আইপিএল চেয়ারম্যান রাজিভ শুক্লা বলেন, ক্রিকেট বোর্ড সর্বোচ্চ কঠোর অবস্থা নিবে। দুনীতি দমনে বিসিসিআই-এর ইউনিটটি তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে, প্রয়োজনে ক্রিকেটারদের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে বোর্ড। কিন্তু এত কিছুর পরও যদি কেউ ভুল পথে হাটে, তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। ভারতের মত পৃথিবীর সব জায়গাতেই জুয়াড়ি আছে। তবে আমি ব্যাক্তিগত দিল্লি পুলিশকে আহ্বান জানাবো, তারা যেন তদন্ত করে দোষীদের খুঁজে বের করে, শাস্তির আওতায় আনেন।'
এদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের স্বত্বাধিকারীদের অন্যতম একজন প্রীতি জিনতা জানিয়েছেন, দুর্নীতির এইসব ঘটনায় আইপিএল-এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ফ্রাঞ্চাইজির মালিকরা।
স্পট ফিক্সিংকারীদের হুঁশিয়ার করলেন আইপিএল'র সভাপতি
ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি, স্পট ফিক্সিং-এর দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইপিএল-এর সভাপতি রাজিভ শুক্লা। এদিকে, শনিবার পঙ্কজ শাহ, >>

অ্যাতলেতিকোর জয়ে উদ্বেল মাদ্রিদ

বাঁধ-ভাঙা আনন্দে মেতে আছে মাদ্রিদ শহরের বাসিন্দারা। তবে ভুল করবেন না। এই আনন্দ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের জন্য নয়। বরং রিয়ালেরই নগর প্রতিদ্বন্দ্বি, অ্যাতলেতিকো মাদ্রিদের জন্য। কারণ মাদ্রিদ ডার্বি'তে জয় হয়েছে তাদের।
১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারানোর আনন্দটা একেবারেই ভিন্ন ধরনের। প্রথম রাতে'তো উদযাপনের সময়টায়, পুলিশের সঙ্গে দ্বন্দ্বেও জড়িয়ে পড়ে, অ্যাতলেতিকো সমর্থকরা। তবে শনিবার উৎসবের রঙে রাঙা ছিলো মাদ্রিদ শহর।
সবাই এক হয়ে উৎসব করেছে ঐতিহ্যবাহী নেপচুনো ফাউন্টেনের সামনে। সমর্থকদের সাথে নেচে গেয়ে আনন্দ উদযাপন করেছে, ক্লাবের খেলোয়াড়রাও। আর তাদের এই আনন্দ উল্লাসের কেন্দ্রে ছিলেন, ক্লাব কোচ দিয়েগো সিমিওনে। তার জাদুর ছোঁয়াতেই ১৯৯৬ সালের পর, আবারো কোপা দেল রে' শিরোপা হাতে তুলেছে লোস রোজাব্লাংকোসরা।
অ্যাতলেতিকোর জয়ে উদ্বেল মাদ্রিদ
বাঁধ-ভাঙা আনন্দে মেতে আছে মাদ্রিদ শহরের বাসিন্দারা। তবে ভুল করবেন না। এই আনন্দ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের জন্য নয়। বরং রিয়ালেরই >>

২১ মে থেকে এএফসি নারী এশিয়া কাপ বাছাই পর্বের 'বি' গ্রুপের খেলা

আগামী ২১ মে ঢাকায় শুরু হচ্ছে এএফসি নারী এশিয়া কাপ-২০১৪ বাছাই পর্বের 'বি' গ্রুপের খেলা। দীর্ঘদিন পর বাংলাদেশের মাটিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এ আসরে বড় অঙ্কের আর্থিক খরচের বেশিরভাগই দিচ্ছে এএফসি। আর, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে, অংশগ্রহণকারী দলগুলোর জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
শনিবার বাফুফে ভবনে আসরের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশের মাটিতে অনুশীলন করছে রক্ষণশীল দেশ ইরানের মেয়েরা। উদ্দ্যশ্যটা বেশ পরিষ্কার। এশিয়া কাপের বাছাই পর্বের 'বি' গ্রুপের খেলা অনুষ্ঠেয় হবে ঢাকায়।
যাতে অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ইরান,থাইল্যান্ড ও ফিলিপাইন্স। ২১ মে খেলার প্রথম দিনে মুখোমুখি হবে ইসলামিক রিপাবলিক ইরান ও ফিলিপাইন্স। আর, থাইল্যান্ড ও বাংলাদেশ। ২৩ তারিখ প্রথম খেলায় মাঠে নামবে ফিলিপাইন্স ও থাইল্যান্ড এবং দ্বিতীয় খেলায় নামবে বাংলাদেশ ও ইরান।
২৫ তারিখ থাইল্যান্ড ও ইরান প্রথম খেলায় মুখোমুখি হবে এবং দ্বিতীয় খেলায় নামবে ফিলিপাইন্স ও বাংলাদেশ। দিনের প্রথম খেলা শুরু হবে বিকাল চারটায় এবং দ্বিতীয় খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায়। সবগুলো খেলা হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
কিন্তু এখনো মূল ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ ও প্রেসবক্সসহ অনেক কিছুরই সংস্কার করা হয় নি। ম্যাচের আগে তা সম্ভভও নয়। এদিকে, এ আসরে বড় অংঙ্কের টাকাও খরচ করতে হচ্ছে বাফুফেকে। যা বাফুফে ছাড়াও দিচ্ছে এএফসি ও স্পন্সর প্রতিষ্ঠান 'পিজা হাট'।
এছাড়া, আলোচনায় অতীথিদের নিরাপত্তার বিষয়টিও উঠে আসে।
ফুটবলারদের পাশাপাশি মাঠের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছে বাফুফে। এখন, আয়োজকদের চাওয়া,মাঠে এসে দর্শকরা যাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নিশ্প্রাণ গ্যালারিগুলো মাতিয়ে তোলেন।
২১ মে থেকে এএফসি নারী এশিয়া কাপ বাছাই পর্বের 'বি' গ্রুপের খেলা
আগামী ২১ মে ঢাকায় শুরু হচ্ছে এএফসি নারী এশিয়া কাপ-২০১৪ বাছাই পর্বের 'বি' গ্রুপের খেলা। দীর্ঘদিন পর বাংলাদেশের মাটিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক >>

তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে ইংল্যান্ড

দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক ইংল্যান্ড। নিজেদের দ্বিতীয় ইনিংসে কিউইদের চেয়ে ২০৫ রানে এগিয়ে আছে ইংলিশরা। দিনশেষে ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৮০ রান।
আগের দিনের ৪ উইকেটে ১৫৩ রান নিয়ে খেলতে নেমে এদিন মাত্র ২ রান যোগ করেই আউট হন কিউই অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। এরপর তাসের ঘরের মতো উইকেট হারাতে থাকা কিউইদের একমাত্র সফল ব্যাটসম্যান উইলিয়ামসনও আউট হন ব্যক্তিগত ৬০ রানে। ওয়াটলিংয়ের ১৭ ও সাউদির ১২ রানে ২০৭ রানে থামা নিউজিল্যান্ড প্রথম ইনিংসে পিছিয়ে থাকে ২৫ রানে। অ্যান্ডারসন ৫টি ও ফিন নেন ৪ উইকেট।
জবাবে দলীয় ৩৬ রানে অধিনায়ক কুক ও কাম্পটন আউট হলেও ট্রট ও রুটের ১৩১ রানের জুটিতে এগিয়ে যেতে থাকে ইংলিশরা। তবে দিনের শেষভাগে সাউদির বোলিং তোপে ৬ উইকেট হারায় ইংল্যান্ড। রুট ৭১ ও ট্রট আউট হন ৫৬ রানে।
তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে ইংল্যান্ড
দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক ইংল্যান্ড। নিজেদের দ্বিতীয় ইনিংসে কিউইদের চেয়ে ২০৫ >>

এক সূত্রোয় বাধা দুটি শহর

স্প্যানিশ শব্দ "এল ক্লাসিকো" মানে সবচেয়ে সেরা। আর, এই সেরা লড়াইয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ক্লাব নিজেদের নিয়ে গেছে অনন্য উচ্চতায়। মানজানারেস নদীর তীরে অবস্থিত স্পেনের সবচেয়ে বড় শহর ও রাজধানী, মাদ্রিদ। আর কাতালুনিয়া রাজধানী ও স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনা। দুটি শহর অবস্থিত দেশের দুই প্রান্তে। কিন্তু ফুটবলের কারনে এক সূত্রোয় বাধা শহর দুটি। তবে এ দল দুটি মাঠে নামলেই বিভক্ত হয়ে যায় পুরো ফুটবল বিশ্ব। ১১১ বছরের চলতে থাকা এ ফুটবলীয় লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে যায় পৃথিবীর প্রতিটি প্রান্তে। ১৮৯৯ সালে যাত্রা শুরু হয় কাতালানদের প্রতীক ক্লাব বার্সেলোনার, আর তার ১৩ বছর পর ১৯০২ সালে জন্ম নেয় মাদ্রিদের অহঙ্কার রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের। আর সেই বছর থেকেই শুরু হয় ক্লাব ফুটবলের সচেয়ে বড় দ্বৈরথগুলোর একটি। যা ফুটবল বিশ্ব পরিচিত "এক ক্লাসিকো" নামে। আর প্রথম খেলায় ৩-১ গোলের জয় পায় বার্সা। এরপর। আর কি? এখন পর্যন্ত এল ক্ল্যাসিকোতে ২২৪টি অফিশিয়াল ম্যাচ খেলেছে দল দুটি। এর মধ্যে ৯০টি ম্যাচে জয় নিয়ে এগিয়ে আছে রিয়াল। আর বার্সার জয় ৮৬টিতে। ড্র হয়েছে বাকি ৪৮টি ম্যাচ। সম্প্রতি এল ক্লাসিকো'তে বেশ ক'বার বার্সার হাতে রিয়ালকে নাস্তানাবুদ হতে হলেও, গোলের বিচারে সবচেয়ে বড় জয়টি কিন্তু মাদ্রিদের ক্লাবটিরই। ১৯৪৩ সালে ১১-১ গোলে বার্সালোনাকে বিধ্বস্ত করেছিলো রিয়াল মাদ্রিদ। আর ১৯৬২ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত টানা ৭ ম্যাচ জয় করে টানা ম্যাচ জয়ের রেকর্ডটিও রিয়ালের দখলে। ১৯৪৫ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত পরপর ১৯ ম্যাচে গোল করে টানা ম্যাচে গোল করার রেকর্ডটি কিন্তু আছে বার্সেলোনার দখলে। এল ক্ল্যাসিকো লড়ইয়ে আরো একটি লড়াই থাকে। তা হচ্ছে রিয়াল স্ট্রাইকার ক্রিষ্টিয়ানো রোনালদো ও বার্সা স্ট্রাইকার লিওনেল মেসি। দলীয় যুদ্ধটা ছুঁয়ে যায় ব্যাক্তিগত লড়াইয়ের এই আঁচে।
এক সূত্রোয় বাধা দুটি শহর
স্প্যানিশ শব্দ "এল ক্লাসিকো" মানে সবচেয়ে সেরা। আর, এই সেরা লড়াইয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ক্লাব নিজেদের নিয়ে গেছে অনন্য উচ্চতায়। >>

দলীয় এক্য ছাড়া কেউ ভাল খেলতে পারে না: ডিয়াগো সিমন

১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। তাও শিরোপার লড়াইয়ে। বার্নাব্যুতে রিয়ালকে হারিয়ে দারুন খুশি অ্যাতলেতিকো কোচ ডিয়াগো সিমন। আর, মৌসূমে খালি হাতে শেষ করা রিয়াল কোচ হোসে মরিনহো অভিযোগের সুরে বললেন, এবারের মৌসূমটা ছিলো তার জন্য হতাশার। আ্যাতলেতিকো মাদ্রিদেন কোচ ডিয়াগো সিমন বলেন মাঠে খেলার শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অসাধরন খেলেছি। দলীয় এক্য ছাড়া কেউ ভাল খেলতে পারে না। আমরা তাই করেছি। এবং অসাধারন একটা জয় পেয়েছি। রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো জানান, আমি মনে করি না খেলাটি স্বচ্ছ ছিলো। কিন্তু বিজয়ীদের অভিনন্দন। এটি আমার ক্যরিয়ারের সবচেয়ে বাজে মৌসুম ছিলো। এ জন্য আমি হতাশ।
দলীয় এক্য ছাড়া কেউ ভাল খেলতে পারে না: ডিয়াগো সিমন
১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। তাও শিরোপার লড়াইয়ে। বার্নাব্যুতে রিয়ালকে হারিয়ে দারুন খুশি অ্যাতলেতিকো কোচ ডিয়াগো সিমন। আর, >>

শিরোপা জয়ের মধ্যে দিয়ে মৌসুমটা শেষ করলো আ্যতলেতিকো মাদ্রিদ

এ মৌসুমটা আক্ষেপেরই বলতে হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। তবে তাদের নগর প্রতিদ্বন্দী অ্যাতলেতিকো মাদ্রিদ, মৌসুমটা শেষ করলো শিরোপা জয়ের মধ্যে দিয়ে। ১৯৯৯ সালের পর রিয়ালের বিপক্ষে কোন জয়ের দেখা না পাওয়া অ্যাতলেটিকো মাদ্রিদ, শুক্রবার রাতের কোপা ডেল রের ফাইনালে, ২-১ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে, দশম শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতার পর, অতিরিক্ত সময়ের খেলায় স্বপ্নীল এক জয় পায় অ্যাতলেটিকো। ইতিহাস বলে, দক্ষিণ মাদ্রিদের একই শহরের শ্রমিক শ্রেণীর প্রতিনিধি করে অ্যাতলেটিকো মাদ্রিদ। আর রাজাদের প্রতিনিধিত্ব করে রিয়াল মাদ্রিদ। সেই যুগের বৈড়ীতা না থাকলেও কিছুটা হলেও, কোপা দেল রের ফাইনালের মঞ্চে, ফুটবল সাংঘোষিক যুদ্বো হলো এই দুই নগর প্রতিদ্বন্দির মধ্য তবে ফুটবল পিপাসুদের চোখে, এই দু'দলের ফাইনাল মানে-নানা অংকের হিসেব ছাড়াও ছিলো ফুটবল নান্দনিকতাও। ১৪ বছর হলো রিয়ালের বিপক্ষে কোন জয় না পাওয়া অ্যাতলেটিকো ব্ড্ড তেঁতে ছিলো জয়ের নেশায়। আর এ মৌসুমে নিজেদের মাঠ বার্নাব্যুতে অপরাজিত রিয়াল। লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা হারিয়ে। কোচ মরিনহোর হাতে এ মৌসুমের শেষ ট্রফিটা তুলে দিতে, আহত বাঘের মতো হয়ে ছিলো লা ব্লাঙ্কোসরা। গুরু হাতে অন্তত একটি ট্রফি তুলে দিতে রিয়ালের, এগিয়ে যাওয়া, রোনালডো হেডে ম্যাচের ১৩ মিনিটে। পিছিয়ে পড়ে যেন নিজেদের খুঁজে পায় অতিথিরা। ৩৫ মিনিটে ব্রাজিলিয়ান ডিয়াগো কস্তার আসরের সব্বোর্চ্চ ৮ম গোলে সমতায় ফেরে অ্যাতলেটিকো। এরপর দুই দলেই এলোমেলো ফুটবলের মহড়ায়। মাঝে রিয়াল বস মরিনহো বেশি উত্তেজিত হয়ে উঠে ডাগ আউটের বাইরে যান। আর গোল ক্ষুধায় মরিয়া রিয়াল, বেশ কয়েকটা সুযোগ পেলেও, ফুটবল দেবতা সহায় হন নি এদিন। তাই উল্টো নির্ধারিত সময়ের পর, অতিরিক্ত সময়ের ৮ মিনিটে অ্যাতলেটিকোর লিডটা দ্বিগুন করেন মিরেন্ডা। ম্যাচের শেষ ভাগে দারুন উত্তেজনার মূহুর্তে রোনালডো খেই হারিয়ে ফেলে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন। তবে এর কয়েক মিনিট পরই, বার্নাব্যুর সুবজ ক্যানভাসে ১৯৯২ সালের পর দ্বিতীয় বারের মতো, কোপা ডেল রে'র ফাইনালে রিয়ালকে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসের ধ্বনিতে পুরো মাদ্রিদের ফুটবল আকাশ মুখোরিত করে তুলে অ্যাতলেটিকো মাদ্রিদ।
শিরোপা জয়ের মধ্যে দিয়ে মৌসুমটা শেষ করলো আ্যতলেতিকো মাদ্রিদ
এ মৌসুমটা আক্ষেপেরই বলতে হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। তবে তাদের নগর প্রতিদ্বন্দী অ্যাতলেতিকো মাদ্রিদ, মৌসুমটা শেষ করলো শিরোপা জয়ের মধ্যে >>

জয় পেল মাদ্রিদ

নগর প্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদকে হতাশায় ভাসিয়ে 'কোপা দেল রের' দশম শিরোপা জিতে নিলো অ্যাতলেটিকো মাদ্রিদ। ১৯৯৯ সালের পর থেকে রিয়ালের বিপক্ষে কোন জয়ের দেখা না পাওয়া অ্যাতলেটিকো, শুক্রবার রাতের ফাইনালে ২-১ গোলে হারায় লা ব্লাঙ্কোসদের। নিজেদের মাঠ বার্নাব্যুতে শুরু থেকেই আক্রমণাত্তক খেলে রিয়াল মাদ্রিদ। সেই ধারায় ম্যাচের ১৩ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর হেডে এগিয়ে যায় স্বাগতিকরা।
এরপর নিজেদের গুছিয়ে নিয়ে ৩৫ মিনিটে আসরের সর্বোচ্চ গোলদাতা দিয়াগো কস্টার গোলে সমতায় ফেরে অতিথিরা। নির্ধারিত সময়ের খেলা সমতার পর অতিরিক্ত সময়ের ৮ মিনিটে মিরিন্ডার গোলে লিডটা দ্বিগুণ করে অ্যাতলেটিকো। ম্যাচের শেষ ভাগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদো। তবে এর পরপরই রিয়ালের বিপক্ষে ১৪ বছর পর জয় সহ 'কোপা দেল রের' দশম শিরোপা জয়ের উৎসবে মাতে অ্যাতলেটিকো মাদ্রিদ।
জয় পেল মাদ্রিদ
নগর প্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদকে হতাশায় ভাসিয়ে 'কোপা দেল রের' দশম শিরোপা জিতে নিলো অ্যাতলেটিকো মাদ্রিদ। ১৯৯৯ সালের পর থেকে রিয়ালের বিপক্ষে >>

কষ্টের জয় পেলেন নাদাল

আসরের শীর্ষ্য বাছাই হয়েও অবাছাই আনেস্টস গুলবিসের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝড়াতে হয়েছে স্প্যানিস টেনিস তারকা রাফায়েল নাদালকে। তবে বৃহস্পতিবার শুরু হওয়া এই আসরে সহজ জয় পেয়েছেন সুইস তারকা রজার ফেদেরার। এছাড়াও নয় নম্বর বাছাই রির্চাড গেকুয়েট ২-১ সেটে জয় পেয়েছেন পোল্যান্ডের জেরির বিপক্ষে।
চার দিন আগেও, মাদ্রিদ ওপেন জয়ী নাদাল'কে রোম মাস্টার্সে খুঁজে পাওয়া যাচ্ছিলো না এদিন। লাটভিয়ার অবাছাই গুলবিসের কাছে প্রথম সেট পাত্তাই পান নি তিনি। প্রথম সেট হারেন ৬-১ গেমে। পরের সেটেও দারুন খেলেন গুলবিস, দ্বিতীয় সেটে অবশ্য ট্রাইব্রেকারে জিতে নেন নাদাল। পরে তৃতীয় সেটে জ্বলে উঠেন এই আসরের ছয়বারে চ্যাম্পিয়ন নাদাল। ৬-৪ গেমে সেট জিতে পরবর্তী রাউন্ডে নাম লিখান এই স্প্যানিস মাতাদোর। নাদাল কষ্টের জয় পেলেও, সহজ জয় পেয়েছেন দুই নম্বর বাছাই রজার ফেদেরার। ফরাসি সিমন্স'কে সরাসরি দুই সেট ৬-১ ও ৬-২ গেমে উড়িয়ে দিয়ে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছেন ফেদেরার।
কষ্টের জয় পেলেন নাদাল
আসরের শীর্ষ্য বাছাই হয়েও অবাছাই আনেস্টস গুলবিসের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝড়াতে হয়েছে স্প্যানিস টেনিস তারকা রাফায়েল নাদালকে। তবে বৃহস্পতিবার >>

ফুটবলে দুই মেধাবী মুখ সাবিনা-অম্রা

দেশের ফুটবলে নারীদের পথচলা খুব অল্প দিনের হলেও আপন আলোয় এরইমধ্যে নিজেদের উদ্ভাসিত করেছেন দুই মেধাবী নারী সাবিনা খাতুন ও অম্রা চিং। সদ্য ভারতের মাটিতেও নিজেদের পারফরমেন্স দিয়ে বাংলাদেশকে উচু করে তুলে ধরেছেন তারা। প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেলে, ভবিষ্যতে নিজেদের আরো ভাল অবস্থানে নিয়ে যেতে পারবেন বলেই বিশ্বাস তাদের।
দেশের ফুটবলে মেয়েদের পথচলার ইতিহাস মাত্র কয়েক বছরের। কিন্তু এই অল্প কদিনেই নিজেদের মেধা ও আলাদা খেলার ধরণ নিয়ে, ফুটবল মাঠে নিজেদের দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের দুই স্ট্রাইকার সাবিনা খাতুন ও অম্রা চিং। দুজনের মধ্যেই আবার দারুন প্রতিদ্বন্দ্বিতা। এবারের মহিলা ফুটবল লিগে অম্রার আবাহনী শিরোপা জিতেছিল। লিগে সর্বোচ্চ ২৯ গোলও করেন খাগড়াছড়ির এই ফুটবলার। আর মোহামেডানে খেলা সাবিনার গোল সংখ্যা ছিল ২৮।
২০০৪ সালে খাগড়াছড়ি জেলার হয়ে খেলা শুরু করেছিলেন অম্রা। এরপর বয়সভিত্তিক দলের হয়ে জায়গা পান জাতীয় দলে। ২০১০ সালে ভূটানের বিপক্ষে ম্যাচে হ্যাট্রিক অম্রার ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা সাফল্য।
সাতক্ষিরার মেয়ে সাবিনার শুরুটাও অম্রার মতই। চলার পথে নানা বাধা পেরিয়ে দুজনেই এখন পরিপূর্ণ ফুটবলার। এইতো কদিন আগে ভারতীয় ফুটবল এ্যাসোসিয়েশনের হয়ে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। সেখানে ৫ গোল করেছেন সাবিনা, আর ৪ গোল অম্রার।
২১ মে থেকে দেশের মাটিতে প্রথমবারের মত বসছে এশিয়া কাপ ফুটবলের বাছাইপর্ব। শক্তিশালী ৩ প্রতিপক্ষ ইরান, ফিলিপাইন ও থাইল্যান্ডের মেয়েদের সঙ্গে নামতে প্রস্তুত এই দুই স্ট্রাইকার।
জাতীয় দলের একেবারে নতুন মুখ ১৪ বছরের মনিকা চাকমা। তাদের মতো নতুনদের জন্যও প্রেরণা হয়ে থাকছেন অম্রা-সাবিনারা।
আছে নানা সীমাবদ্ধতা। কিন্তু তবুও থামতে চান না এই নারীরা। প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেলে বিশ্ব ফুটবলে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন বলেই বিশ্বাস তাদের।
ফুটবলে দুই মেধাবী মুখ সাবিনা-অম্রা
দেশের ফুটবলে নারীদের পথচলা খুব অল্প দিনের হলেও আপন আলোয় এরইমধ্যে নিজেদের উদ্ভাসিত করেছেন দুই মেধাবী নারী সাবিনা খাতুন ও অম্রা >>

এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বের জন্য প্রস্তুত নয় মাঠ!

বাংলাদেশে নারী ফুটবলের পথচলা অল্পদিনের। তবে এরই মধ্যে দেশের মাটিতে প্রথম আয়োজিত হচ্ছে এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বের খেলা। ১৮ মে ম্যাচের মূল ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে আসছেন এএফসি প্রতিনিধিদল। কিন্তু, হেফাজতের তাণ্ডবের পর এখনও সংস্কার করা হয় নি স্টেডিয়াম। আর, ম্যাচের আগে নাকি সংস্কার করা সম্ভবও নয়। কিন্তু, আন্তর্জাতিক এ আসরের আগে কেন সংস্কার করা হচ্ছে না স্টেডিয়াম? এজন্য বাফুফে ও এনএসসি একে অপরকে দোষ দিচ্ছেন।
মেয়েদের এশিয়া কাপ ফুটবলের বাছাইপর্বের মধ্য দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশের মাটিতে আবারো আন্তর্জাতিক ফুটবলের আসর বসতে যাচ্ছে। বাংলাদেশ ছাড়াও ইরান, ফিলিপাইন ও থাইল্যান্ডের মেয়রা অংশ নিবে এ বাছাই পর্বে। কিন্তু যে মাঠে খেলা হবে সে বঙ্গবন্ধু স্টেডিয়াম কতটা আন্তর্জাতিক এ আসরের জন্য প্রস্তুত?
গত ৫ মে হেফাজতের তাণ্ডবের দগদগে ক্ষত নিয়ে সফরকারীদের আতিথেয়তা দিবে বিবর্ণ বঙ্গবন্ধু স্টেডিয়াম। সেই ক্ষতি পোষাতে এখনও সংস্কার কাজে হাত দেয়নি কর্তৃপক্ষ।
কিন্তু যাদের দায়িত্ব, তা সংস্কার করার। তারাও দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদ, স্টেডিয়াম সংস্কার করা নিয়ে এখন একে অপরের দিকে আঙ্গুল তুলছেন।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, পরিকল্পনা ও উন্নয়ন কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি আমরা জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছেন এসব ঠিক করে দিবেন।
পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, টুর্নামেন্টর আগে এই মাঠ প্রস্তুত হবে বলে আমার মনে হয় না। যে ক্ষতি হয়েছে তার একটি তালিকা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি।
কিন্তু, আন্তর্জাতিক ফুটবল আসরে অতীথিদের সামনে এমন ভাঙা স্টেডিয়াম কতটা দেশের ক্রীড়াঙ্গনের ভাবমূর্তি তুলে ধরতে পারবে? এটাই এখন বড় প্রশ্ন।
এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বের জন্য প্রস্তুত নয় মাঠ!
বাংলাদেশে নারী ফুটবলের পথচলা অল্পদিনের। তবে এরই মধ্যে দেশের মাটিতে প্রথম আয়োজিত হচ্ছে এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বের খেলা। ১৮ মে >>

কোপা দেল রে'র ফাইনালে মাদ্রিদের দুই দল

মৌসুমের একমাত্র শিরোপার আশায় শুক্রবার অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। স্পেনের ঐতিহ্যবাহী কোপা দেল রে'র ফাইনালে শুক্রবার বাংলাদেশ সময় রাত দেড়টায় সান্তিয়াগো বার্নাব্যুতে নামবে এই দু'দল।
স্পেনের সবচেয়ে পুরোনো ১৯০২ সালে শুরু হওয়া কোপা দেল রে'র শিরোপা মানেই ঐতিহ্যের লড়াই। পুরোটা রুপা দিয়ে তৈরি ৭৫ সেন্টিমিটার লম্বা ১৫ কেজি ওজনের কোপা ডেল রের শিরোপাটা এখন বড্ড বেশি প্রয়োজন 'রিয়াল মাদ্রিদের'। কারণ, এবারের মৌসুমে একটা শিরোপার জন্য হোসে মরিনোর এটাই একমাত্র ভরসা। আর, মাদ্রিদের আরেক দল অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য এ শিরোপা জয় এখন নিজেদের পুনরুত্থানের বার্তাটা শক্তভাবে ইউরোপের ফুটবল বিশ্বে পৌঁছে দেয়ার মোক্ষম সুযোগ।
কিন্তু, কাজটা তো কঠিনই হবে অ্যাথলেটিকো মাদ্রিদের। কেননা, কোপা ডেল রে'র ইতিহাসে ২৬ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। এবার তাদের লক্ষ্য বার্নাব্যু'র ইতিহাসে আসরের ২৬ তম ফাইনালে নিজেদের ১৯তম শিরোপা হাতে তোলা। আর নিজ মাঠ বার্নাব্যুতে তো সব সময়ই ফেবারিট লোস ব্লাঙ্কোসরা। তবে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল কিংবা লা লিগার শিরোপা হারানো অথবা সাম্প্রতিক বিকর্ত, সবকিছুই মাদ্রিদিস্তানদের আশার পালে দিচ্ছে শঙ্কার দোলা। তবে গোল মেশিন ক্রিশ্চিয়ানো রোনালদো সঙ্গী বেনজেমা, ওজিল ও ডি মারিয়াদের নিয়ে আছেন প্রস্তুত। তবে আন্ডারডগ অ্যাথলেতিকো মাদ্রিদ, কলাম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের ঘাড়ে চড়ে দেখছে কোপা দেল রে'র দশম শিরোপা জয়ের স্বপ্ন। তার সঙ্গে আছে আসরের সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলিয়ান ডিয়াগো কস্তা। এছাড়া ২০১০ সালের কোপা ডেল রের রানার্সআপ হবার টাটকা অভিজ্ঞতাও আছে দলটির।
তাই চলতি মৌসূমে একটা শিরোপার জন্য ক্ষুদার্ত রিয়াল মাদ্রিদকে থামাতে পারবে তো অ্যাথলেটিকো? কারণ, গত ১৪ বছর যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় দেখেনি তারা।
কোপা দেল রে'র ফাইনালে মাদ্রিদের দুই দল
মৌসুমের একমাত্র শিরোপার আশায় শুক্রবার অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। স্পেনের ঐতিহ্যবাহী কোপা দেল রে'র ফাইনালে শুক্রবার বাংলাদেশ সময় রাত >>

প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো পাঞ্জাব

শত সমালোচনার মাঝেও এগিয়ে চলেছে আইপিএলের ষষ্ঠ আসর। বৃহস্পতিবার দিনের একমাত্র ম্যাচ দিল্লি ডেয়ারডেভিলসকে ৭ রানে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে কিংস ইলেভেন পাঞ্জাব। টসে হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭১ রানের সংগ্রহ পায় পাঞ্জাব। জবাবে, ৭ উইকেটে ১৬৪ রান করতে পারে দিল্লি।
পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গিলক্রিস্ট ও শন মার্শের ৬০ রানের ওপেনিং জুটিতে দারুন সুচনা পায় পাঞ্জাব। গিলক্রিস্ট ৪২ ও মার্শ করেন ৪৫ রান। এরপর সাতিশের ২২ ও মিলারের অপরাজিত ৪৪ রানের ইনিংসে ভাল সংগ্রহ পায় পাঞ্জাব।
জবাবে, ৬১ রানেই প্রথম ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দিল্লি। তবে অধিনায়ক জয়াবর্ধনে ৩৯, শেবাগের ৩০ ও রোহরের ৪৯ রান করে প্রতিরোধ গড়লেও জয় পায়নি দিল্লি।
শুক্রবার আইপিএল-এর একমাত্র ম্যাচে রাত সাড়ে আটটায় রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ।
প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো পাঞ্জাব
শত সমালোচনার মাঝেও এগিয়ে চলেছে আইপিএলের ষষ্ঠ আসর। বৃহস্পতিবার দিনের একমাত্র ম্যাচ দিল্লি ডেয়ারডেভিলসকে ৭ রানে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে >>

ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন বেকহ্যাম

চলতি মৌসূম শেষে নিজের বর্নাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম। এ মৌসুমের পর সবধনের ফুটবল থেকে অবসর নিবেন ৩৮ বছরের এই মিডফিল্ডার। ইংল্যান্ড দলের সাবেক অধিনায়ক বেকহ্যামের নিজের ২১ বছরের ক্লাব ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে স্বাদ পেয়েছেন ৬টি প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপ এবং একটি চ্যাম্পিয়নস লিগের।
১৯৯২ সালে ১৪ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন বেকহ্যাম। মালদোভার বিপক্ষে ১৯৯৬ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় এই ফ্রি কিক স্পেশালিস্টের। ২০০০ থেকে টানা ৬ বছর নেতৃত্ব দিয়েছেন ইংল্যান্ড জাতীয় দলকে।
২০০৯ সালে বেলারুশের বিপক্ষে জাতীয় দলের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলার আগে খেলেছেন ১১৫টি ম্যাচ। তবে ২০০৩ সালে ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার আগে ওল্ড ট্রাফোর্ডে খেলেছেন ৩৯৮টি ম্যাচ। এরপর রিয়াল মাদ্রিদের সাথে চারবছর কাটানোর পর পাড়ি জমান আমেরিকার ক্লাব লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে। তার হাত ধরে আমেরিকান শীর্ষ ঘরোয়া লিগের শিরোপা ঘরে তোলেন গ্যালাক্সি।
২০১২ সালে মাত্র ৬ মাসের চুক্তিতে যোগ দেন ফ্রান্সের দল প্যারিস সেন্ট জার্মেই'তে। এবার ফ্রেঞ্চ লিগের শিরোপাও ঘরে তুলতে সাহায্য করেন এই ফ্যাশন আইকন।
একমাত্র বেকহ্যামই কোনো ইংলিশ ফুটবলার হিসেবে চারটি দেশের শীর্ষ লিগের শিরোপার স্বাদ পেয়েছেন। তাই পিএসজি কর্তৃপক্ষ তাঁর সাথে চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে চাইলেও, সবাইকে অবাক করে অবসরের ঘোষণা দেন বেকহ্যাম।
ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন বেকহ্যাম
চলতি মৌসূম শেষে নিজের বর্নাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম। এ মৌসুমের পর সবধনের ফুটবল থেকে অবসর >>