৮৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার ঘোষণা করা হয়েছে। হলিউডের চলচ্চিত্রে সর্বোচ্চ স্বীকৃতি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসরে সেরা ছবির খেতাব পেয়েছে বেন অ্যাফ্লেক পরিচালিত 'আরগো'। আর স্টিভেন স্পিলবার্গের 'লিংকন' ছবিতে অসাধারণ অভিনয় >>
Advertise with Somoy Television

চিলিতে ভিন্নধর্মী আয়োজন

রাস্তায় ঘুরে বেরাচ্ছে মানুষের হাত, পা, ঠোঁট এমনকি চোখও। শুনতে অবাক লাগলেও মানুষকে আনন্দ দিতেই চিলিতে করা হয়েছে ভিন্নধর্মী এ আয়োজন। সোমবার আন্তর্জাতিক পথ নাট্যশালা উৎসবের অংশ হিসেবে রাজধানী সান্তিয়াগোতে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়।
স্ট্রীট পারফরমেন্সের প্রতি আকৃষ্ট করতেই এ আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
এর আগে উৎসবে মনোমুগ্ধকর এক পারফরমেন্সের আয়োজন করে ফ্রান্স থিয়েটার গ্রুপ।
লাল জিরাফের চমৎকার পরিবেশনা দৃষ্টি আর্কষণ করেছেন ছোট বড় নানা বয়সী দর্শনার্থীদের।
চিলিতে ভিন্নধর্মী আয়োজন
রাস্তায় ঘুরে বেরাচ্ছে মানুষের হাত, পা, ঠোঁট এমনকি চোখও। শুনতে অবাক লাগলেও মানুষকে আনন্দ দিতেই চিলিতে করা হয়েছে ভিন্নধর্মী >>

চলচ্চিত্রকার রুহুল আমিন আর নেই

চলে গেলেন বিশিষ্ট চলচ্চিত্রকার রুহুল আমিন। আজ সোমবার সকালে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। গুণী এই চলচ্চিত্রকার স্ত্রী ও এক কণ্যাসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন।
প্রায় ৩০ বছর যাবত তিনি চলচ্চিত্র নির্মাণ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন।"নিজেকে হারায় খুঁজি" ছবির মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে রুপালী পর্দায় তিনি প্রথম আত্মপ্রকাশ করেন।
এরপর "বেঈমান", টার্গেট" এবং "রংবেরঙ"সহ অনেক জনপ্রিয় চলচ্চিত্র তিনি নির্মাণ করেন।
চলচ্চিত্রকার রুহুল আমিন আর নেই
চলে গেলেন বিশিষ্ট চলচ্চিত্রকার রুহুল আমিন। আজ সোমবার সকালে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স >>

সরকারের চার বছর পূর্তিতে জমজমাট কনসার্ট

নতুনের সাথে তাল মিলিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন কনসার্টের আয়োজন করা হয়।
রাজধানীর আর্মি স্টেডিয়ামে সোমবার তেমনি আয়োজন করা হয়েছিল 'কনসার্ট ফর দিন বদলের চার বছর'।
মহাজোট সরকারের চার বছর পূর্তি এবং নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজিত এই কনসার্টে গান গেয়েছেন জেমস, মিলা, মাইলস, শিরোনামহীন, লালন ও চিরকুট।
অনুষ্ঠানে তরুনদের উপচে পড়া ভীড় যেন জানান দিয়ে গেল নতুন বছরে তাদের প্রত্যাশার কথা।
সরকারের চার বছর পূর্তিতে জমজমাট কনসার্ট
নতুনের সাথে তাল মিলিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন কনসার্টের আয়োজন করা হয়।
রাজধানীর আর্মি >>

শাস্ত্রীয় সঙ্গীতের মূর্ছনায় মুগ্ধ শ্রোতা

শুরু হয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের মহাউৎসব। তাও আবার ক্ষণিকের নয়, টানা চার দিনের। উপমহাদেশের স্বনামধন্য সঙ্গীতসাধকদের অংশগ্রহনে বৃহস্পতিবার শুরু হলো বেঙ্গল আইটিসি এসআরএ আয়োজিত শাস্ত্রীয়সঙ্গীত উৎসব, ২০১২।
ভালো গান শুনে ভালো দিন আসুক--এই প্রত্যাশায় ,সঙ্গীতের পণ্ডিতদের সাথে সাধারণ শ্রোতাদের সংযোগ ঘটাতে এই ব্যাপক আয়োজন হাতে নিয়েছে আয়োজকরা।
পুরো উৎসবটি উৎসর্গ করা হয়েছে উপমহাদেশের সঙ্গীতসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কে।
সানাইয়ের সুর যেন প্রার্থনা। ওস্তাদ আলী আহমেদ হুসাইনের সানাই দিয়েই তাই শুরু হলো দেশের সবচেয়ে বড় শাস্ত্রীয় সঙ্গীত উৎসব। সুরের গহীনে যে ঈশ্বরের বাস সেই ঈশ্বর স্বয়ং আশীর্বাদ ছড়ালেন সঙ্গীতের মঞ্চে।
বেঙ্গল ফাউন্ডেশন ও আইটিসি এসআরএ আয়োজিত মহাসঙ্গীতযজ্ঞে টানা চার দিন চলবে এই সুরসাধনা।
রাগ-রাগীনির এই মায়ার খেলায় মন ভুলাতে আর্মি স্টেডিয়ামে এসেছিলেন শতশত দর্শক। শাস্ত্রীয় সঙ্গীতের ভাবগাম্ভীর্যতাকে সাদরে গ্রহণ করবে বাংলার শ্রোতা, এই ভাবনা থেকেই শুরু এই আয়োজন।
শব্দ-কথার মালায় উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাস মঞ্চে সৃষ্টি করে অন্যরকম আবহ।
এরপর ওমকার দাদারকারের শুদ্ধ তানে সমর্পিত হন শ্রোতারা।
শীত শীত সন্ধ্যায় পূর্ণিমার মাদক আমেজে সঙ্গীতের রস ছড়ালো সেতার। নানা সুরের অপূর্ব মূর্ছনায় পার্থিব জগতের সীমানা পেড়িয়ে আনন্দময় এক অপার্থিব সাগরে অবগাহন করলো আর্মি স্টেডিয়ামের দর্শক।
শাস্ত্রীয় সঙ্গীতের মূর্ছনায় মুগ্ধ শ্রোতা
শুরু হয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের মহাউৎসব। তাও আবার ক্ষণিকের নয়, টানা চার দিনের। উপমহাদেশের স্বনামধন্য সঙ্গীতসাধকদের অংশগ্রহনে বৃহস্পতিবার শুরু হলো >>
জনপ্রিয় সংবাদ

সেরাদের সেরা পুরস্কার

৮৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার ঘোষণা করা হয়েছে। হলিউডের চলচ্চিত্রে সর্বোচ্চ স্বীকৃতি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসরে সেরা ছবির খেতাব পেয়েছে বেন অ্যাফ্লেক পরিচালিত 'আরগো'। আর স্টিভেন স্পিলবার্গের 'লিংকন' ছবিতে অসাধারণ অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ড্যানিয়েল ডে লিউইস। আর তাইওয়ানিজ বংশোদ্ভূত অ্যাং লি তার 'লাইফ অফ পাই' ছবির জন্য সেরা নির্দেশকের পুরস্কার ঘরে তুলেছেন।
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে রোববারের রাত যেন হয়ে উঠেছিল তারার মেলা। কারণ হলিউডের নামী দামী সব তারকারা অংশ নিয়েছিলেন হলিউডের সবচেয়ে সম্মানজনক অ্যাওয়ার্ডের আসরে। গোল্ডেন গ্লোবের পর অভিনেতা - পরিচালক বেন অ্যাফ্লেক আরগো এবার মাত করলো অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসরও।
সেরা নির্দেশক হিসেবে দ্বিতীয়বার নিজের কেরিয়ারে স্বর্ণ পালক যোগ করলেন তাইওয়ানিজ পরিচালক অ্যাং লি। ইয়ান মারটেলের উপন্যাস অবলম্বনে তৈরি 'লাইফ অফ পাই' দিয়েই এবারের আসর মাতালেন লি।
হতাশ হননি খ্যাতিমান পরিচালক স্টিভেন স্পিলবার্গও। তার পরিচালিত লিংকন ছবিটিতে অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতার খেতাব ছিনিয়ে নিলেন ড্যানিয়েল ডে লিউইস। এই নিয়ে তিনবার অস্কার জিতলেন এই ব্রিটিশ অভিনেতা।
সিলভার লাইনিংস প্লেবুকে অসাধারণ অভিনয় করে পুরস্কার জেতা অভিনেত্রী জেনিফার লরেন্স উত্তেজনায় পা ফসকে পড়েই গেলেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডটি আনতে গিয়ে। তবে অস্কারের আনন্দে ঘটনাটি আমলেই আনলেন না ২২ বছর বয়সী এই অভিনেত্রী।
স্কাইফলের থিম সং গেয়ে সেরা সঙ্গীতশিল্পীর মর্যাদা পেয়ে 'অ্যাডেলে' ধরে রাখতে পরেননি তার আবেগ।
এদিকে 'লা মিজারেবলে' এক কারখানা শ্রমিকের ভূমিকায় অভিনয় করে সেরা পার্শঅভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যান হ্যাথাওয়ে। এই অ্যাওয়ার্ড বহুদিনের স্বপ্ন পূরণ করলো বলে সব সহশিল্পী-বন্ধুবান্ধব ও পরিবারকে ধন্যবাদ জানান তিনি। কুয়েন্টিন টারান্টিনোর জ্যাঙ্গো আনচেইনইড ছবিতে অভিনয় করে জীবনের প্রথম অস্কারটি ঘরে তুলেছেন ক্রিস্টোফ ওয়াল্টজ। এই আসরে সেরা অ্যানিমেশন মুভি হিসেবে পেপারম্যান ও সেরা ডক্যুমেন্টারি ক্যাটেগরিতে পুরস্কার জিতেছে সার্চিং ফর সুগারম্যান। আর সেরা বিদেশী ছবি হয়েছে 'আমর'।
সেরাদের সেরা পুরস্কার

রাশিয়ায় জি টুয়েন্টির সম্মেলন অনুষ্ঠিত

বিভিন্ন দেশের অস্থিতিশীল মুদ্রার মান নিয়ে আলোচনা হয়েছে জি টুয়েন্টির সম্মেলনে। ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনেসহ ইউরোজোনের একক মুদ্রা ইউরোর মান অস্বাভাবিক হারে বাড়তে থাকায় আলোচনায় প্রাধান্য পায় এ বিষয়টি। অন্যদিকে রাশিয়াসহ অন্যান্য দেশের মুদ্রার মান কমা নিয়েও চলে আলোচনা। মুদ্রার মানের এমন অস্থিতিশীল অবস্থা বিভিন্ন দেশের রফতানি খাতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশংকা প্রকাশ করা হয় সম্মেলনে। তাই এ সমস্যা সমাধানে পারস্পরিক সমঝোতার মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে জানান জি-টুয়েন্টির নেতারা।
রাশিয়ায় জি টুয়েন্টির সম্মেলন অনুষ্ঠিত

আবারো বন্ধ ভোমরা স্থলবন্দর

নয় দিন স্বাভাবিক থাকার পর পরিবহনের সমস্যার কারণে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে সাতক্ষীরার ভোমরা বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। ভারতের ঘোজাডাঙা বন্দরে সংগ্রামপুর-ঘোজাডাঙা শ্রমিক লরি মালিক ও ট্রান্সপোর্ট সমন্বয় সমিতির ব্যানারে বাংলাদেশে আমদানি পন্যবাহী ৩৫টি ট্রাক আটকের ঘটনায় প্রশাসন কোন পদক্ষেপ না নেয়ায় ভারতের ঘোজাডাঙা বন্দর সিএন্ডএফ এজেন্ট শ্রমিকরা এ ধর্মঘটের ডাক দেয়। এতে এ বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এদিকে, ভারত-বাংলাদেশের নোম্যানস ল্যান্ডে বিএসফের একটি কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করায় সকাল ১০ টার পর থেকে আখাউড়া স্থলবন্দরে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের কারণে চারদিন বন্ধ থাকার পর সকালে ব্রাহ্মবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরের আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছিলো।
আবারো বন্ধ ভোমরা স্থলবন্দর

চিলিতে ভিন্নধর্মী আয়োজন

রাস্তায় ঘুরে বেরাচ্ছে মানুষের হাত, পা, ঠোঁট এমনকি চোখও। শুনতে অবাক লাগলেও মানুষকে আনন্দ দিতেই চিলিতে করা হয়েছে ভিন্নধর্মী এ আয়োজন। সোমবার আন্তর্জাতিক পথ নাট্যশালা উৎসবের অংশ হিসেবে রাজধানী সান্তিয়াগোতে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়।
স্ট্রীট পারফরমেন্সের প্রতি আকৃষ্ট করতেই এ আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
এর আগে উৎসবে মনোমুগ্ধকর এক পারফরমেন্সের আয়োজন করে ফ্রান্স থিয়েটার গ্রুপ।
লাল জিরাফের চমৎকার পরিবেশনা দৃষ্টি আর্কষণ করেছেন ছোট বড় নানা বয়সী দর্শনার্থীদের।
চিলিতে ভিন্নধর্মী আয়োজন

গোল্ডেন গ্লোবে সেরা 'আরগো', সেরা পরিচালক বেন অ্যাফ্লেক

পর্দা নামলো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ৭০তম আসরের। সবাইকে অবাক করে দিয়ে বছরের সেরা চলচ্চিত্রের সম্মান পেল বেন অ্যাফ্লেক পরিচালিত ছবি 'আরগো'। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের পর গোল্ডেন গ্লোবকেই হলিউড সিনে জগতে সর্বোচ্চ সম্মাননা বলে ধরা হয়।
গোল্ডেন গ্লোবের এবারের আসর বসেছিল লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেলে।
রোববার এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা মিউজিক্যাল বা কমেডি ছবি হিসেবে পুরস্কার ঘরে তুলেছে 'লা মিজারেবল'। এ ছবিতে অভিনয় করে সেরা মিউজিক্যাল অভিনেতা হিউ জ্যাকম্যান ও সেরা পার্শ্বঅভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে গোল্ডেন গ্লোব জিতলেন। এদিকে 'আরগো' ছবিটি পরিচালনা করে সেরা নির্দেশকের খেতাবটিও জিতে নিয়েছেন বেন অ্যাফ্লেক।
হতাশ হননি স্টিভেন স্পিলবার্গও। তার পরিচালিত 'লিংকন' ছবিটির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ড্যানিয়েল ডে লিউইস।
'জিরো ডার্ক থার্টি' দিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে অভিনয়দক্ষতার প্রমাণ দিলেন জেসিকা চেস্টেইন।
সেরা বিদেশী ছবির ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে অস্ট্রিয়ান পরিচালক মাইকেল হ্যানেকের আলোচিত ছবি 'আমোর'।
গোল্ডেন গ্লোবে সেরা 'আরগো', সেরা পরিচালক বেন অ্যাফ্লেক

রাশিয়ায় জি টুয়েন্টির সম্মেলন অনুষ্ঠিত

বিভিন্ন দেশের অস্থিতিশীল মুদ্রার মান নিয়ে আলোচনা হয়েছে জি টুয়েন্টির সম্মেলনে। ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনেসহ ইউরোজোনের একক মুদ্রা ইউরোর মান অস্বাভাবিক হারে বাড়তে থাকায় আলোচনায় প্রাধান্য পায় এ বিষয়টি। অন্যদিকে রাশিয়াসহ অন্যান্য দেশের মুদ্রার মান কমা নিয়েও চলে আলোচনা। মুদ্রার মানের এমন অস্থিতিশীল অবস্থা বিভিন্ন দেশের রফতানি খাতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশংকা প্রকাশ করা হয় সম্মেলনে। তাই এ সমস্যা সমাধানে পারস্পরিক সমঝোতার মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে জানান জি-টুয়েন্টির নেতারা।
রাশিয়ায় জি টুয়েন্টির সম্মেলন অনুষ্ঠিত
বিভিন্ন দেশের অস্থিতিশীল মুদ্রার মান নিয়ে আলোচনা হয়েছে জি টুয়েন্টির সম্মেলনে। ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনেসহ ইউরোজোনের একক মুদ্রা ইউরোর মান >>

আবারো বন্ধ ভোমরা স্থলবন্দর

নয় দিন স্বাভাবিক থাকার পর পরিবহনের সমস্যার কারণে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে সাতক্ষীরার ভোমরা বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। ভারতের ঘোজাডাঙা বন্দরে সংগ্রামপুর-ঘোজাডাঙা শ্রমিক লরি মালিক ও ট্রান্সপোর্ট সমন্বয় সমিতির ব্যানারে বাংলাদেশে আমদানি পন্যবাহী ৩৫টি ট্রাক আটকের ঘটনায় প্রশাসন কোন পদক্ষেপ না নেয়ায় ভারতের ঘোজাডাঙা বন্দর সিএন্ডএফ এজেন্ট শ্রমিকরা এ ধর্মঘটের ডাক দেয়। এতে এ বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এদিকে, ভারত-বাংলাদেশের নোম্যানস ল্যান্ডে বিএসফের একটি কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করায় সকাল ১০ টার পর থেকে আখাউড়া স্থলবন্দরে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের কারণে চারদিন বন্ধ থাকার পর সকালে ব্রাহ্মবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরের আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছিলো।
আবারো বন্ধ ভোমরা স্থলবন্দর
নয় দিন স্বাভাবিক থাকার পর পরিবহনের সমস্যার কারণে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে সাতক্ষীরার ভোমরা বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। >>

গোল্ডেন গ্লোবে সেরা 'আরগো', সেরা পরিচালক বেন অ্যাফ্লেক

পর্দা নামলো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ৭০তম আসরের। সবাইকে অবাক করে দিয়ে বছরের সেরা চলচ্চিত্রের সম্মান পেল বেন অ্যাফ্লেক পরিচালিত ছবি 'আরগো'। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের পর গোল্ডেন গ্লোবকেই হলিউড সিনে জগতে সর্বোচ্চ সম্মাননা বলে ধরা হয়।
গোল্ডেন গ্লোবের এবারের আসর বসেছিল লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেলে।
রোববার এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা মিউজিক্যাল বা কমেডি ছবি হিসেবে পুরস্কার ঘরে তুলেছে 'লা মিজারেবল'। এ ছবিতে অভিনয় করে সেরা মিউজিক্যাল অভিনেতা হিউ জ্যাকম্যান ও সেরা পার্শ্বঅভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে গোল্ডেন গ্লোব জিতলেন। এদিকে 'আরগো' ছবিটি পরিচালনা করে সেরা নির্দেশকের খেতাবটিও জিতে নিয়েছেন বেন অ্যাফ্লেক।
হতাশ হননি স্টিভেন স্পিলবার্গও। তার পরিচালিত 'লিংকন' ছবিটির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ড্যানিয়েল ডে লিউইস।
'জিরো ডার্ক থার্টি' দিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে অভিনয়দক্ষতার প্রমাণ দিলেন জেসিকা চেস্টেইন।
সেরা বিদেশী ছবির ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে অস্ট্রিয়ান পরিচালক মাইকেল হ্যানেকের আলোচিত ছবি 'আমোর'।
গোল্ডেন গ্লোবে সেরা 'আরগো', সেরা পরিচালক বেন অ্যাফ্লেক
পর্দা নামলো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ৭০তম আসরের। সবাইকে অবাক করে দিয়ে বছরের সেরা চলচ্চিত্রের সম্মান পেল বেন অ্যাফ্লেক পরিচালিত ছবি 'আরগো'। >>

'আমারে দেবো না ভুলিতে'

সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধায় চিরবিদায় নিলেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী সোহরাব হোসেন। স্বজন, সহকর্মী, শিষ্যরা ছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা । বাদ জুম্মা মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
'আমারে দেবো না ভুলিতে' - যার কণ্ঠে অমর হয়েছে এই গান, তাঁকে কি ভোলা যায়! কেন্দ্রীয় শহীদ মিনারে নজরুল সংগীতের কিংবদন্তি সোহবার হোসেনের মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানান তার শিষ্য, অনুজ, সহকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর তরফ থেকেও জানানো হয় শ্রদ্ধা। তাঁর প্রয়াণকে যুগাবসান হিসেবে চিহ্ণিত করলেন দীর্ঘদিনের সহকর্মী সুধীন দাশ।
নজরুল সংগীতে অসামান্য অবদানের জন্য স্মৃতিতে অম্লান হয়ে থাকবেন এই শিল্পী - এমনটাই বললেন তার ভক্ত ও অনুসারিরা।
তার স্মৃতিকে ধরে রাখতে নজরুল ইন্সটিটিউট কাজ করবে বলে আশ্বাস দিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক।
বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নজরুল সংগীতের দিকপাল সোহরাব হোসেন।
'আমারে দেবো না ভুলিতে'
সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধায় চিরবিদায় নিলেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী সোহরাব হোসেন। স্বজন, সহকর্মী, শিষ্যরা ছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহের >>

জয়পুরহাটে উদযাপিত হলো মানবাধিকার নাট্যোৎসব

নাটক জীবনের কথা বলে, তুলে ধরে সমাজের নানা অসঙ্গতি। নাটক ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সমাজে সচেতনতা বৃদ্ধি ও নারীর সমমর্যাদার প্রতিষ্ঠায় জয়পুরহাটে উদযাপিত হলো মানবাধিকার নাট্যোৎসব-২০১২।
আধাঁর ভেঙ্গে আলোর সন্ধানে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে জয়পুর হাটে শুরু হয়েছে দুই দিনব্যাপী নাট্যৎসব।
এখানে পরিবেশিত হয়েছে ১৪টি ছোট নাটক। এই নাটকগুলোতে আহ্বান ছিলো মানবাধিকার রক্ষার, আমন্ত্রন ছিলো নারীর সমমর্যাদার প্রতিষ্ঠার।
উৎসবে শুধু নাটকই নয়, একই সাথে মঞ্চায়িত হয়েছে জীবনধর্মী নাচ ও দেশাত্ববোধক গান। যা দেখে বার বার বিমোহিত হয়েছেন দর্শকরা।
নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার, তাই আরো বেশি বেশি এ জাতীয় আয়োজন সমাজের ইতিবাচক পরিবর্তনে প্রভাব ফেলবে এমনটিই বিশ্বাস সংশ্লিষ্টদের।
জয়পুরহাটে উদযাপিত হলো মানবাধিকার নাট্যোৎসব
নাটক জীবনের কথা বলে, তুলে ধরে সমাজের নানা অসঙ্গতি। নাটক ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সমাজে সচেতনতা বৃদ্ধি ও নারীর সমমর্যাদার >>

মুক্তির সংগ্রামের মোড়ক উন্মোচন

মোড়ক উন্মোচন করা হল বাংলাদেশের মুক্তি সংগ্রাম নিয়ে রচিত 'মুক্তির সংগ্রাম' বইয়ের।
শনিবার বিকেলে জাতীয় জাদুঘরে বইটির মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
অধ্যাপক আনিসুজ্জামানের সম্পাদনায় বইটিতে ২০ জন বাংলাদেশি ও ভারতীয় লেখকের লেখা স্থান পেয়েছে। তুলে ধরা হয়েছে বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাস।
মোড়ক উন্মোচন উপলক্ষ্যে বইটির প্রকাশনা সংস্থা চন্দ্রাবতী একাডেমী, ৭ দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করে।
বাংলাদেশ ও ভারতের ২৪ জন চিত্রশিল্পীর মুক্তি সংগ্রামের ইতিহাস ভিত্তিক ২৪টি চিত্র স্থান পায় এতে।
মুক্তির সংগ্রামের মোড়ক উন্মোচন
মোড়ক উন্মোচন করা হল বাংলাদেশের মুক্তি সংগ্রাম নিয়ে রচিত 'মুক্তির সংগ্রাম' বইয়ের।
শনিবার বিকেলে জাতীয় জাদুঘরে বইটির মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল >>

"এক্সপেন্ডেবেল-টু" আর "স্কাইফল" দেখতে সিনেমাপ্রেমীদের ভিড়

সিনেমাপ্রেমীদের জন্য সুখবর নিয়ে বসুন্ধরা সিটি, স্টার সিনেপ্লেক্সে এসেছে নতুন দু'টি সিনেমা।
সিনেমা আনন্দে দর্শককে ভরিয়ে দেবার জন্য গত সপ্তাহ থেকে হলে চলছে হলিউডের বহু তারকা বিশিষ্ট ছবি, "এক্সপেন্ডেবেল-টু" আর ব্লকবাস্টার চলচ্চিত্র "স্কাইফল"।
একটি তারার আলোয় আলোকিত, ৩০০ মিলিয়ন ডলার মুভি। আর অন্যটি বন্ড সিরিজের ২৩তম পর্ব। আয় করেছে ৮০০ মিলিয়ন ডলার ।
তাই মুক্তি উপলক্ষ্যে সিনেপ্লেক্স হলে দর্শকের উত্তেজনা ও ভিড় ছিল চোখে পড়ার মতো।
"এক্সপেন্ডেবেল-টু" আর "স্কাইফল" দেখতে সিনেমাপ্রেমীদের ভিড়
সিনেমাপ্রেমীদের জন্য সুখবর নিয়ে বসুন্ধরা সিটি, স্টার সিনেপ্লেক্সে এসেছে নতুন দু'টি সিনেমা।
সিনেমা আনন্দে দর্শককে ভরিয়ে দেবার জন্য গত সপ্তাহ থেকে হলে >>

সার্কাস-কবিতায় ভরপুর শিল্পকলার মঞ্চ

সার্কাস। সার্কাস। এই ঐতিহ্যবাহী বিনোদন মাধ্যমটি দেশে এখন বিলুপ্তির পথে। তবু নানা শারীরিক কৌশল আয়ত্ব করতে পিছপা হন না সার্কাসপ্রেমীরা।
২৬ নভেম্বর শিল্পকলা একাডেমিতে শুরু হয় তিনদিনব্যপী অ্যাক্রোবেটিক প্রদর্শনী। একই দিনে নিজ কবিতার সিডির মোড়ক খুলে দর্শককে একক আবৃত্তি পরিবেশনায় মুগ্ধ করেন, আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম।
রোলার রাইডারের মত বিপদজনক পরিবেশনাটি করছেন কেবল দর্শককে নির্মল আনন্দ দিতে। সার্কাসের প্রায় হারিয়ে যাওয়া শরীরী কৌশলগুলো নিয়ে শিল্পকলার বহিরাঙ্গণে ছিল এই অ্যাক্রোবেটিকস প্রদর্শনী।
শারীরিক কসরত নিয়ে এমনই আরো অনেক সংগঠন কাজ করে যাচ্ছে । তাদের এই শিল্পকে বিকশিত করতেই শিল্পকলা একাডেমির এই আয়োজন।
একদিকে অ্যাক্রোবেটিকস তো, অন্যদিকে কাব্যব্যঞ্জনা। আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলামের আবৃত্তি মন্ত্রমুগ্ধ করে রাখলো সবাইকে।
আবৃত্তিকার মাহিদুল ইসলাম বলেন, ভালো আবৃত্তি যদি আমরা উপস্থাপন করতে পারি, তাহলে আবৃত্তি সর্বস্তরের মানুষের কাছে গ্রহনযোগ্য হয়ে উঠবে।
মাহিদুল ইসলামের আবৃত্তি সন্ধ্যায় প্রমাণিত হলো শিল্প যে রূপেই থাকুক তা দর্শকের জন্য আকাঙ্ক্ষার। নিমজ্জনের পৃথিবী শীর্ষক এই আবৃত্তি আয়োজনে মাহীর কণ্ঠে ধ্বণিত হলো দেশীয় কাব্যের নানা রূপ, নানা সম্ভাবনা।
এমনই নানামুখী আয়োজনে ভরপুর শিল্পকলার মঞ্চ।
সার্কাস-কবিতায় ভরপুর শিল্পকলার মঞ্চ
সার্কাস। সার্কাস। এই ঐতিহ্যবাহী বিনোদন মাধ্যমটি দেশে এখন বিলুপ্তির পথে। তবু নানা শারীরিক কৌশল আয়ত্ব করতে পিছপা হন না সার্কাসপ্রেমীরা।
২৬ >>

দৃষ্টি প্রতিবন্ধী মাসুদের 'ভোরের শুকতারা'

সৎসাহস আর ইচ্ছাশক্তি। এই দুয়ের মিশেল মানুষকে এগিয়ে নিতে পারে বহুদূর। আর সেই কথাটিই প্রমাণ করলেন দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী মাসুদ খান।
বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরায় মোড়ক উন্মোচন করা হয় তার প্রথম অ্যালবাম ভোরের শুকতারা'র।
ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। তাই শখের বশেই একটি ব্সেরকারী চ্যানেলের সঙ্গীতানুষ্ঠানে অংশ নেন মাসুদ। পড়াশুনাও করছেন ঢাকা সঙ্গীত কলেজে। চোখের আলো দিয়ে নিজের জগতকে আলোকিত করতে না পারলেও সুরের আলো দিয়ে গানের জগতকে দিয়েছেন এক ঝলমলে সকাল।
আর সেই প্রচেষ্টার সাফল্য তার প্রথম প্রয়াস "ভোরের শুকতারা"।
মাসুদ বলেন, যারা আমার মতো তাদের বসে না থেকে সামনে এগিয়ে যাওয়া উচিৎ।
দৃষ্টি প্রতিবন্ধী মাসুদের 'ভোরের শুকতারা'
সৎসাহস আর ইচ্ছাশক্তি। এই দুয়ের মিশেল মানুষকে এগিয়ে নিতে পারে বহুদূর। আর সেই কথাটিই প্রমাণ করলেন দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী মাসুদ খান।
বৃহস্পতিবার >>

শিল্পী আইয়ুব বাচ্চু হাসপাতালে ভালো আছেন

বিশিষ্ট ব্যান্ড সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু হাসপাতালে ভালো আছেন। শনিবার তাকে হাসপাতাল থেকে বাসায় নেয়া হবে।
শুক্রবার সকালে একটি হোটেলে ইউ এন এফ পি এ ও বামবার'র যৌথ উদ্যোগে আয়োজিত ইয়ুথ কনসার্ট উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, একমাস বিশ্রাম নেয়ার পর জানুয়ারী মাস থেকে তিনি আবারো গান গাওয়া শুরু করবেন।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের প্রত্যয় নিয়ে আগামী ৭ ডিসেম্বর থেকে খুলনা স্টেডিয়ামে আয়োজন করা হবে এই কনসার্ট।
কনসার্ট শুরু হবে দুপুর আড়াইটা থেকে। আর টিকিটের মূল্য ধরা হয়েছে জনপ্রতি একশ টাকা।
শিল্পী আইয়ুব বাচ্চু হাসপাতালে ভালো আছেন
বিশিষ্ট ব্যান্ড সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু হাসপাতালে ভালো আছেন। শনিবার তাকে হাসপাতাল থেকে বাসায় নেয়া হবে।
শুক্রবার সকালে একটি হোটেলে ইউ >>

এই গল্প ব্যান্ডদল বন জোভির!

এ গল্প বন্ধুত্বের, সুর আর সাধনার। ১৯৮৩ সালে জন বন জোভি আর ডেভিড ব্রায়ানের হাত ধরে শুরু হয়েছিল এক দারুণ হার্ড রক ব্যান্ডের । এই গল্প ব্যান্ডদল বন জোভির। নিউ জার্সির এক ছোট্ট গ্যারেজে কয়েকজন তরুণের উদ্যোগে গড়ে ওঠা 'বন জোভি' কিভাবে বিশ্ব মাতালো, এই গল্প সেই লড়াই আর অর্জনের।
দিস এইন্ট সং ফর দ্য ব্রোকেন হার্টেড...সত্যিই যেন 'ভগ্নহৃদয়ের' গান করেন না জন বন জোভি। যতবারই জোভি মুখোমুখি হয়েছেন দ্বিধার, সব সময় শুনেছেন হৃদয়ের কথা। তাই হয়তো চিকিৎসাবিজ্ঞান পড়তে গিয়েও ফিরে এসেছেন ভালোবাসার সুর আর ছন্দের টানে। বন্ধু ডেভিড ব্রায়ানকেও নেন এই বন্ধুর পথের সঙ্গী হিসেবে। আর পরবর্তীতে দলে টানেন টিকো টোরেস আর রিচি সামবোরাকে।
সময়টা ১৯৮৪, সঙ্গীতজগতে শক্ত মাটি পেতে রীতিমত লড়ছেন জোভি আর তার বন্ধুরা। কি ভেবে এক বন্ধুর পরামর্শে দলের নাম পাল্টে রাখা হল শুধু দুটি শব্দ "বন জোভি"। তাদের ড্যেবু অ্যালবামও মুক্তি পেল এই নামেই। দ্বিতীয় অ্যালবাম সেভেন্টি এইট হান্ড্রেড ডিগ্রি ফারেনহাইটের পর ১৯৮৬ সালে মুক্তি পায় তাদের ৩য় অ্যালবাম 'স্লিপারি হোয়েন ওয়েট'। এই অ্যালবামের 'লিভিন অন এ প্রেয়ার' ও 'ইউ গিভ লাভ এ ব্যাড নেম' তুমুল হিট হয়। চতুর্থ অ্যালবাম 'নিউ জার্সি'র কয়েকটি গান উঠে যায় বিলবোর্ড টপচার্টে। হাওয়ায় উড়তে থাকেন ব্যান্ডের সদস্যরা। এই অহংবোধই বন্ধুত্বের শিকল ছিঁড়ে ফেলে। দল ছেড়ে সোলো গাইতে শুরু করেন জোভি। ব্রায়ান, টোরেস আর স্যামবোরা তিনজন একসাথে সুর আয়োজনের কাজ করতে থাকেন বিভিন্ন মুভিতে। কিন্তু পরবর্তীতে সবাই অনুভব করেন , 'বন জোভি' ব্যান্ডই তাদের হৃদয়ের খোরাক জোগাতে পারে। একে একে মুক্তি পায় কিপ দ্য ফেইথ, ক্রস রোডস ও দিজ ডেইজ। এর পর আবারো ভাঙনের মুখ দেখে বন জোভি। তবে এরপরও একসাথে অ্যালবাম করেন তারা। তারই ফসল ক্রাশ, বাউন্স, হ্যাভ এ নাইস ডে ও লস্ট হাইওয়েজ। ২০১৩ সালে মুক্তি পেতে যাচ্ছে তাদের সর্বশেষ অ্যালবাম হোয়াট অ্যাবাউট নাও।

এই গল্প ব্যান্ডদল বন জোভির!

এ গল্প বন্ধুত্বের, সুর আর সাধনার। ১৯৮৩ সালে জন বন জোভি আর ডেভিড ব্রায়ানের হাত ধরে শুরু হয়েছিল এক দারুণ হার্ড >>

সুনিত ভারমার রাজকন্যারা!

ধরুন, আপনার জন্য এটি একটি গল্প! গল্পটি সেই রাজপুত্র আর রাজকন্যাদের নিয়ে। রাজপুত্ররা হচ্ছেন ভারতের! আর রাজকন্যারা ইউরোপের! গল্পটা সত্যি। একজন নয়। হায়দ্রাবাদ, বেরার, কাপুরথালা ও লাহোরের পাঁচজন রাজপুত্র ভালোবেসে বিয়ে করেছেন বিদেশিনীদের। আর সেই বিদেশী রাজবঁধূরা পাশ্চাত্যের আধুনিকতা ও প্রাচ্যের ঐতিহ্যের মিশেলে তৈরি করেছেন অনন্য এক সংস্কৃতি। রূপে অনন্যা এই রাজবঁধূদের সাজপোশাকে অনুপ্রাণিত হয়ে পোশাক তৈরি করেছেন ডিজাইনার সুনিত ভারমা। সম্প্রতি ভারতের নয়াদিল্লীতে আয়োজন করা হয় সেই রাজকীয় পোশাক প্রদর্শনী!
রাজকন্যারা হঠাৎ যদি হাজির হন মঞ্চে? কেমন হবে সেই ফ্যাশন শো? এমনই ভাবনায় এবার সজ্জিত হলো নয়াদিল্লীর ফ্যাশন মঞ্চ। সমকালীন ভারতের নামকরা ডিজাইনার সুনিত ভারমার পোশাক প্রদর্শনীতে উঠে এলো হাল আমলের রাজদরবারের পোশাক। সাদা কালোর মিশেলে লম্বা ছাঁটের পোশাকে সুনিত ফুটিয়ে তুলেছেন রাজকীয় আবেদন। আর এই আবেদনময়ী পোশাকে র‌্যাম্পের মডেলরা যেন হয়ে উঠলেন রাজকন্যা। ভারতের পাঁচজন রাজকন্যার অনুপ্রেরণায় আভিজাত্যের সুতায় বোনা হয়েছে পোশাকগুলো।
প্রদর্শনী সম্পর্কে ডিজাইনার সুনিত ভারমা বলেন, ভারত তার সভ্যতা ও সংস্কৃতির লালনে সত্যি অদ্বিতীয়। সুন্দর আর আকর্ষণীয় পোশাকের প্রতি আগ্রহ সবার। আমি ভাগ্যবান যে ঐতিহ্য আর আধুনিকতার সফল সমন্বয় ঘটাতে পেরেছি। এছাড়া প্রদর্শনীতে সাদা কালো ছাড়াও সোনালী ও লালের মতো উজ্জ্বল রঙের ব্যবহারে দর্শককে সত্যিকার রাজকীয় আমেজ উপহার দিয়েছেন ডিজাইনার সুনিত ভারমা।

সুনিত ভারমার রাজকন্যারা!

ধরুন, আপনার জন্য এটি একটি গল্প! গল্পটি সেই রাজপুত্র আর রাজকন্যাদের নিয়ে। রাজপুত্ররা হচ্ছেন ভারতের! আর রাজকন্যারা ইউরোপের! গল্পটা সত্যি। একজন >>

হলিউডের ঢোল!

রোমান্স, কমেডি, থ্রিলার , ডকুমেন্টারি -- সব ধাঁচের গল্পই পূর্ণতা পায় হলিউডে। মেধাবী পরিচালকের হাতের ছোঁয়া আর পরিণত শিল্পীর অভিনয়ের গুণে দর্শকের মন কেড়ে নেয় এসব গল্প। শিগগিরই হলিউড মাতাতে আসছে এমন কয়েকটি ছবি যার জন্য রীতিমতো প্রতীক্ষার প্রহর গুণছেন দর্শকরা।
আল-কায়েদার সাবেক প্রধান ওসামা-বিন লাদেনকে ধরতে মার্কিন নেভি সিল যে অভিযান চালিয়েছে, তার ওপর ভিত্তি করেই ডকুমেন্টারি ছবি 'জিরো ডার্ক থার্টি'। এর প্রযোজনা এবং পরিচালনায় আছেন অস্কার পাওয়া পরিচালক ক্যাথরিন বিগল। জ্যাসিকা কাস্টেইন এবং ক্রিস প্র্যাটের অভিনীত ছবিটি দেখতে আগামী বছর পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতেই হবে!
জে আর টোলকিনের অনবদ্য উপন্যাস 'দ্যা হবিট' অনুসারে ডিসেম্বরেই মুক্তি পেতে যাচ্ছে ফ্যান্টাসি চলচ্চিত্র 'দ্যা হবিট -এন আনএক্সপেকটেড জার্নি'। যার পরিচালনা করেছেন পিটার জ্যাকসন। ২০১৩ এবং ২০১৪ সাল নাগাদ দর্শকরা দেখতে পাবেন সিরিজের বাকি দুটি ছবি।
টম ক্রজ ভক্তদের জন্য সুখবর। মিশন ইম্পসিবল সিরিজ শেষ করার পর ক্রিস্টোফার ম্যাককুইরের পরিচালিত ছবি 'জ্যাক রিচার' -এ মূল ভূমিকায় দেখা যাবে টমকে। ২১ ডিসেম্বর বড় পর্দায় আসতে যাচ্ছে ছবিটি।
২০০৪ সালে ভারত মহাসাগরের সুনামিতে আটকা পড়া এক স্প্যানিশ দম্পতির কাহিনী নিয়ে 'দ্যা ইম্পসিবল'। ডিসেম্বরের ২১ তারিখে মুক্তি পাবার কথা থাকলেও, টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে এর আগেই ছবিটি কুড়িয়েছে সমালোচকদের সুনাম। জুয়ান এন্টোনিও পরিচালিত এ ছবিতে আবারো দেখা যাবে নাওমি ওয়াটস-ইওয়ান ম্যাকগ্রগার জুটিকে।

হলিউডের ঢোল!

রোমান্স, কমেডি, থ্রিলার , ডকুমেন্টারি -- সব ধাঁচের গল্পই পূর্ণতা পায় হলিউডে। মেধাবী পরিচালকের হাতের ছোঁয়া আর পরিণত শিল্পীর অভিনয়ের গুণে >>

হুমায়ূন আহমেদের ৬৫তম জন্মদিন পালিত

নন্দিত কথাসাহিত্যিক, জনপ্রিয় নাট্যকার ও খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৬৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে। কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেলভ্যূ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুমায়ূন। মৃত্যুর পর এটাই তাঁর প্রথম জন্মদিন।
হুমায়ূন আহমেদ ছাত্রাবস্থায় লেখালেখির সঙ্গে যুক্ত হন।

হুমায়ূন আহমেদের ৬৫তম জন্মদিন পালিত

নন্দিত কথাসাহিত্যিক, জনপ্রিয় নাট্যকার ও খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৬৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে। কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১৯ >>

ঠাকুরগাঁওয়ে শেষ হলো মঞ্চ নাটক ও যাত্রাপালার আয়োজন

'যাত্রাপালা' বাঙালি সংস্কৃতির এক ঐতিহ্যের নাম। কিন্তু স্যাটেলাইট সংস্কৃতির যুগে হারিয়ে যেতে বসেছে যাত্রাপালার আগের সেই জনপ্রিয়তা। সেই শিল্পকে আবারো দর্শকপ্রিয় করতে ঠাকুরগাঁওয়ে শেষ হয়ে গেলো ৩ দিনব্যাপী অশ্লিলতা বর্জিত মঞ্চনাটক ও যাত্রাপালা।
দরিদ্র এক সংসারে মৃত্যু ঘটে একমাত্র উপর্জনক্ষম ব্যাক্তি বাবার। ঋণের বোঝা মাথায় নেয়া পরিবারটি টাকার জন্যে হয়ে ওঠে দিশেহারা। একদিকে অভাবের সংসার তেমনি পাওনাদারের আনাগোনা। সব মিলিয়ে দারিদ্রের বাস্তবতাকে কেন্দ্র করে গড়াতে থাকে কাহিনী। এই যাত্রাপালাটির নাম 'একটি পয়সা'। মঞ্চস্থ হলো ঠাকুরগাঁও শহরের নাট্য সমিতি হলে।
মনোমুগ্ধকর পরিবেশনা, আর সুস্থ পরিবেশের কারণে দর্শক ও আয়োজক সবাই জানালো তাদের সন্তোষের কথা।
সুস্থ বিনোদনের উদ্দেশ্যে 'অনুসন্ধান' নামের আরো একটি নাটক নিয়ে ৩ দিনের এই আয়োজনটি করেছে জেলার যাত্রীক শিল্পগোষ্ঠি। ৩দিন ব্যাপী মঞ্চ নাটক ও যাত্রাপালার এই আয়েজনে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত অডিটোরিয়ামটি ছিলো কানায় কানায় পরিপূর্ণ।
সময়নিউজ.টিভি: ২০১২-১১-০৫
ঠাকুরগাঁওয়ে শেষ হলো মঞ্চ নাটক ও যাত্রাপালার আয়োজন
'যাত্রাপালা' বাঙালি সংস্কৃতির এক ঐতিহ্যের নাম। কিন্তু স্যাটেলাইট সংস্কৃতির যুগে হারিয়ে যেতে বসেছে যাত্রাপালার আগের সেই জনপ্রিয়তা। সেই শিল্পকে আবারো দর্শকপ্রিয় >>

প্যারিসে 'সালোঁ দু শকোলাত'

ফ্রান্সের রাজধানী প্যারিসে আবারো বসেছে বিশ্বের সবচে বড় চকলেট প্রদর্শনীর আসর 'সালোঁ দু শকোলাত'। 'চকলেটের নতুন জগৎ' স্লোগানে বুধবার থেকে শুরু হয় ১৮তম প্রর্দশনী।
প্রদর্শনীতে চকলেটের তৈরি বিশেষ পোশাক নিয়ে ফ্যাশন শো'রও আয়োজন করা হয়।
বিভিন্ন ব্র্যান্ডের চকলেট আর খাবার নিয়ে আয়োজিত এই মুখরোচক প্রদর্শনীটি চলবে ৪ নভেম্বর পর্যন্ত।
১৯৯৪ সাল থেকে যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, চীন, ব্রাজিলসহ বিভিন্ন দেশে এ মেলা অনুষ্ঠিত হয়েছে।
সময়নিউজ.টিভি: ২০১২-১০-৩১
প্যারিসে 'সালোঁ দু শকোলাত'
ফ্রান্সের রাজধানী প্যারিসে আবারো বসেছে বিশ্বের সবচে বড় চকলেট প্রদর্শনীর আসর 'সালোঁ দু শকোলাত'। 'চকলেটের নতুন জগৎ' স্লোগানে বুধবার থেকে শুরু >>

রাজধানীর প্রেক্ষাগৃহ দর্শকে পরিপূর্ণ

ঈদ উপলক্ষে রাজধানীর সিনেমা হলগুলোতে উপচে পড়ছে দর্শকদের ভিড়। তবে সিনেমাপ্রেমিদের অভিযোগ কালোবাজারিদের দৌরাত্ম্যে স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি দামে কিনতে হচ্ছে টিকিট। অন্যদিকে ছবির কাটতি ভাল হওয়ায় খুশি নির্মাতা প্রতিষ্ঠানগুলো।
দর্শকদের বিনোদন চাহিদা পূরণে প্রতি ঈদেই চলচ্চিত্র নির্মাতারা মুক্তি দেন নতুন নতুন ছবি। কোরবানি ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে মোট চারটি সিনেমা। এগুলো হল ডিপজল-রেসীর স্বামীভাগ্য, শাকিব-অপুর ১০০% লাভ এবং জিদ্দি মামা, আর শাকিব-সাহারার ডন নাম্বার ওয়ান ।
অন্যবারের চেয়ে এবার মুক্তি পাওয়া ছবির সংখ্যা কম। সেই সঙ্গে কালোবাজারির কারণে টিকিট হয়ে গেছে দুষ্প্রাপ্য।
নির্মাতা প্রতিষ্ঠানগুলো বলছে তাদের ছবি প্রত্যাশিত ব্যবসা করছে ।
শুধু উৎসবের সময় নয় সারা বছরই প্রেক্ষাগৃহে দর্শক সমাগম ঘটবে,এমনটাই প্রত্যাশা চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের।
সময়নিউজ.টিভি: ২০১২-১০-৩১
রাজধানীর প্রেক্ষাগৃহ দর্শকে পরিপূর্ণ
ঈদ উপলক্ষে রাজধানীর সিনেমা হলগুলোতে উপচে পড়ছে দর্শকদের ভিড়। তবে সিনেমাপ্রেমিদের অভিযোগ কালোবাজারিদের দৌরাত্ম্যে স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি দামে কিনতে হচ্ছে >>

রুক্ষ সমাজের বুকে আত্মার সাধক

কার্তিকের হাওয়া লেগেছে গাছগুলোর সবুজ-সতেজ পাতায়। সেই সাথে বোল উঠেছে তবলায়, বেজে উঠেছে বাউলের একতারা। শুরু হয়েছে লালন-উৎসব। কিন্তু যারা একতারায় বিষণ্নতার তান তোলেন, সমাজিক বাস্তবতায় সহজ মানুষের সন্ধান করেন সেই বাউল সম্প্রদায়ের মানুষগুলো কেমন আছেন?
কারো কাছে নিতাই, কারো কাছে পরমেশ্বর, আবার কারো কাছে পতিত পাবন। গানে গানে একতারার সুরে সুরে তারই সন্ধান করে বাউল। সন্ধান করে খাঁচার ভেতর অচিন পাখির, তাকে বাঁধতে চায় মনের বেঁড়িতে। অথবা রূপ কাষ্ঠের ভেলায় ভাসাতে চায় মনের ভেলা। এক বাক্যে ব্যাখ্যা
রুক্ষ সমাজের বুকে আত্মার সাধক
কার্তিকের হাওয়া লেগেছে গাছগুলোর সবুজ-সতেজ পাতায়। সেই সাথে বোল উঠেছে তবলায়, বেজে উঠেছে বাউলের একতারা। শুরু হয়েছে লালন-উৎসব। কিন্তু যারা একতারায় >>

বিনোদনের সময় শুক্র ও শনিবার রাত ০৮·৩০

সময়নিউজ.টিভি: ২০১২-১০-০৬

সপ্তাহজুড়ে দেশে ও বিশ্বজুড়ে বিনোদন দুনিয়ার ঘটে যাওয়া সব ঘটনা আর ঘটনার পেছনের ঘটনা নিয়ে সময় সংবাদের ব্যতিক্রমী এই সাপ্তাহিক আয়োজন।

মঞ্চ থেকে সেলুলয়েড, কনসার্ট থেকে ফ্যাশন শো, প্রত্যন্ত গ্রামের নাম না জানা শিল্পী থেকে আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পীরা কিছুই বাদ যাবেনা বিনোদনের সময়ে।

সপ্তাহের চলমান ঘটনার খবর তো থাকবেই সেই সাথে উঠে আসবে আগামী সপ্তাহে ঘটতে যাওয়া উল্লেখযোগ্য কিছু দেশি-বিদেশি আয়োজনের খবর।

দেশি-বিদেশি সিনেমা আর মিউজিকের টপচার্টের খবরের সাথে কখনো কখনো থাকবে স্টুডিওতে অতিথির সাথে সরাসরি আলোচনা।

সপ্তাহের শেষে ছুটির দুটি দিনে সময় স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হয় বিনোদনের সময়।

বিনোদনের সময় শুক্র ও শনিবার রাত ০৮·৩০
সময়নিউজ.টিভি: ২০১২-১০-০৬

সপ্তাহজুড়ে দেশে ও বিশ্বজুড়ে বিনোদন দুনিয়ার ঘটে যাওয়া সব ঘটনা আর ঘটনার পেছনের ঘটনা নিয়ে সময় সংবাদের ব্যতিক্রমী এই >>

মিরাক্কেল-জয়ী চার বাংলাদেশীর'চতুষ্কোন'

সময়নিউজ.টিভি: ঈদ মানেই নতুন নাটক। নতুন চমক। আসছে ঈদে পরিচালক রেদোয়ান রনির পরিচালনায় টেলিহোমের প্রযোজনায় দর্শক পাচ্ছেন বিশেষ নাটক 'চতুষ্কোন'। এ নাটকে চমক হিসেবে থাকছে পশ্চিমবঙ্গের রিয়েলিটি শো মিরাক্কেল-জয়ী চার বাংলাদেশী ইশতিয়াক, রনি, সজল এবং জামিল।

জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নিয়ে শহরে আসা চার বন্ধুর গল্প "চতুষ্কোন"।

মিরাক্কেল-জয়ী চার বাংলাদেশীর'চতুষ্কোন'

সময়নিউজ.টিভি: ঈদ মানেই নতুন নাটক। নতুন চমক। আসছে ঈদে পরিচালক রেদোয়ান রনির পরিচালনায় টেলিহোমের প্রযোজনায় দর্শক পাচ্ছেন বিশেষ নাটক 'চতুষ্কোন'। এ >>

৫ অক্টোবর সারা দেশে মুক্তি পাবে "ভালোবাসার রঙ"

সময়নিউজ.টিভি: নতুন একজোড়া মুখ, অত্যাধুনিক রেড ক্যামেরা, ডিজিটাল সিনেমা হল-এমন আরো অনেক নতুন চমক নিয়ে পাঁচ অক্টোবর সারা দেশে মুক্তি পাচ্ছে "ভালোবাসার রঙ"।
শাহীন-সুমন পরিচালিত ও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ চলচ্চিত্র এবার সত্যি সত্যি বদলে দিতে শুরু করবে মন্দা বাজার, শুরু হবে এক নতুন অধ্যায়ের, এমন প্রত্যাশা এর কলাকুশলীর। ছবিটির আগমন উপলক্ষ্যে প্রায় ৫০টি হলকে ডিজিটাল রুপ দেয়া হয়েছে। আর দর্শকদের হলমুখি করতে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে থাকছে নতুন আরো চমক। দর্শক এ চলচ্চিত্রকে ঘিরে সব আয়োজনকে ইতিবাচকভাবে দেখছেন।
বাপ্পী ও মাহী। চলচ্চিত্র জগতের নতুন দুটি মুখ। আর তাদের অভিনীত প্রথম ছবি "ভালোবাসার রঙ"। চলচ্চিত্রের মন্দা অবস্থা দূর করতে পরিচালক শাহীন-সুমন ব্যাপক প্রত্যাশা নিয়ে এই ছবিটি নির্মাণের। ছবিটি হলে গিয়ে দেখার আহ্বান জানালেন তিনি।

৫ অক্টোবর সারা দেশে মুক্তি পাবে "ভালোবাসার রঙ"

সময়নিউজ.টিভি: নতুন একজোড়া মুখ, অত্যাধুনিক রেড ক্যামেরা, ডিজিটাল সিনেমা হল-এমন আরো অনেক নতুন চমক নিয়ে পাঁচ অক্টোবর সারা দেশে মুক্তি পাচ্ছে >>

মার্সেল মার্সোর পঞ্চম প্রয়াণবার্ষিকী স্মরণে স্বপ্নদলের মূকনাট্য মঞ্চে

সময়নিউজ.টিভি: আলাদীনের আশ্চর্য প্রদীপ এবার মূকনাট্যে। বিশ্বখ্যাত মূকাভিনেতা "মাস্টার অব মাইম", মার্সেল মার্সোর পঞ্চম প্রয়াণবার্ষিকী স্মরণে স্বপ্নদল নির্মান করেছে সুপরিচিত এই গল্প নিয়ে মূকনাট্য। শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে প্রথমবারের মতো মঞ্চস্থ হলো নাটকটি।
জনপ্রিয় আরব্য কাহিনী আলাদীনের আশ্চর্য প্রদীপ। এই কাহিনী নিয়ে যুগ যুগ ধরে নির্মিত হয়েছে বহু নাটক, চলচ্চিত্র, রচিত হয়েছে বর্নিল রূপকথার পালা।
তবে স্বপ্নদলের আয়োজন দর্শককে দিয়েছে বিনোদনের একটি ব্যতিক্রমী উপাখ্যান। আলাদীনের আশ্চর্য প্রদীপ এবার মঞ্চে উপস্থাপিত হলো মুকাভিনয়ের মাধ্যমে।
আর এর মধ্য দিয়ে দেশের মুকনাট্যের ধারায় সংযোজিত হলো আরেকটি নতুনতর প্রযোজনা। এর নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
অশুভ শক্তির বিরূদ্ধে শুভ ও কল্যাণশক্তির বিজয়ই প্রযোজনার মূল লক্ষ্য । সমকালীন প্রেক্ষাপটে নির্মিত এই মুকনাট্যের মাধ্যমে দর্শক প্রবেশ করবে কল্যাণের জগতে, এমনটিই আশা নাটকের কলাকুশলীদের।

মার্সেল মার্সোর পঞ্চম প্রয়াণবার্ষিকী স্মরণে স্বপ্নদলের মূকনাট্য মঞ্চে

সময়নিউজ.টিভি: আলাদীনের আশ্চর্য প্রদীপ এবার মূকনাট্যে। বিশ্বখ্যাত মূকাভিনেতা "মাস্টার অব মাইম", মার্সেল মার্সোর পঞ্চম প্রয়াণবার্ষিকী স্মরণে স্বপ্নদল নির্মান করেছে সুপরিচিত এই >>

ভাষায় আঞ্চলিকতার টানই পিছিয়ে পড়ার কারণ!

সময়নিউজ.টিভি: হাসন রাজা, রাধারমন, শাহ আব্দুল করিমসহ অসংখ্য সংগীত স্রষ্টার পদধুলিতে ধন্য সিলেটের সাংস্কৃতিক অঙ্গন। অথচ জাতীয় পর্যায়ে সিলেট থেকে আসা শিল্পী, কেবল হাতে গোনা কয়েকজন। সংগীত জগতের কারো কারো মতে সুষ্ঠু চর্চার অভাবই এর কারণ। আবার কেউ বলছেন আঞ্চলিক ভাষার টান থাকায় এখানকার শিল্পীদের ঠাঁই হচ্ছে না জাতীয় পর্যায়ে।

ভাষায় আঞ্চলিকতার টানই পিছিয়ে পড়ার কারণ!

সময়নিউজ.টিভি: হাসন রাজা, রাধারমন, শাহ আব্দুল করিমসহ অসংখ্য সংগীত স্রষ্টার পদধুলিতে ধন্য সিলেটের সাংস্কৃতিক অঙ্গন। অথচ জাতীয় পর্যায়ে সিলেট থেকে আসা >>

'বৃক্ষরোপণ' নিয়ে সাধনার প্রযোজনায় নৃত্যনাট্য 'আয় আমাদের অঙ্গনে'

সময়নিউজ.টিভি: রবীন্দ্রনাথ ঠাকুরের 'বৃক্ষরোপণ' নিয়ে সাধনার প্রযোজনায় নৃত্যনাট্য 'আয় আমাদের অঙ্গনে'। লুবনা মরিয়মের শৈল্পিক পরিচালনায় এর প্রথম মঞ্চায়ন হলো ছায়ানট মিলনায়তনে ২৪ সেপ্টেম্বর। বৃক্ষ, প্রকৃতির এই সবুজ আশ্রয় নিয়ে রবীন্দ্রনাথের অনেক গান কাব্য পেয়েছে প্রাণময় ব্যঞ্জনা। রবিরচনায় বৃক্ষবন্দনার এমনই আরেকটি নিদর্শন বৃক্ষরোপন। আর এ নিয়েই ছায়ানটের এবারের আয়োজন নৃত্যনাট্য, আয় আমাদের অঙ্গনে।
অমিত চৌধুরি ও সাব্বির আহমেদের নির্দেশনায় মঞ্চস্থ হলো নৃত্যনাট্যটি। সার্বিক শিল্প নির্দেশনায় ছিলেন, লুবনা মরিয়ম। মানুষেরে জীবন ধারণের সব অনুষঙ্গ বিলায় যে বৃক্ষ তা পরম পুজনীয় রূপে যেন আসে আমাদের অঙ্গনে, জীবন ভরে ওঠে ছায়ায় ছায়ায়, এই সুন্দরতম ভাবনা নিয়েই নির্মিত আয় আমাদের অঙ্গনে।

'বৃক্ষরোপণ' নিয়ে সাধনার প্রযোজনায় নৃত্যনাট্য 'আয় আমাদের অঙ্গনে'

সময়নিউজ.টিভি: রবীন্দ্রনাথ ঠাকুরের 'বৃক্ষরোপণ' নিয়ে সাধনার প্রযোজনায় নৃত্যনাট্য 'আয় আমাদের অঙ্গনে'। লুবনা মরিয়মের শৈল্পিক পরিচালনায় এর প্রথম মঞ্চায়ন হলো ছায়ানট মিলনায়তনে >>

বাংলাদেশে প্রথম সিল্ক নিডল প্রিন্ট

সময়নিউজ.টিভি: সুই-সুতার সুক্ষ কাজে ফুটিয়ে তোলা হয় কোন শিল্পীর আঁকা ছবি। আর একেই বলে সিল্ক নিডল প্রিন্ট। এই প্রথমবারের মতো বাংলাদেশের কোন শিল্পীর মূল কাজ থেকে করা হলো এমব্রয়ডারীর সিল্ক নিডল প্রিন্ট। শিল্পী শাহাবুদ্দীন আহমেদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ শিল্পীর চিত্রকর্ম নিয়ে বিশেষ করণ-কৌশলে তৈরী করা হয়েছে ১৫টি শিল্পকর্ম।

আর এই বিশেষ পদ্ধতির শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির গ্যালারী চিত্রকে আয়োজন করা হয়েছে চিত্র প্রদর্শনী 'সিল্ক স্টোরী' । সুক্ষ এ কাজগুলো করেছেন চীন ও ভারতের শিল্পীরা। আর তার সমন্বয় করেছেন চীনের জেন চীন ও ভারতের অরুণ জেইন।

বাংলাদেশে প্রথম সিল্ক নিডল প্রিন্ট

সময়নিউজ.টিভি: সুই-সুতার সুক্ষ কাজে ফুটিয়ে তোলা হয় কোন শিল্পীর আঁকা ছবি। আর একেই বলে সিল্ক নিডল প্রিন্ট। এই প্রথমবারের মতো বাংলাদেশের >>