বাংলাদেশকে টেকসই অর্থনীতির দেশে পরিণত করতে শিল্পোন্নয়নের কোনো বিকল্প নেই; এক্ষেত্রে দেশীয় শিল্পের প্রসার বাড়াতে আমদানি বিকল্প পণ্য উৎপাদনে জোর দিতে হবে বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। মঙ্গলবার রাজধানীর একটি >>
Advertise with Somoy Television

সংসদের বাইরে বাজেট তুলে ধরবে বিএনপি

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সংসদের বাইরে বাজেট ভাবনা তুলে ধরবে প্রধান বিরোধীদল বিএনপি। অর্থনীতির গভীর বিশ্লেষণের মাধ্যমে বিগত বাজেটের ব্যর্থতার দিকগুলো তুলে ধরতে এরই মধ্যে কাজ শুরু করেছে পাঁচ সদস্যের একটি দল। এদিকে, জাতীয় বাজেট চূড়ান্তকরণের ক্ষেত্রে বিরোধীদলের সুপারিশগুলো গ্রহণ করার পারমর্শ দিচ্ছেন অর্থনীতিবিদেরা। সঞ্জীব রায়ের রিপোর্ট।

জাতীয় বাজেট ঘোষণার আগে নিজেদের মতো করে সংসদের বাইরে বাজেট ভাবনা তুলে ধরার ধারাবাহিকতা রাখছে প্রধান বিরোধীদল বিএনপি। এবারও স্থায়ী কমিটির দু'জন এবং চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের তিনজন সদস্যকে নিয়ে বাজেট ভাবনা তৈরির কাজ শুরু করেছে দলটি।

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, 'এবারের বাজেট ভাবনায় কনসেপচুয়াল ব্যাপারগুলোকে গুরুত্ব দেব। এই বিষয়ে আমরা কাজ করছি। এর গভীরে গিয়ে আমরা কাজ করতে চাই। সরকার যে ভুল ত্রুটিগুলো করেছে তা আমরা তুলে ধরার চেষ্টা করবো।'

সিপিডি'র গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন বলেন, 'বাজেদ দেয়ার পরই দায়িত্ব শেষ হয় না। ওই বাজেটের কোন দিকগুলো পূরণ হল না বা কোন ব্যাপারে ঘাটতি ছিল তা বের করে আনা উচিৎ।'

বিদায়ী অর্থবছরের বিভিন্ন দুর্নীতি প্রসঙ্গের পাশাপাশি পদ্মাসেতুর অর্থায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বিএনপির বাজেট ভাবনায়।

ফাহমিদা খাতুন বলেন, এই সরকার থাকুক বা না থাকুক পদ্মা সেতু প্রকল্পে আগামী কয়েক বছরের অর্থ প্রাক্যলন করে যেতে হবে।

তবে, বাজেটকে দলীয় প্রস্তাবনা হিসেবে না দেখে রাষ্ট্রীয় দলিল হিসেবে বিবেচনার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদেরা।

ফাহমিদা খাতুন বলেন, এখনকার বাজেট গতানুগতিক হয়ে যাচ্ছে। তাই সরকার ও বিরোধী দলের তৈরি বাজেটের যখন সমন্বয় হবে তখন এটি ভালো একটি ফল পাবে।
দিন-তারিখ ঠিক না হলেও জাতীয় বাজেট ঘোষণার আগের সপ্তাহে রাজধানীর যে কোন বেসরকারি হোটেলে বাজেট ভাবনা তুলে ধরবেন বিএনপি চেয়ারপার্সন।
সংসদের বাইরে বাজেট তুলে ধরবে বিএনপি
বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সংসদের বাইরে বাজেট ভাবনা তুলে ধরবে প্রধান বিরোধীদল বিএনপি। অর্থনীতির গভীর বিশ্লেষণের মাধ্যমে বিগত বাজেটের >>

বাজেটের যথাযথ বাস্তবায়ন না হলে শিক্ষাখাতে প্রকৃত সুফল পাওয়া যাবে না

২০১২-১৩ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ আগের চেয়ে বেড়েছে। তবে কমেছে মোট বাজেটের শতাংশ হারের বরাদ্দ। শিক্ষানীতি বাস্তবায়ন, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করাসহ এ খাতে তথ্য প্রযুক্তির ব্যবহার ও অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার থাকলেও এ সবকিছুই অনেকটা কাগজে কলমে সীমাবদ্ধ বলে মনে করেন বিশেষজ্ঞরা। শিক্ষাক্ষেত্রে বৈষম্য কমিয়ে আনতে বাজেটে সুনির্দিষ্ট রূপরেখা থাকা প্রয়োজন বলে মত তাদের। ২০১২-১৩ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ ছিলো ২১ হাজার ৪'শ ৩১ কোটি টাকা। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১১ হাজার ৫'শ ৯৯ কোটি আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ৯ হাজার ৮৩২ কোটি টাকা। তবে চলতি অর্থবছর ২০১১-১২ অর্থবছরের তুলনায় বরাদ্দ বাড়লেও মোট বাজেটের হিসেবে বরাদ্দের পরিমাণ কমেছে প্রায় ২ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, বরাদ্দ যেমনই হোক, যথাযথ বাস্তবায়ন না হলে এর প্রকৃত সুফল পাওয়া যাবে না। শিক্ষাবিদ হোসেন জিল্লুর রহমানের মতে , বরাদ্দ ১০ গুণ বাড়ালেও শিক্ষার মান বাড়বে না। মান না বাড়ার অন্যতম কারণ হিসেবে সুশাসনের অভাবকে মনে করেন তিনি। আর বরাদ্দ বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবারই হোচট খেতে হয় বলে জানালেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। শিক্ষানীতি প্রণয়নের পর ২০১৮ সালের মধ্যে তা বাস্তবায়নের জন্য বাজেটে আলাদা বরাদ্দ থাকার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো বাজেটেই তার প্রতিফলন ঘটেনি। শিক্ষাবিদ কায়কোবাদ জানান সরকার শিক্ষানীতি বাস্তবায়নের জন্য আলাদা বাজেট তৈরী করতে হবে এবং এর পাশাপাশি শিক্ষদের জন্য আলদা বাজেট রাখতে হবে। আগামী বাজেটে, শিক্ষার মান নিশ্চিত করার লক্ষ্যে সুনির্দিষ্ট প্রস্তাবনাসহ বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন শিক্ষাবিদরা। প্রত্যন্ত অঞ্চলের স্কুল কলেজে শিক্ষকের মান বাড়ানো জন্য বিভিন্ন ধরণের প্রশিক্ষণের আয়োজন করা উচিত বলেও জানালেন তারা। এছাড়াও উচ্চশিক্ষা থেকে সুফল পাওয়ার জন্য গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন শিক্ষাবিদরা।
বাজেটের যথাযথ বাস্তবায়ন না হলে শিক্ষাখাতে প্রকৃত সুফল পাওয়া যাবে না
২০১২-১৩ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ আগের চেয়ে বেড়েছে। তবে কমেছে মোট বাজেটের শতাংশ হারের বরাদ্দ। শিক্ষানীতি বাস্তবায়ন, মানসম্পন্ন >>

মেয়াদ শেষে পরবর্তী লক্ষ্যমাত্রা ঠিক করার পরামর্শ

২০১৫ সালে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মেয়াদ শেষ হবার পর সাধারণ মানুষের অধিকারকে গুরুত্ব দিয়ে পরবর্তী লক্ষ্যমাত্রা ঠিক করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

মঙ্গলবার সকালে অর্থনীতি সমিতির অডিটোরিয়ামে বাংলাদেশ উন্নয়ন পরিষদ আয়োজিত, ২০১৫ পরবর্তী উন্নয়ন কাঠামো শীর্ষক পরামর্শ সভায় অর্থনীতিবিদ ড. খলীকুজ্জমান বলেন, বর্তমান এমডিজি ছিল অনুন্নত ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য, যা বাস্তবায়নে উন্নত দেশগুলোর অর্থায়নের কথা থাকলেও তা হয়নি। তবে আগামী পরিকল্পনায় জাতিসংঘ ও রিও প্লাস টুয়েন্টি ঘোষণার সমন্বয় করা হবে বলে তিনি আশা করেন।

২০০০ সালে বিশ্বনেতারা উন্নয়নশীল ও সল্পোন্নত দেশগুলোর একটি সুনির্দিষ্ট উন্নয়ন লক্ষ্যমাত্রা ঠিক করার সিদ্ধান্ত নেয় । এর দুইবছর পরে, জাতিসংঘ ৮টি লক্ষ্য নির্ধারণ করে যা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজি নামে পরিচিত। লক্ষ্যগুলো হলো, ক্ষুধা ও চরম দারিদ্র হার কমানো, সর্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, লিঙ্গবৈষম্য দূর ও নারীর ক্ষমতায়ন, শিশু মৃত্যু হার কমিয়ে আনা, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, এইডস ম্যালেরিয়ার মত রোগ নির্মূল, পরিবেশের ভারসাম্য নিশ্চিত করা, উন্নয়নের লক্ষ্যে বিশ্ব অংশীদারিত্ব গড়ে তোলা। এসব লক্ষ্য অর্জনের মেয়াদ শেষ হচ্ছে ২০১৫ সালে।

পিকেএসএফ'র চেয়ারম্যান ড. খলীকুজ্জামান বলেন, এর অর্থায়নের কথা ছিল উন্নত দেশগুলোর। কিন্তু সেই অর্থ আসেনি।

এমডিজি শুধুমাত্র উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য হলেও পরবর্তীতে উন্নত দেশগুলোও এর আওতায় থাকবে। এ কৌশল নির্ধারণে, জাতিসংঘের কাছে প্রস্তাবনা দেবে সদস্য দেশগুলো। আর বাংলাদেশ সরকারের দেয়া প্রস্তাবনায় বিভিন্ন বিষয় অন্তর্ভূক্ত করতে বাংলাদেশ উন্নয়ন পরিষদ আয়োজন করে পরামর্শ সভার।

সেপ্টেম্বরে জাতিসংঘের আগামী অধিবেশনে সরকারের পক্ষ থেকে খসড়া প্রস্তাব দেয়া হবে বলে জানানো হয় সভায়।
মেয়াদ শেষে পরবর্তী লক্ষ্যমাত্রা ঠিক করার পরামর্শ
২০১৫ সালে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মেয়াদ শেষ হবার পর সাধারণ মানুষের অধিকারকে গুরুত্ব দিয়ে পরবর্তী লক্ষ্যমাত্রা ঠিক করার >>

ভারত-চীনের অর্থনীতি বিনিয়োগবান্ধব : চীনা প্রধানমন্ত্রী

বর্তমানে ভারত আর চীনের অর্থনীতি অনেক বেশি বিনিয়োগবান্ধব বলে মন্তব্য করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। তিনি বলেন, বর্তমানে ব্যবসায়িক অংশীদার হিসেবে চীনের বিনিয়োগকারীদের জন্য ভারতই সঠিক গন্তব্য যেমনটা ভারতের জন্য চীন। তবে বিশেষজ্ঞদের মতে ভারতের কিছু অভ্যন্তরীণ নীতিগত সমস্যা না থাকলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো বেশি শক্তিশালী হওয়া সম্ভব ।

সীমান্ত নিয়ে দু'দেশের মধ্যে উদ্বেগ বাড়লেও সম্প্রতি ভারত সফরে আসলেন চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং। দ্বিপাক্ষিক আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় বাণিজ্যিক সম্প্রীতি বাড়ানোর বিষয়ে। দুই দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বর্তমান বিশ্ব বাজারে চীন আর ভারত একে অপরের জন্য সবচেয়ে বেশি বিনিয়োগবান্ধব বলে মনে করেন চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং। আর এ কারণে ভবিষ্যতেও দুই দেশের বাণিজ্য বাড়াতে ভারতীয় ব্যবসায়ীদের সাথে এক যোগে কাজ করার কথা বলেছেন তিনি।

চীনা প্রধানমন্ত্রী বলেন, 'আমরা দুই দেশই বিশ্বের শক্তিশালী বানিজ্যিক দেশ। বানিজ্যিক সম্পর্ক বাড়ানো এবং বৈদেশিক বিনিয়োগ বাড়ানোসহ রেল ওয়ে অবকাঠামোগত খাতে আমরা একযোগে কাজ করে এসেছি। ভবিষ্যতেও কাজ করার জন্যও আমরা প্রস্তুত আছি।'
চীনা একটি গবেষণা সংস্থার তথ্যমতে, ২০০০ সালে ভারত আর চীনের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৪শ' কোটি ডলার। সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক আরো সুদৃঢ় হওয়ায় ২০১২ সাল নাগাদ এর পরিমান ৬ হাজার ৭শ' কোটি ডলারে এসে পৌঁছেছে। আর ২০১৫ সাল নাগাদ চীন আর ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১ হাজার কোটি ডলার ছাড়াবে এমনটাই প্রত্যাশা বিশেষজ্ঞদের।
ভারত-চীনের অর্থনীতি বিনিয়োগবান্ধব : চীনা প্রধানমন্ত্রী
বর্তমানে ভারত আর চীনের অর্থনীতি অনেক বেশি বিনিয়োগবান্ধব বলে মন্তব্য করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। তিনি বলেন, বর্তমানে ব্যবসায়িক >>
জনপ্রিয় সংবাদ

কমেছে স্বর্ণের দাম

২০১১তে ঊর্ধ্বগতির পর বর্তমানে বিশ্বে স্বর্ণের দাম কমছে। ৬৪ ডলার কমে এখন যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে এক হাজার ৫শ' ডলারেরও কম দামে।
গত ১০ বছর ধরেই বিশ্বে স্বর্ণের দাম বাড়ছে। এর মধ্যে ২০০৭-০৮ সালে বিশ্বমন্দার শুরুর দিকে এর দাম এক হাজার ডলারে পৌঁছে। এরপর ২০১১'র জুলাই ও আগস্ট মাসে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছিলো এক হাজার ৮শ' ডলারে। দাম আরও বাড়ার আশায় বিনিয়োগকারিরা স্বর্ণ কিনতে শুরু করায় এ সময় বাজার অস্থিতিশীল হয়ে উঠে। পরে দাম আর না বাড়ানোর নিদের্শ আসলে বিনিয়োগকারিরা স্বর্ণ বিক্রি করতে থাকে এবং বাজারে দাম কমতে শুরু করে।
এদিকে, স্বর্ণের দাম কমায় যুক্তরাষ্ট্র তার ব্যাংক সুদের হার আবারও বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কমেছে স্বর্ণের দাম

বিজ্ঞাপন বাজারে ভারতীয় চ্যানেলের থাবা

সংখ্যা বেড়ে যাওয়ায় দেশি টিভি চ্যানেলগুলোই যেখানে সঙ্কটে আছে, সেখানে বিজ্ঞাপন বাজারে ভাগ বসাচ্ছে ভারতীয় বাংলা চ্যানেলগুলো। এজন্য দর্শকদের আগ্রহের কথা বলা হলেও এ অবস্থা থেকে উত্তরণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এক্ষেত্রে দেশীয় অনুষ্ঠানের মান বাড়ানোর পাশাপাশি একটি সমন্বিত বিজ্ঞাপন নীতিমালা প্রণয়নের ওপর জোর দিচ্ছেন তারা। এহসান জুয়েলের রিপোর্ট।
বাংলাদেশের বিজ্ঞাপন বাজার দখলে নিচ্ছে ভিনদেশী টেলিভিশন চ্যানেল। পশ্চিমবঙ্গের জনপ্রিয় অনুষ্ঠানগুলোর টাইটেল স্পন্সর হচ্ছে এদেশীয় কোম্পানি । একই সঙ্গে বহুজাতিক কোম্পানিগুলোও ভারতীয় চ্যানেলের মাধ্যমে নিজেদের প্রচারণা চালাচ্ছে এ দেশীয় ভোক্তাদের কাছে।
বাংলাদেশের বাজারে দেশীয় বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠানগুলোর এই বিদেশী চ্যানেল নির্ভরতার ফলাফল নিয়ে সংশ্লিষ্টদের মতভিন্নতা রয়েছে। তাদের মতে অনুষ্ঠানের মান বাড়িয়েই উত্তরণের পথ খুঁজতে হবে। তবে সবাই জোর দিচ্ছেন পশ্চিম বাংলাতেও বাংলাদেশের চ্যানেল দেখানোর ব্যবস্থা করার।
বিজ্ঞাপণী সংস্থার কর্ণধার রামেন্দু মজুমদার বলেন, 'এখানকার পণ্যের জন্য আমরা ভারতীয় টিভি চ্যানেলে বিজ্ঞাপণ দিয়ে আগাতে পারব না।'
গণমাধ্যম বিশ্লেষক মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, 'মুক্ত বাজার অর্থনীতিতে আমরা কাউকেই বাধা দিতে পারব না।'
একদিকে বিদেশি চ্যানেলের আগ্রাসন, অন্যদিকে দেশে পাল্লা দিয়ে বাড়ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল। বিজ্ঞাপনের বাজারের আকার বাড়ছে না প্রত্যাশা মতো। এই অবস্থায় আশঙ্কা করা হচ্ছে, অদূর ভবিষতে দেশীয় বিজ্ঞাপন বাজারে অস্থিরতার। তবে সমন্নিত একটি নীতিমালা গ্রহণের মধ্য দিয়ে বিজ্ঞাপনের বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন এই দুই বিশেষজ্ঞ।
রামেন্দু মজুমদার বলেন, সরকারি নীতিমালা থাকলে এই আগ্রাসন বন্ধ করা সম্ভব।
মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, 'সরকার নির্ধারণ করে দিক সেটি আমি চাই না, টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন মিলে ঠিক করুক এই নীতিমালা।'
বিজ্ঞাপন বাজারে ভারতীয় চ্যানেলের থাবা

মালয়েশিয়ায় বাংলাদেশী জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বাধা দূর হচ্ছে

প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর অবশেষে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সকল বাধা দূর হচ্ছে। মালয়েশিয়ায় দুই দেশের সরকারের মধ্যে সরকারী পর্যায়ে জনশক্তি রপ্তানি বিষয়ে চূড়ান্ত সমঝোতা স্মারক সই হবে আজ বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এর ফলে আগামী জানুয়ারি থেকেই মাত্র চল্লিশ হাজার টাকায় শ্রমিক নেয়া শুরু হবে।
সরকারী হিসেব মতে, ১৯৭৮ সালের পর থেকে মালয়েশিয়ায় বাংলাদেশী অভিবাসীর সংখ্যা প্রায় সাড়ে সাত লাখ। অসাধু রিক্রুটিং এজেন্সির হয়রানি ও প্রতারণাসহ অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার কারনে প্রায় পাঁচ বছর ধরে বাংলাদেশী শ্রমিক নেয়া বন্ধ রাখে সেদেশের সরকার।
সম্প্রতি মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী বাংলাদেশ সফরকালে কেবলমাত্র সরকারী পর্যায়ে লোক পাঠানোর শর্তে এদেশ থেকে আবারও কর্মী নেয়ার আশ্বাস দেন। এরই অংশ হিসেবে সোমবার উভয় দেশের মধ্যে জনশক্তি রপ্তানি সংক্রান্ত তিনটি চুক্তি হওয়ার কথা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনশক্তি রপ্তানির যে চুক্তি সেটি সই করবো আমি এবং ওদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ। এন্টি ট্রাফিকিং আইন এবং সিকিউরিটি বিষয়ে সহযোগিতা দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সই করবে। কারণ এই দুইটা বিষয়ই জনশক্তি রপ্তানির সাথে ওতোপ্রোতভাবে জড়িত। পাচার ও অপরাধ দমন বিষয়ক সমঝোতা স্মারকের ফলে জনশক্তি রপ্তানিতে উভয় দেশের সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ ও বাস্তবায়ন প্রক্রিয়া আরও তরান্বিত হবে বলে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
তিনি বলেন, মানব সম্পদ রপ্তানির ক্ষেত্রে যে পদক্ষেপগুলোর ক্ষেত্রে মালয়েশিয়া সরকার ও বাংলাদেশ সরকার ঐক্যমতে পৌঁছবেন সেই পদক্ষেপ গুলো যাতে বাস্তবায়িত হতে পাবে সেজন্য এই সমঝোতা স্মারক সই করতে যাচ্ছি। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি নতুন করে শুরু হওয়ার ফলে এদেশের সার্বিক অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে, এমনটাই মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর।
মালয়েশিয়ায় বাংলাদেশী জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বাধা দূর হচ্ছে

মালয়েশিয়াগামী কর্মীদের সহজ শর্তে ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক

সরকারি পর্যায়ে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আর্থিক সহায়তা দেবে সরকার। মালয়েশিয়াগামী কর্মীদেরকে সহজ শর্তে ঋণ দেয়ার জন্য এখন প্রস্তুত প্রবাসী কল্যাণ ব্যাংক। আগ্রহী কর্মীরা চাইলে ব্যাংক থেকে পুরো খরচই যোগান দেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরুর ক্ষেত্রে দুর্নীতি-অনিয়ম দূর করার পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয় মালয়েশিয়া সরকার। এর প্রেক্ষিতে, কেবলমাত্র সরকারি পর্যায়ে জনশক্তি রপ্তানির সিদ্ধান্ত নেয়া হয়।
আর এরপর থেকেই কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মালয়েশিয়া যেতে আগ্রহীরা খরচ যোগাতে এরই মধ্যে ভীড় করছেন প্রবাসী কল্যাণ ব্যাংকে।
মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে সকল প্রকার লেনদেনের পাশাপাশি কর্মীদের সহজ শর্তে ঋণ দেয়ার বিষয়টি প্রবাসী কল্যাণ ব্যাংক নিশ্চিত করবে, এমনটাই জানান, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কে এস এম কায়েস সামি।তিনি বলেন, 'সুদের হার নয় শতাংশ, আগে ১২০-১৫০ সুদে বিদেশ গিয়েছে এবং সে জন্য তাদের জমিজমাও বিক্রি করতে হয়েছে।'
কর্মীদের চাহিদা অনুসারে ব্যাংক থেকে মালয়েশিয়া যাওয়ার পুরো খরচ যোগান দেয়ার কথা বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
এদিকে চুক্তি অনুসারে অনেক ক্ষেত্রে চাকুরি প্রদানকারী সংস্থাই মালয়েশিয়াগামী কর্মীদের যাতায়াত খরচ বহন করবে বলেও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী।
মালয়েশিয়াগামী কর্মীদের সহজ শর্তে ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক

তাজরীন ফ্যাশনস-এর ৩ কর্মকর্তা গ্রেপ্তার: ৫ দিনের রিমান্ড মঞ্জুর

আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির তিন কর্মকর্তাকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।
গ্রেপ্তার হওয়া তিন জন হলেন তাজরীন ফ্যাশনস-এর প্রশাসনিক কর্মকর্তা দুলাল উদ্দিন (৩৭), ভান্ডারের (স্টোর ইন-চার্জ) দায়িত্বে থাকা কর্মকর্তা হামিদুল ইসলাম লাভলু (৩১) ও নিরাপত্তাবিষয়ক (সিকিউরিটি ইন-চার্জ) সুপারভাইজার মোহাম্মদ আল আমিন (২৭)।
ঢাকার জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে দুলালকে রাজধানীর রামপুরার বনশ্রী থেকে, হামিদুলকে উত্তর বাড্ডার হোসেন মার্কেট থেকে ও আল আমিনকে নিশ্চিন্তপুর থেকে আটক করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় গত রোববার আশুলিয়া থানায় পুলিশের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের ব্যাপারে দুর্ঘটনায় আহত ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যে এই তিনজনের নাম পাওয়া যায়। এর ভিত্তিতেই দুলাল, হামিদুল ও আল আমিনকে গ্রেপ্তার করা হয়। তবে এই তিনজনের বিরুদ্ধে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তিনি এ সময় আরও বলেন, এই অগ্নিকাণ্ড নাশকতামূলক, পরিকল্পিত বা ষড়যন্ত্র কি না, গ্রেপ্তার তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এ ব্যাপারে জানা যাবে। তাঁদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তাজরীন ফ্যাশনস-এর ৩ কর্মকর্তা গ্রেপ্তার: ৫ দিনের রিমান্ড মঞ্জুর

আশুলিয়ায় গুদামে আগুন : ৫ শ্রমিক আহত

আশুলিয়ার নরসিংহপুরে তৈরি পোশাক কারখানার গুদামে আগুন লাগার ঘটনায় ৫ শ্রমিক আহত হয়েছেন।

বুধবার সকালে একটি গার্মেন্টেসের আন্ডারগ্রাউন্ডে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত ডিইপিজেটের দমকল বাহিনীর দুটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিরাপত্তা রক্ষায় কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ।
আশুলিয়ায় গুদামে আগুন : ৫ শ্রমিক আহত
আশুলিয়ার নরসিংহপুরে তৈরি পোশাক কারখানার গুদামে আগুন লাগার ঘটনায় ৫ শ্রমিক আহত হয়েছেন।

বুধবার সকালে একটি গার্মেন্টেসের আন্ডারগ্রাউন্ডে আগুনের সূত্রপাত হয়। >>

জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি সাড়ে তিন শতাংশ

চলতি বছরের প্রথম প্রান্তিকে জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ৩ শতাংশ। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বিশেষজ্ঞরা বলছেন,রপ্তানি এবং ভোক্তা মূল্যসূচক বাড়াই এর কারণ। মূল্যস্ফীতি বাড়াতে এবং ডলারের বিপরীতে ইয়েনের মান কমাতে জাপান সরকার সংশোধিত মুদ্রানীতি প্রনয়ণ, বাজেট ঘাটতি ও ঋণের উপর সুদের হার কমানো এবং ব্যক্তিগত বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ নেয়। এছাড়াও আগামী ১৫ মাসে বিভিন্ন খাতে ১ দশমিক এক চার ট্রিলিয়ন ব্যয় বাড়ানোরও সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। এরপরই স্থিতিশীলতা আসতে শুরু করে জাপানের অর্থনীতিতে।
জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি সাড়ে তিন শতাংশ
চলতি বছরের প্রথম প্রান্তিকে জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ৩ শতাংশ। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বিশেষজ্ঞরা >>

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কোন্নয়নে কাজ করছে বাংলাদেশ

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় করতে বাংলাদেশ কাজ করছে বলে জানালেন, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বিএমসিসিআই এর প্রেসিডেন্ট সৈয়দ নুরুল ইসলাম।

মঙ্গলবার বিকেলে হোটলে সোনারগাঁয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, রবি আজিয়াটা লিমিটেড আয়োজিত তিনদিনের এই শোকেস মালয়েশিয়া-২০১৩ তে স্থানীয় ব্যবসায়ীরা মালয়েশিয়ার পণ্য দেখা ও সরাসরি উৎপাদনকারী ও রপ্তানিকারকদের সঙ্গে আলোচনার সুযোগ পাবেন। মেলায় মালয়েশিয়ার ৪৭টি স্টল থাকবে বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন বিন্তি ওথম্যানও উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কোন্নয়নে কাজ করছে বাংলাদেশ
মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় করতে বাংলাদেশ কাজ করছে বলে জানালেন, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বিএমসিসিআই এর প্রেসিডেন্ট >>

সাধারণ মানুষের অধিকারকে গুরুত্ব দিয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণের পরামর্শ

২০১৫ সালে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মেয়াদ শেষ হবার পর সাধারণ মানুষের অধিকারকে গুরুত্ব দিয়ে পরবর্তী লক্ষ্যমাত্রা ঠিক করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।
মঙ্গলবার সকালে অর্থনীতি সমিতির অডিটোরিয়ামে বাংলাদেশ উন্নয়ন পরিষদ আয়োজিত ২০১৫ পরবর্তী উন্নয়ন কাঠামো শীর্ষক পরামর্শ সভায় এসব পরামর্শ দেন।
পিকেএসএফ চেয়ারম্যান ড. খলীকুজ্জমান বলেন, বর্তমান এমডিজি ছিল অনুন্নত ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য, যা বাস্তবায়নে উন্নত দেশগুলোর অর্থায়নের কথা থাকলেও তা হয়নি। তবে ২০১৫ সালের পর, জাতিসংঘ যে নীতি নেয়া হবে, তা বিশ্বের সব দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি সুনির্দিষ্ট কৌশল নির্ধারণ করবে। তিনি চলমান প্রক্রিয়ার সমন্বয়ের কথাও উল্লেখ করেছেন ।
সাধারণ মানুষের অধিকারকে গুরুত্ব দিয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণের পরামর্শ
২০১৫ সালে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মেয়াদ শেষ হবার পর সাধারণ মানুষের অধিকারকে গুরুত্ব দিয়ে পরবর্তী লক্ষ্যমাত্রা ঠিক করার পরামর্শ দিয়েছেন >>

তাইওয়ানে ফিলিপিনো শ্রমিকদের জন্য কঠোর নিয়ম

তাইওয়ানে ফিলিপিনো শ্রমিকদের কাজ করার উপর কঠোর নিয়ম আরোপ করেছে দেশটির সরকার।

নতুন নিয়ম অনুযায়ী, তাইওয়ানে কর্মরত বিদেশি শ্রমিকদের এখন থেকে ৩ বছরের পরিবর্তে কয়েক মাস পর পর ভিসা নবায়ন করতে হবে। তাই বাধ্য হয়েই এখন কর্মসংস্থানের জন্য নতুন দেশ খুঁজতে হচ্ছে ফিলিপিনোদের।

বর্তমানে তাইওয়ানে ফিলিপাইনের প্রায় ৮৫ হাজার ১শ' ৮৫ জন শ্রমিক কাজ করছে। আর তাইওয়ানে কর্মরত বিদেশী শ্রমিকের প্রায় ১৯ শতাংশই ফিলিপাইনের নাগরিক। তাইওয়ান সরকারের এই সিদ্ধান্তের কারণে তাই দু'দেশকেই সমস্যার মুখে পড়তে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তাইওয়ানে ফিলিপিনো শ্রমিকদের জন্য কঠোর নিয়ম
তাইওয়ানে ফিলিপিনো শ্রমিকদের কাজ করার উপর কঠোর নিয়ম আরোপ করেছে দেশটির সরকার।

নতুন নিয়ম অনুযায়ী, তাইওয়ানে কর্মরত বিদেশি শ্রমিকদের এখন থেকে >>

স্বর্ণের দাম হ্রাস বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক

গত দুই মাস ধরে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমা অব্যাহত থাকাকে বিশ্ব অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে ইউরোজোনের আর্থিক মন্দা এবং এ অঞ্চলের ব্যাংকগুলোর দেউলিয়া হওয়ার ঝুঁকি অনেকটাই কমে এসেছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতে শুরু করায় এখন স্বর্ণে বিনিয়োগ বাড়ছে। আর এ স্বর্ণ কেনার তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় ও চীনারা।

সম্প্রতি বিশ্ব বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে দাঁড়িয়ছে ১২শ' ডলারে।
স্বর্ণের দাম হ্রাস বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক
গত দুই মাস ধরে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমা অব্যাহত থাকাকে বিশ্ব অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে >>

কারিগরি শিক্ষায় ঝুঁকছে শিক্ষিত চীনা তরুনরা

চীনের চাকরির বাজার দখল করছে কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণরা। চাকরি পাওয়া সহজ হয় বলে চীনা তরুণরাও তাই বিশ্ববিদ্যালয়ের চেয়ে কারিগরি শিক্ষার দিকেই ঝুঁকছেন।

প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে এখন কর্মক্ষেত্রে দক্ষতা বা অভিজ্ঞতাকেই বিবেচনা করা হয়। তাই অন্যান্য দেশের মতো চীনেও কর্মী নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করা শিক্ষার্থীদের তুলনায় কারিগরি শিক্ষায় শিক্ষিতদেরই বেশি গুরুত্ব দেয়া হয়। তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় বলে দেশটির তরুণ প্রজন্মের মধ্যেও তাই হাতে কলমে কাজ শেখার প্রতিই বেশি আগ্রহ।

চীনের লানজিয়াং ভোকেশনাল স্কুলের শিক্ষার্থী বলেন, আমার স্নাতক শেষ হবে ২০১৪ সালে; কিন্তু এখনই আমি চাকরি পেয়ে গেছি।

তবে কর্মক্ষেত্রে তাত্ত্বিক জ্ঞানের চেয়ে অভিজ্ঞতাকে যতই গুরুত্ব দেয়া হোক না কেন অভিভাবকদের পরামর্শে বাধ্য হয়েই অনেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হচ্ছে।

মানবসম্পদ বিশেষজ্ঞ জেমস ডার্লিংটন বলেন, 'কারিগরি শিক্ষায় শিক্ষিতরা চাকরির ক্ষেত্রে যতই এগিয়ে থাকুক না কেন, আমরা আমাদের সন্তানদের প্রকৌশলী বানাতে চাই। কারিগরি শিক্ষার ব্যাপারে উৎসাহীত করতে সরকারকেই এগিয়ে আসতে হবে।'

বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যসূচিতে যদি কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে এ সমস্যার কিছুটা হলেও সমাধান সম্ভব।
কারিগরি শিক্ষায় ঝুঁকছে শিক্ষিত চীনা তরুনরা
চীনের চাকরির বাজার দখল করছে কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণরা। চাকরি পাওয়া সহজ হয় বলে চীনা তরুণরাও তাই বিশ্ববিদ্যালয়ের চেয়ে কারিগরি শিক্ষার >>

টিপিপি বাস্তবায়নে অর্থমন্ত্রীদের আলোচনা শুরু

চলতি বছরর মধ্যেই প্রশান্ত মহাসাগরীয় অংশীদারি চুক্তি-টিপিপি বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের আলোচনা শুরু হয়েছে। অক্টোবর নাগাদ চুক্তির বিষয়ে সব ধরনের আলোচনা শেষ হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি পেরুতে টিপিপি ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন।

এসময় নেতারা বলেন, উন্মুক্ত বাণিজ্য চুক্তিটি নতুন অনেক কর্মসংস্থানের সৃষ্টি করার পাশাপাশি পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। বর্তমানে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ব্রুনাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, চিলি, পেরু এবং মেক্সিকো এ চুক্তির আওতাধীন রয়েছে। চলতি বছরের জুলাইতে জাপান এ চুক্তির আওতায় আসার কথা রয়েছে।

সোমবারে শুরু হওয়া এই বৈঠক শেষ হবে আগামী শুক্রবার।
টিপিপি বাস্তবায়নে অর্থমন্ত্রীদের আলোচনা শুরু
চলতি বছরর মধ্যেই প্রশান্ত মহাসাগরীয় অংশীদারি চুক্তি-টিপিপি বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের আলোচনা শুরু হয়েছে। অক্টোবর নাগাদ চুক্তির বিষয়ে সব ধরনের >>

'বাংলাদেশের মেট্রোলজি ল্যাবরেটরি আন্তর্জাতিক স্বীকৃতি পাবে'

খুব শিগগিরই বিএসিআই'র ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ল্যাবে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এসময় তিনি আরো বলেন, এই ল্যাবের সনদ নিয়ে দেশের শিল্পউদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির সুযোগ পাবে। সোমবার বিকেলে বিএসটিআই'র সম্মেলন কক্ষে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, মহাজোট সরকারের রাজনৈতিক অঙ্গীকার টেকসইও জ্ঞানভিত্তিক শিল্পোন্নয়ন বাস্তবায়ন করতে দেশে আর্ন্তজাতিক মানের গুণগত অবকাঠামো প্রয়োজন। এছাড়া, নকল, ভেজাল ও নিম্নমানের পণ্য বাজার সংকুচিত করার জন্য শিল্প উদ্যোক্তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করা উচিত বলে মনে করেন তিনি।
'বাংলাদেশের মেট্রোলজি ল্যাবরেটরি আন্তর্জাতিক স্বীকৃতি পাবে'
খুব শিগগিরই বিএসিআই'র ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ল্যাবে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এসময় তিনি আরো >>

'তামাকপণ্য উৎপাদনকারিদের দাবি বাস্তবসম্মত নয়'

কর হার বাড়ালে সার্বিকভাবে রাজস্ব আয় কমবে, তামাকপণ্য উৎপাদনকারিদের এ দাবি বাস্তবসম্মত নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে বিড়ি, সিগারেটসহ তামাক পণ্যে যৌক্তিক হারে কর বৃদ্ধি করা হলে প্রায় তিনহাজার কোটি টাকা বাড়তে পারে রাজস্ব আয়।

সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলা হয়।

সভায় জানানো হয়, দেশি-বিদেশি বিভিন্ন গবেষণা সংস্থার তথ্যমতে, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ তামাকপণ্য উৎপাদনকারি দেশ। রংপুর, কুষ্টিয়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পার্বত্য চট্টগ্রাম এলাকায় মূলত তামাক শিল্পের বিকাশ ঘটেছে।

আলোচকরা সবচেয়ে ভয়াবহ চিত্র হিসেবে তুল ধরেন, তামাক থেকে বিড়ি তৈরিতে চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে, সরাসরি কাজ করছে শিশু শ্রমিকরা। তামাকের আগ্রাসন রুঁখতে ব্র্যান্ড বিবেচনায় চার শ্রেণীর শুল্ক কাঠামোর পরিবর্তে এক শ্রেণীতে করার পরামর্শ দেন তারা।
'তামাকপণ্য উৎপাদনকারিদের দাবি বাস্তবসম্মত নয়'
কর হার বাড়ালে সার্বিকভাবে রাজস্ব আয় কমবে, তামাকপণ্য উৎপাদনকারিদের এ দাবি বাস্তবসম্মত নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে বিড়ি, সিগারেটসহ >>

পাটকলের আধুনিকায়নে ১৫শ' কোটি টাকা বরাদ্দ আবেদন

সরকারি পাটকলগুলো যন্ত্রপাতি আধুনিকায়নের জন্য আগামী অর্থবছরের বাজেটে প্রায় ১৫শ' কোটি টাকা বরাদ্দ চেয়েছে পাটকল কর্পোরেশন। তবে শুধুমাত্র যন্ত্রপাতির জন্য থোক বরাদ্দ না দিয়ে দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়নে বাজেটে সমন্বিত দিকনির্দেশনা আশা করছেন পাট খাতের গবেষকরা। আরিফুর রহমানের রিপোর্ট।

সিরাজগঞ্জের জাতীয় পাটকলে ব্যবহৃত এ যন্ত্রপাতিগুলোর সবই ৬০'র দশকের। একই অবস্থা দেশের বাকি ১৭টি চালু সরকারি পাটকলের। মান্ধাতা আমলের যন্ত্র ব্যবহারের কারণে উৎপাদন বাড়ছে না। তবে এবার অর্ধশত বছরের পুরনো এসব যন্ত্রপাতি আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকারি পাটকলের অভিভাবক সংস্থা -বিজেএমসি। চেয়েছে বাজেট সহায়তা।

বিজেএমসি'র চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) হুমায়ুন খালেদ বলেন, 'আমরা সরকারের কাছে প্রায় ১ হাজার ৮৪ কোটি টাকার বাজেট দিয়েছি। এর মাধ্যমে আমাদের পুরানো যেসব যন্ত্র আছে তা পরিবর্তন করা সম্ভব হবে।'

পাটশিল্প গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, 'যদি শুধু যন্ত্র পরিবর্তন করা হয় আর পাটের মান একই থাকে তাহলে সম্পূর্ণ উন্নয়ন সম্ভব নয়। তাই একটি সমন্নিত প্রচেষ্টায় পাট শিল্প এগিয়ে যেতে পারে।

সরকারি পাটকলগুলোর ক্রয়ক্ষমতা বাড়াতে আরও ৪শ' কোটি টাকা অর্থবরাদ্দ চায় বিজেএমসি। তবে গবেষকরা বলছেন, সরকারি পাটকলগুলো বাজেটে বাড়তি সুবিধা পেলে বেসরকারি পাটকল অসম প্রতিযোগীতায় পড়বে।

হুমায়ুন খালেদ বলেন, 'আমরা যাতে আরো বেশি পাট কিনতে পারি তাই সরকারের কাছে ৪শ' কোটি টাকার একটি বাজেট দিয়েছি।'

খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, 'একটি থোক বরাদ্দের পরিবর্তে যদি স্বল্প সুদে ঋণ দেয়া যায় তাহলে, সরকারি ও বেসরকারি খাতের মিল সমাবস্থানে আসতে পারে।'

পাটখাতকে কৃষিজাত শিল্প হিসেবে বিবেচনা করে, অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে এ খাতের উদ্যোক্তাদের ৭ শতাংশ সুদে ঋণ দেয়ার ঘোষণা থাকবে বলে আশা করা হচ্ছে।
পাটকলের আধুনিকায়নে ১৫শ' কোটি টাকা বরাদ্দ আবেদন
সরকারি পাটকলগুলো যন্ত্রপাতি আধুনিকায়নের জন্য আগামী অর্থবছরের বাজেটে প্রায় ১৫শ' কোটি টাকা বরাদ্দ চেয়েছে পাটকল কর্পোরেশন। তবে শুধুমাত্র যন্ত্রপাতির জন্য থোক >>

দুবাইয়ে শ্রমিক ধর্মঘট অব্যাহত

ন্যায্য মজুরির দাবিতে দুবাইয়ে দ্বিতীয় দিনের মত ধর্মঘট অব্যাহত রেখেছে দুবাইয়ের কয়েক হাজার নির্মাণ শ্রমিক। বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফায় একটি প্রকল্পে কর্মরত শ্রমিকরা রোববারও কাজে যোগ দেয়নি বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শ্রম মন্ত্রণালয়।

এদিকে ন্যায্য মজুরি নিশ্চিত না করা পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শ্রমিকরা।

তবে কর্তৃপক্ষের দাবি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে নেয়া এসব শ্রমিকদের চুক্তি অনুযায়ী মজুরি দেয়া হচ্ছে। উপসাগরীয় অঞ্চলের এ দেশটিতে শ্রমিক ইউনিয়ন নিষিদ্ধ থাকায় অধিকার আদায়ের দাবিতে শ্রমিকদের এমন প্রতিবাদ কর্মসূচী দেখা যায়না। শনিবার থেকে কর্মবিরতি পালন করছে তারা।

দুবাইয়ে শ্রমিক ধর্মঘট অব্যাহত

ন্যায্য মজুরির দাবিতে দুবাইয়ে দ্বিতীয় দিনের মত ধর্মঘট অব্যাহত রেখেছে দুবাইয়ের কয়েক হাজার নির্মাণ শ্রমিক। বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফায় একটি >>

মার্কিন নিষেধাজ্ঞায় হতাশ মিয়ানমারের রপ্তানিকারকরা

মিয়ানমারের পণ্য রফতানির উপর মার্কিন নিষেধাজ্ঞা আরো এক বছর বেড়ে যাওয়ায় হতাশ দেশটির রপ্তানিকারকরা। তারা বলছেন, তৃতীয় কোন দেশের সহায়তায় পণ্য রপ্তানি করলে তাদের প্রচুর অর্থ খরচ করতে হয়। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ব্যবসা। ২০১১ সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মিয়ানমার সফরের পর খানিকট স্বস্তি ফিরে এসেছিলো মিয়ানমারের উদ্যোক্তাদের মধ্যে। আশা ছিলো এর মধ্য দিয়ে উন্নয়ন হবে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক। তবে সম্পর্ক স্থিতিশীল করার পরিবর্তে নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক বছর বাড়ানোয় এখন রফতানির জন্য তৃতীয় কোন দেশের উপর ভরসা করতে হচ্ছে দেশটির রপ্তানিকারকদের। পণ্য রপ্তানির ক্ষেত্রে এখন অন্য কোন দেশে ব্যবসা প্রতিষ্ঠানের শাখা খুলতে হচ্ছে তাদের।

মিয়ানমার চীনা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট লাই সংশেং জানান, আমরা যা মুনাফা করি তা সবটুকুই মধ্যসত্ত্বভোগী কোনো দেশকে দিয়ে দিতে হয়। নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে সরাসরি পণ্য সরবরাহ করতে না পারায় বাধ্য হয়ে বিদেশী কোম্পানিগুলোর কাছে স্বল্প মুনাফায় পণ্য সরবরাহ করতে হয় মিয়ানমারের ব্যবসায়ীদের।

চীনা চেম্বার অফ কমার্সের সহকারি প্রেসিডেন্ট হাং কিনজিয়ান জানান ,যখন নিষেধাজ্ঞা আরো কঠোর ছিল তখন জাপানী কিছু কোম্পানীর সহায়তায় আমরা যুক্তরাষ্ট্রে কিছু পণ্য রপ্তানী করেছি। তারা আমাদের পণ্য রপ্তানীর আগে ইউরোপে পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিত।

 রপ্তানি করা সম্ভব না হওয়ায় বর্তমানে মিয়ানমারের পাথর ও কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র থেকে বঞ্চিত হচ্ছেন মার্কিন ক্রেতারা। তবে দুই দেশের বাণিজ্যের স্বার্থে যুক্তরাষ্ট্র শিগগিরই এ নিষেধাজ্ঞা শিথিল করবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
মার্কিন নিষেধাজ্ঞায় হতাশ মিয়ানমারের রপ্তানিকারকরা
মিয়ানমারের পণ্য রফতানির উপর মার্কিন নিষেধাজ্ঞা আরো এক বছর বেড়ে যাওয়ায় হতাশ দেশটির রপ্তানিকারকরা। তারা বলছেন, তৃতীয় কোন দেশের সহায়তায় পণ্য >>

দুবাইয়ে জ্বালানি বহির্ভূত খাতে প্রবৃদ্ধি বেড়েছে

বছরের প্রথম প্রান্তিকেই দুবাইয়ের জ্বালানি বহির্ভূত খাতে গত বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৬ শতাংশ হারে। দেশটি আবাসন খাতের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হারের কারণেই মূলত মোট আর্থিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।
সম্প্রতি এই প্রথম বারের মতো দুবাইয়ে আয়োজিত বিশ্ব শুল্ক সংস্থা, ডব্লিউসিও'র বাৎসরিক সভায় দেশটির শুল্ক বিভাগের মহাপরিচালক এইচ ই আহমেদ বুট্টি এ কথা জানান। এসময় দেশটির উপ প্রধানমন্ত্রী সভায় আসা অন্যান্য ব্যবসায়িক সংগঠনকে দুবাইয়ের শিল্পখাতে বিনিয়োগের আহ্বান জানান। বিশেষত তথ্য প্রযুক্তি খাতের কথা উল্লেখ করে তিনি বলেন এই খাতে বিনিয়োগকারীদের জন্য দুবাইয়ে সীমান্ত সবসময়ই উন্মুক্ত।
তিন দিনব্যাপী আয়োজিত সভায় কমপক্ষে ১শ'টি দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
দুবাইয়ে জ্বালানি বহির্ভূত খাতে প্রবৃদ্ধি বেড়েছে
বছরের প্রথম প্রান্তিকেই দুবাইয়ের জ্বালানি বহির্ভূত খাতে গত বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৬ শতাংশ হারে। দেশটি আবাসন খাতের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হারের >>

স্পেনে সামগ্রিক বাণিজ্য বেড়েছে

আমদানি কিছুটা কমলেও সামগ্রিক বাণিজ্য বেড়েছে স্পেনে। গত মার্চে দেশটির আমদানি-রপ্তানি বাণিজ্যে উদ্বৃত্ত হয়েছে ৬ হাজার ৩শ' ৪৯ লাখ ইউরো।
গত ৪০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো ইউরোজোনের চতুর্থ বৃহত্তম অর্থনীতির এই দেশটির বাণিজ্যে এত বড় অঙ্কের অর্থ উদ্বৃত্ত হয়েছে।
স্পেনের অর্থমন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বাইরে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে তাদের। ফলে মার্চে রপ্তানি খাতে তাদের আয় হয়েছে দুইশ' দুই কোটি ইউরো।
স্পেনে সামগ্রিক বাণিজ্য বেড়েছে
আমদানি কিছুটা কমলেও সামগ্রিক বাণিজ্য বেড়েছে স্পেনে। গত মার্চে দেশটির আমদানি-রপ্তানি বাণিজ্যে উদ্বৃত্ত হয়েছে ৬ হাজার ৩শ' ৪৯ লাখ ইউরো।
>>

কর্পোরেট ট্যাক্সসহ বিভিন্ন কর কমানোর প্রস্তাব

পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্পোরেট ট্যাক্সসহ বিভিন্ন ক্ষেত্রে কর কমানোর প্রস্তাব করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। রোববার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে, ডিএসই কর্তৃপক্ষ এসব প্রস্তাব করে। এর পরিপ্রক্ষিতে, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন।
এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষে, পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে কর্পোটে ট্যাক্স দশ শতাংশ থেকে কয়েকটি স্ল্যাবে কমিয়ে আনার দাবিও জানানো হয়। সেইসঙ্গে আগামী পাঁচ বছর পর্যন্ত ডিএসইকে কর অবকাশ দেয়া, ব্যক্তি পর্যায়ে কমপক্ষে এক লাখ টাকা বিনিয়োগের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ কর মওকুফের সুপারিশ করেন ডিএসই নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানান, গত কয়েক বছরে পুঁজিবাজার থেকে প্রাপ্ত রাজস্ব আয়ের পরিমাণ আটশ কোটি থেকে কমে প্রায় আড়াইশ কোটিতে নেমে এসেছে।
কর্পোরেট ট্যাক্সসহ বিভিন্ন কর কমানোর প্রস্তাব
পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্পোরেট ট্যাক্সসহ বিভিন্ন ক্ষেত্রে কর কমানোর প্রস্তাব করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। রোববার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের >>

নিতাগঞ্জে বন্ধ রয়েছে পণ্য লোড-আনলোড ও পরিবহন

মজুরি বাড়ানো নিয়ে মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের পাইকারি ব্যবসা কেন্দ্র নিতাইগঞ্জে বিভিন্ন পণ্যের লোড-আনলোড ও পরিবহন বন্ধ রয়েছে।
জীবনযাত্রার ব্যয় বাড়ায় ১৫ দিনের মধ্যে মজুরি একশ ভাগ বাড়ানোর দাবি জানায় শ্রমিকরা। কিন্তু মালিকরা এই দাবিকে অযৌক্তিক মনে করায় সৃষ্টি হয় বিরোধ। ফলে বন্ধ রয়েছে এখানকার বেশিরভাগ মিল ও ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম।
নিতাইগঞ্জ থেকে দেশের ত্রিশ ভাগ আটা, ময়দা, ভুষি, সুজি, ডালসহ বিভিন্ন পণ্য সরবরাহ করা হয়। এখানে প্রায় ১৭ হাজার শ্রমিক কাজ করেন।
নিতাগঞ্জে বন্ধ রয়েছে পণ্য লোড-আনলোড ও পরিবহন
মজুরি বাড়ানো নিয়ে মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের পাইকারি ব্যবসা কেন্দ্র নিতাইগঞ্জে বিভিন্ন পণ্যের লোড-আনলোড ও পরিবহন বন্ধ রয়েছে।
>>

রিকন্ডিশন্ড গাড়িতে শুল্ক বেশি থাকায় ব্যবসায় মন্দা

গত কয়েক বাজেটে বৈষম্যমূলকভাবে নতুন গাড়ির তুলনায় রিকন্ডিশন্ড গাড়িতে বেশি হারে শুল্ক আরোপের কারণে প্রতিযোগিতায় টিকতে পারছেন না বলে অভিযোগ করছেন পুরানো গাড়ির ব্যবসায়ীরা । তাই রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন- বারভিডা, এবারের বাজেটে পুরানো গাড়ির প্রকৃত ক্রয়মূল্যের ওপর শুল্কায়নের দাবি জানিয়েছে। 

বাংলাদেশে গত তিন দশকে আমদানি, মেরামত, বিক্রয় মিলিয়ে যোগাযোগ খাতের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে পুরানো গাড়ির ব্যবসা। লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি মধ্যবিত্ত ক্রেতাদের একটা নিজের গাড়ির স্বপ্ন পূরণে এ-খাত রেখে যাচ্ছে অগ্রণী ভূমিকা। কিন্তু ব্যবসায়ীদের মতে গত কয়েক বছরে এ-চিত্রের পরিবর্তন হয়েছে অনেকখানি। তাদের মতে, অতিরিক্ত সিসি স্ল্যাব তৈরি করে অযৌক্তিক শুল্কায়নের ফলে বর্তমানে রিকন্ডিশন্ড গাড়ির ব্যবসায় মন্দা চলছে।

অটোকন গ্রুপের সিইও আব্দুল হামিদ শরিফ বলেন, 'এমনভাবে সিসি স্ল্যাব করা হয়েছে যাতে একটি নির্দিষ্ট ব্র্যান্ডের নতুন গাড়ি বাজারজাত করা যায়, এবং ওই একই মানের রিকন্ডিশন্ড গাড়ি যাতে বাজারে না আসতে পারে। যুক্তিসঙ্গত করে আইনটি আবার প্রণয়ন করা হোক।'
বাংলাদেশে রিকন্ডিশন্ড গাড়ির আমদানি ও সরবরাহকারীদের সংগঠন বারভিডার তথ্যমতে, গত তিন বছরে জাপানী পুরনো গাড়ির আমদানি ও বিক্রি কমার সঙ্গে সঙ্গে যথেষ্ট মাত্রায় কমেছে সরকারের রাজস্ব আয়।

বারভিডা সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, যে দামে গাড়িটি কেনা হচ্ছে, সেই দামের ওপর শুল্ক ধরা হোক। তাহলে ব্র্যান্ডেড গাড়ি ও রিকন্ডিশন গাড়ি একই সমতায় আসবে। কোনো বিশেষ সুবিধা নয়, আগামী বাজেটে কেবল ন্যায়সঙ্গত শুল্কায়নের মাধ্যমে নতুন গাড়ির সঙ্গে পুরানো গাড়ির ব্যবসায় প্রতিযোগিতার পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
রিকন্ডিশন্ড গাড়িতে শুল্ক বেশি থাকায় ব্যবসায় মন্দা
গত কয়েক বাজেটে বৈষম্যমূলকভাবে নতুন গাড়ির তুলনায় রিকন্ডিশন্ড গাড়িতে বেশি হারে শুল্ক আরোপের কারণে প্রতিযোগিতায় টিকতে পারছেন না বলে অভিযোগ করছেন >>

শ্রম আইন পরিবর্তন আনতে ইতালিতে বিক্ষোভ

শ্রম আইনে পরিবর্তন আনার প্রতিবাদে ইতালি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে দেশটির শ্রমিক সংঘ। বেকারত্ব কমাতে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সম্প্রতি বিভিন্ন সংগঠন থেকে কর্মী ছাঁটাই এবং সম্পত্তির উপর কর পরিহারের সরকারি সিদ্ধান্তের পর রাজধানী রোমের ল্যাটারেন স্কয়ারে বিক্ষোভ শুরু করে প্রায় ১ হাজার শ্রমিক। এ সময় তারা শিগগিরই বারলুসকোনি সরকারকে এ সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান তারা। এর আগে মন্দা ঠেকাতে সরকারি ব্যয় কমানো এবং কর বাড়ানোর সিদ্ধান্ত নেয় ইতালির সাবেক সরকার, যা দেশটিকে আরো ভয়াবহ মন্দার দিকে ঠেলে দেয়। বর্তমানে ইতালিতে বেকারত্ব হার পৌছেছে ৩৮ শতাংশে।
শ্রম আইন পরিবর্তন আনতে ইতালিতে বিক্ষোভ
শ্রম আইনে পরিবর্তন আনার প্রতিবাদে ইতালি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে দেশটির শ্রমিক সংঘ। বেকারত্ব কমাতে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে >>

শিলিগুড়িতে মাসব্যাপী বাণিজ্য মেলা

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারে মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করেছে ভারত। একটি বেসরকারি কোম্পানির উদ্যোগে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এ মেলার আয়োজন করা হয়। এতে বাংলাদেশের তৈরি জামদানি ছাড়াও আসাম, গুজরাটসহ অন্যান্য রাজ্যের পণ্যও প্রদর্শিত হচ্ছে। সম্প্রতি ভারত থেকে বাংলাদেশ ৪শ কোটি ডলার পণ্য আমদানি করেছে। বিনিময়ে রফতানি করেছে মাত্র একশ কোটি ডলার দামের পণ্য। আয়োজকদের আশা, এ ধরনের আয়োজন দু'দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়তা করবে যা দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াবে।
শিলিগুড়িতে মাসব্যাপী বাণিজ্য মেলা
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারে মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করেছে ভারত। একটি বেসরকারি কোম্পানির উদ্যোগে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এ মেলার আয়োজন করা >>

আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান করার আহ্বান: জয়েন্ট চেম্বার প্রতিনিধিদের

দেশের স্বার্থের কথা বিবেচনায় রেখে আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান করার আহ্বান জানিয়েছ ফরেন জয়েন্ট চেম্বারের প্রতিনিধিরা। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা সম্পর্কে এক সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন। ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, হরতালের মত কর্মসূচী গণতান্ত্রিক অধিকার হলেও তা জনগণের অধিকার রক্ষায়ই কেবল ব্যবহার করা উচিত। বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য সামাজিক ও রাজনৈতিক পরিবেশে স্থিতিশীলতা জরুরী। তা না হলে বিনিয়োগ, কর্মসংস্থান কমবে পাশাপাশি এর প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে। বাংলাদেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে উদ্বেগ জানিয়েছেন সভায় উপস্থিত কূটনীতিকরা। তবে, এ অবস্থা কাটাতে শুধু নিন্দা না করে বাংলাদেশের পাশে থাকবেন বলে আশা প্রকাশ করেন তারা।
আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান করার আহ্বান: জয়েন্ট চেম্বার প্রতিনিধিদের
দেশের স্বার্থের কথা বিবেচনায় রেখে আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান করার আহ্বান জানিয়েছ ফরেন জয়েন্ট চেম্বারের প্রতিনিধিরা। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে >>

লেবাননে কমছে পর্যটকের সংখ্যা

নিরাপত্তাহীনতার আশঙ্কায় লেবাননে দিন দিনই কমছে গালফভুক্ত দেশগুলোর পর্যটক সংখ্যা।
আগে বছরে গালফভুক্ত দেশগুলো থেকে প্রায় ৪০ শতাংশ পর্যটক আসলেও সিরিয়ার চলমান সহিংসতার কারণে এখন অনেক পর্যটক লেবাননে আসার জন্য দেশটির সীমান্ত পরিহার করছেন। আর এ কারণে ২০১২ সালে লেবাননে আরব পর্যটক সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৬ লাখ।
গত বছর এ খাত থেকে আয় হয়েছে মাত্র ৪শ' ৩০ কোটি মার্কিন ডলার। পর্যটন শিল্প থেকে দেশের মোট প্রবৃদ্ধির প্রায় এক পঞ্চমাংশ আয় করে লেবানন। আর এ শিল্পের সাথে কাজ করছে দেশটির প্রায় দেড় লাখ মানুষ। তাই পর্যটকদের আকৃষ্ট করতে এবং এ খাতটিকে বিশ্বে আরো পরিচিত করে তুলতে এরইমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে লেবানিজ সরকার।
লেবাননে কমছে পর্যটকের সংখ্যা
নিরাপত্তাহীনতার আশঙ্কায় লেবাননে দিন দিনই কমছে গালফভুক্ত দেশগুলোর পর্যটক সংখ্যা।
আগে বছরে গালফভুক্ত দেশগুলো থেকে প্রায় ৪০ শতাংশ পর্যটক আসলেও >>

'শ্রম আইন শ্রমিক নয়, মালিকের সুবিধার্থে'

প্রস্তাবিত শ্রম আইনকে পোশাক শ্রমিকদের স্বার্থে নয়, মালিকদের সুবিধা দিতেই অনুমোদনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে শ্রমিকদের স্বার্থ বিবেচনায় এনে ট্রেড ইউনিয়ন গঠনকে ও সমর্থন করেন তারা। তবে পোশাক শ্রমিক নেতারা বলছেন, বড় দুর্ঘটনার পর ট্রেড ইউনিয়নসহ শ্রমিকদের সুযোগ সুবিধার বিভিন্ন বিষয় সবার নজরে এলেও, কার্যকর কোনো ফল পাচ্ছেন না তারা। সুশাসনের জন্য নাগরিক- সুজন আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা উঠে আসে।
তৈরি পোশাক খাত গত তিন দশকে দেশের অন্যমত অর্থনৈতিক স্তম্ভে পরিণত হয়েছে। কিন্তু যাদের পরিশ্রমের ঘামে এশিল্প এত শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছে, সেই পোশাক শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন কতটুকু হয়েছে তা ঘুরেফিরে আলোচনায় এসেছে বহুবার। সাভারের ভবণ ধসে সহস্রাধিক প্রাণহানির ঘটনায়, শ্রমিকদের ন্যায্য অধিকাররের পক্ষে আবারো সোচ্চার হয়েছে দেশি বিদেশি নানা সংগঠন।
শনিবার সুশাসনের জন্য নাগরিক -সুজন আয়োজিত এক আলোচনা সভায়, ট্রেড ইউনিয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন সামাজের বিশিষ্টজনরা।
শিক্ষাবিদ অজয় রায় বলেন, শ্রমিক সংগঠন করার অধিকার দিতে হবে।
সুজনের নির্বাহী সদস্য আলী ইমাম বলেন, কারখানায় যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি দেখা দিরে পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন হয়। যেটি মালিক ও শ্রমিক একসঙ্গে বসে সমাধান করা সম্ভব।
আইনজীবী সেলিম আহসান খান বলেন, শ্রম আইনে যে সংশোধনী আনা হচ্ছে তাতে শ্রমিকরা অনেক ক্ষেত্রেই বঞ্চিত হবেন। যার সঙ্গে একমত পোষণ করার পাশাপাশি শ্রমিক নেতারা বলেন, ট্রেড ইউনিয়ন গঠনে তারা নানারকম বাধার মুখে পড়েন।
আন্তর্জাতিক গণমাধ্যমের পাশাপাশি বিদেশি ক্রেতারা বাংলাদেশের পোশাক শ্রমিকদের অধিকার লঙ্ঘনের যে অবস্থার কথা বলছেন, তা দেশের প্রধান এ রপ্তানি খাতকে হুমকির মুখে ফেলেছে বলেও উদ্বেগ প্রকাশ করেন আলোচকরা।
'শ্রম আইন শ্রমিক নয়, মালিকের সুবিধার্থে'
প্রস্তাবিত শ্রম আইনকে পোশাক শ্রমিকদের স্বার্থে নয়, মালিকদের সুবিধা দিতেই অনুমোদনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে শ্রমিকদের স্বার্থ >>

লাইট ইঞ্জিনিয়ারিং কাঁচামালে শূণ্য ট্যরিফের দাবি

ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বেশিরভাগ কাঁচামালই আমদানি নির্ভর। এসব কাঁচামালে দিতে হয় ৩ থেকে ২৫ শতাংশ আমদানি শুল্ক। এ শিল্পের পক্ষ থেকে আগামী বাজেটে প্রথমিক কাঁচামালের শূণ্য ট্যরিফে আমদানি, মুসক রেয়াতের সুযোগ, টার্নওভার ট্যাক্স কমানোসহ বেশ কিছু প্রস্তাবনা দেয়া হয়েছে। সানবীর রূপলের রিপোর্ট।
দেশে ছোট বড় মিলিয়ে ৪০ হাজার লাইট ইঞ্জিয়ারিং কারখানা রয়েছে। স্থানীয় বাজারে প্রতিবছর ১০ হাজার কোটি টাকার যোগান দিচ্ছে এসব প্রতিষ্ঠান।
পাঁচ বছরে এ শিল্প থেকে উৎপাদিত যন্ত্রাংশ থেকে রপ্তানির পরিমান ২০০৬-০৭ অর্থবছরে ৩৩ কোটি ৬৯ লাখ টাকা, ২০০৭-০৮ অর্থবছরে ২১ কোটি ৯৬ লাখ টাকা, ২০০৮-০৯ অর্থবছরে ১৮ কোটি ৯৪ লাখ টাকা, ২০০৯-১০ অর্থবছরে ৩১ কোটি ১০ লাখ টাকা, ২০১০-১১ অর্থবছরে ২৮ কোটি ১০ লাখ টাকা।
পাঁচ বছরে রপ্তানি হয়েছে প্রায় ১৩৪ কোটি টাকার পণ্য। উদ্যোক্তারা বলছেন, প্রয়োজনীয় সহায়তা পেলে রপ্তানি ৪ হাজার কোটি টাকা সম্ভব।
তারা বলছেন, কাঁচামাল আমদানিতে প্রয়োজনীয় নথিপত্রের অভাবে দ্বৈত শুল্কের ফাঁদে পড়তে হয় তাদের। এছাড়া, ব্যাংক ঋণ না পাওয়া, অধিক সুদের হার আর অনুন্নত প্রযুক্তিকে অগ্রগতির প্রধান বাঁধা হিসাবে চিহ্নিত করেছেন ব্যবসায়ীরা।
তাই এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের পক্ষে আগামী বাজেটে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে শিল্প মালিক সংগঠন।
বাংলাদেশ লাইট ইঞ্জিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, এসব পণ্যের কাঁচামাল দেশে তৈরি হয় না। তাই এর কর শূন্য থাকা উচিৎ।
লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের সঙ্গে সরাসরি ৬ লাখ লোক আর পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ লোক জড়িত। এ শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে একটি আলাদা শিল্প পার্ক স্থাপনেরও দাবি জানিয়েছেন উদ্যোক্তারা।
লাইট ইঞ্জিনিয়ারিং কাঁচামালে শূণ্য ট্যরিফের দাবি
ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বেশিরভাগ কাঁচামালই আমদানি নির্ভর। এসব কাঁচামালে দিতে হয় ৩ থেকে ২৫ শতাংশ আমদানি শুল্ক। >>

বেড়েছে পেঁয়াজের দাম

সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। তবে স্থিতিশীল আছে চালের দাম। এছাড়া আদা রসুন আলু বিক্রি হচ্ছে আগের দামেই। মোস্তফা মাহবুবের রিপোর্ট।
পাইকারি বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে ২৯ থেকে ৩২ টাকায় আর চিকন চাল পাওয়া যাচ্ছে ৩৫ থেকে ৪০ এর মধ্যে। আমদানিকারকরা বলছেন, বাজারে নতুন চালের সরবরাহ থাকায় দামে খুব বেশি হেরফের হয়নি।
বাজারে আসা কয়েকজন মিল মালিক জানালেন ভরা মৌসুমে সরকারের বেধে দেয়া দামেও লোকাসান গুণতে হচ্ছে কৃষকদের।
এদিকে, সপ্তাহের ব্যবধানে বাজারে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। এছাড়া আলু রসুন আদার দাম স্থিতিশীল আছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
বেড়েছে পেঁয়াজের দাম
সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। তবে স্থিতিশীল আছে চালের দাম। এছাড়া আদা রসুন আলু বিক্রি হচ্ছে আগের দামেই। >>